বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬ | ১১ ভাদ্র, ১৪৩৩ | ১৩ রবিউল আউয়াল, ১৪৪৮ | রাত ৯:৪৮:৩৪

খাগড়াছড়িতে মাদকের শিকড় উপড়ে ফেলা হবে: ডিআইজি আবদুল কুদ্দুছ

সোহাগ আরেফিন
প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬, ১০:৩৬
শেয়ার: mail
খাগড়াছড়িতে মাদকের শিকড় উপড়ে ফেলা হবে: ডিআইজি আবদুল কুদ্দুছ

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

মাদকের ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি ও মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে আজ ২৫ আগস্ট ২০২৬ খ্রিষ্টাব্দে খাগড়াছড়ি পার্বত্য জেলা পুলিশের আয়োজনে মাদকবিরোধী সুধী সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম। এতে সভাপতিত্ব করেন খাগড়াছড়ি পার্বত্য জেলার পুলিশ সুপার মো. মোরতোজা আলী খাঁন।

প্রধান অতিথির বক্তব্যে ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী বলেন, মাদকের শিকড় উপড়ে না ফেলা পর্যন্ত মাদকের বিরুদ্ধে অভিযান আরও বেগবান করা হবে। মাদক সমাজকে কলুষিত করছে এবং এর ভয়াবহ প্রভাব ব্যক্তি, পরিবার ও সমাজজীবনে মারাত্মক ক্ষতি করছে। মাদকের প্রভাবে মানুষ হিতাহিত জ্ঞানশূন্য হয়ে খুন পর্যন্ত করে ফেলছে। সম্মিলিত প্রচেষ্টায় ইনশাআল্লাহ এই সমাজকে মাদকমুক্ত করা হবে।

তিনি মাদকমুক্ত সমাজ গঠনে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি পরিবার, শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান এবং সমাজের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানান। একই সঙ্গে মাদকের বিরুদ্ধে কার্যকর সামাজিক প্রতিরোধ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

খাগড়াছড়িতে মাদকের শিকড় উপড়ে ফেলা হবে: ডিআইজি আবদুল কুদ্দুছ

বিস্তারিত কমেন্টে