বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬ | ২৯ আশ্বিন, ১৪৩৩ | ৩ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | দুপুর ৩:৪০:৫২
শিরোনাম
● শিক্ষার্থীদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগে তেজগাঁও কলেজের সামনে আটক ভিআইপি বাস ● মক্কায় মসজিদে অনৈতিক কাজের দায়ে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর ● হরমুজে ২৪ ঘণ্টায় ডুবল ২ বাণিজ্যিক জাহাজ ● উত্তরায় পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ ● জবির বাসে এবার ওয়াই-ফাই, ছাত্রদল নেতার উদ্যোগে রাউটার স্থাপন ● র‍্যাগিংয়ে পাবিপ্রবিতে ৭ শিক্ষার্থী বহিষ্কার, ২ জনের অর্থদণ্ড ● নাটোরে হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ● নাটোরে ছাত্রদল নেতাকে গুলি করে কুপিয়ে জখম ● পাবনায় হানি ট্র্যাপের ফাঁদে ফেলে অপহরণ, নারীসহ গ্রেপ্তার ৩ ● পূজা উপলক্ষে ১২ দিন বন্ধ থাকবে বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রপ্তানি ● শিক্ষার্থীদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগে তেজগাঁও কলেজের সামনে আটক ভিআইপি বাস ● মক্কায় মসজিদে অনৈতিক কাজের দায়ে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর ● হরমুজে ২৪ ঘণ্টায় ডুবল ২ বাণিজ্যিক জাহাজ ● উত্তরায় পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ ● জবির বাসে এবার ওয়াই-ফাই, ছাত্রদল নেতার উদ্যোগে রাউটার স্থাপন ● র‍্যাগিংয়ে পাবিপ্রবিতে ৭ শিক্ষার্থী বহিষ্কার, ২ জনের অর্থদণ্ড ● নাটোরে হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ● নাটোরে ছাত্রদল নেতাকে গুলি করে কুপিয়ে জখম ● পাবনায় হানি ট্র্যাপের ফাঁদে ফেলে অপহরণ, নারীসহ গ্রেপ্তার ৩ ● পূজা উপলক্ষে ১২ দিন বন্ধ থাকবে বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রপ্তানি

নেপালের বন্যায় কোনো বাংলাদেশি হতাহতের খবর মেলেনি: রাষ্ট্রদূত শফিকুর রহমান

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬, ১:০৬
শেয়ার: mail
নেপালের বন্যায় কোনো বাংলাদেশি হতাহতের খবর মেলেনি: রাষ্ট্রদূত শফিকুর রহমান

নেপালে ভয়াবহ আকস্মিক বন্যা ও পাহাড়ি ভূমিধসের ঘটনায় এখন পর্যন্ত কোনো বাংলাদেশি নাগরিকের মৃত্যুর খবর পাওয়া যায়নি বলে জানিয়েছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. শফিকুর রহমান।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন রাষ্ট্রদূত।

পরিস্থিতি সম্পর্কে রাষ্ট্রদূত শফিকুর রহমান বলেন, ‘নেপালের সাম্প্রতিক দুর্যোগে এখন পর্যন্ত কোনো বাংলাদেশি নাগরিকের নিহত বা আহত হওয়ার খবর পাওয়া যায়নি। দূতাবাস থেকে সার্বিক পরিস্থিতির ওপর সার্বক্ষণিক নজর রাখা হচ্ছে এবং স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে।’

এদিকে ভয়াবহ এই বন্যায় নিহতদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে বাংলাদেশ সরকার। একই সঙ্গে নিখোঁজদের দ্রুত উদ্ধার ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করা হয়েছে। দুর্যোগ মোকাবিলায় উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে প্রয়োজন হলে নেপাল সরকারকে যেকোনো ধরনের সহায়তা দিতে বাংলাদেশ সম্পূর্ণ প্রস্তুত রয়েছে বলে জানানো হয়েছে।

নেপালের এই প্রলয়ঙ্করী বন্যায় এখন পর্যন্ত অন্তত ১৬২ জনের প্রাণহানির খবর নিশ্চিত করা হয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন শতাধিক মানুষ, যাদের মধ্যে বহু বিদেশি নাগরিকও রয়েছেন। এদিকে নেপালে ভয়াবহ প্রাণহানি ও ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

নেপালের বন্যায় কোনো বাংলাদেশি হতাহতের খবর মেলেনি: রাষ্ট্রদূত শফিকুর রহমান

বিস্তারিত কমেন্টে