শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬ | ১ কার্তিক, ১৪৩৩ | ৫ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | রাত ৩:০৮:১১
শিরোনাম
● ঘরে বসেই ই-পাসপোর্টের আবেদন, ৭ ধাপে সহজ প্রক্রিয়া ● নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর সাজেকে ফিরছেন পর্যটকেরা, স্বাভাবিক যান চলাচল ● বধূর সাজে পরীমনি, ক্যাপশনে শুধু ‘পরী’ ● ইরানে মাদার অব অল বম্বস ফেলার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের ● জাতীয় নেতার জন্মবার্ষিকী ঘিরে চীন-তাইওয়ান উত্তেজনা, নাগরিকদের কড়া নির্দেশ ● ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধে ইরাকের ক্ষতির পরিমাণ কত, জানা গেল ● ইন্দোনেশিয়ায় দাবানল নেভাতে গিয়ে নিহত ৪, দগ্ধ ২ ● দেশে বিস্তৃত হচ্ছে ডিজিটাল সুবিধা ● আবারও আটক অভিজিৎ দীপকে ● চীনা রাষ্ট্রদূতের হুমকির কড়া জবাব ফিলিপাইনের ● ঘরে বসেই ই-পাসপোর্টের আবেদন, ৭ ধাপে সহজ প্রক্রিয়া ● নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর সাজেকে ফিরছেন পর্যটকেরা, স্বাভাবিক যান চলাচল ● বধূর সাজে পরীমনি, ক্যাপশনে শুধু ‘পরী’ ● ইরানে মাদার অব অল বম্বস ফেলার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের ● জাতীয় নেতার জন্মবার্ষিকী ঘিরে চীন-তাইওয়ান উত্তেজনা, নাগরিকদের কড়া নির্দেশ ● ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধে ইরাকের ক্ষতির পরিমাণ কত, জানা গেল ● ইন্দোনেশিয়ায় দাবানল নেভাতে গিয়ে নিহত ৪, দগ্ধ ২ ● দেশে বিস্তৃত হচ্ছে ডিজিটাল সুবিধা ● আবারও আটক অভিজিৎ দীপকে ● চীনা রাষ্ট্রদূতের হুমকির কড়া জবাব ফিলিপাইনের

মিঠাপুকুরে মাদ্রাসাশিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগ, শিক্ষকের বিরুদ্ধে এজাহার

মো. রাখিবুল হাসান রাখিব, মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি
মো. রাখিবুল হাসান রাখিব, মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬, ১১:৪৫
শেয়ার: mail
মিঠাপুকুরে মাদ্রাসাশিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগ, শিক্ষকের বিরুদ্ধে এজাহার

রংপুরের মিঠাপুকুরে আবাসিক ভবনে চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থীকে (১২) ডেকে নিয়ে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত সহকারী শিক্ষক মো. রেদোয়ানের বিরুদ্ধে মিঠাপুকুর থানায় লিখিত এজাহার দায়ের করেছেন ভুক্তভোগী শিক্ষার্থীর বাবা রুহুল আমিন।

অভিযোগ সূত্রে জানা গেছে, মিঠাপুকুর উপজেলার ৭ নম্বর লতিবপুর ইউনিয়নের ‘তনকা দারুল নাজাত মডেল মাদ্রাসা’র সহকারী শিক্ষক মো. রেদোয়ানের বিরুদ্ধে এ অভিযোগ আনা হয়। ভুক্তভোগী শিশুটি ওই মাদ্রাসার আবাসিক শাখায় থেকে লেখাপড়া করতো। গত বুধবার (২৬ আগস্ট) রাত আনুমানিক ১১টার দিকে শিক্ষক রেদোয়ান পরীক্ষার খাতা কাটার কথা বলে শিশুটিকে তাঁর কক্ষে ডেকে নেন। পরে সেখানে নিয়ে শিশুটির ওপর জোরপূর্বক নির্যাতন চালানো হয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

এ সময় শিক্ষার্থীর চিৎকারে মাদ্রাসার অন্যান্য শিক্ষার্থী ও প্রত্যক্ষদর্শীরা এগিয়ে এলে অভিযুক্ত শিক্ষক অপ্রস্তুত অবস্থায় নিজেকে সামলে নেওয়ার চেষ্টা করেন। ঘটনার পর অভিযুক্ত শিক্ষক বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা চালান বলে অভিযোগ ভুক্তভোগী পরিবারের। পরে পরিবারের লোকজনের সঙ্গে পরামর্শ করে শিক্ষার্থীর বাবা মিঠাপুকুর থানায় এজাহার দায়ের করেন।

এদিকে একটি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকের বিরুদ্ধে এমন ন্যাক্কারজনক অভিযোগ ওঠায় এলাকায় তীব্র ক্ষোভ ও অসন্তোষের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা ঘটনার নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষী শিক্ষকের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, ঘটনাটি সম্পর্কে তিনি অবগত হয়েছেন। তদন্ত সাপেক্ষে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

মিঠাপুকুরে মাদ্রাসাশিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগ, শিক্ষকের বিরুদ্ধে এজাহার

বিস্তারিত কমেন্টে