বুধবার, ২৬ আগস্ট, ২০২৬ | ১০ ভাদ্র, ১৪৩৩ | ১২ রবিউল আউয়াল, ১৪৪৮ | সন্ধ্যা ৭:০৭:৩০

প্যারিস ভ্রমণের ছবিতে জীবনের গভীর উপলব্ধি জানালেন তসনিয়া ফারিণ

অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৬ আগস্ট, ২০২৬, ৫:০৯
শেয়ার: mail
প্যারিস ভ্রমণের ছবিতে জীবনের গভীর উপলব্ধি জানালেন তসনিয়া ফারিণ

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

অভিনয়ের ব্যস্ততা থেকে অবসর পেলেই ভ্রমণে বেরিয়ে পড়েন জনপ্রিয় অভিনেত্রী তসনিয়া ফারিণ। নতুন কোনো শহর, ঐতিহাসিক স্থাপনা কিংবা প্রকৃতির নৈসর্গ—সবকিছুই নিজের মতো করে উপভোগ করতে ভালোবাসেন তিনি। এবার এই অভিনেত্রীকে দেখা গেল ইউরোপের নান্দনিক শহর ফ্রান্সের প্যারিসে।

প্যারিসের বিখ্যাত পালে গার্নিয়ে অপেরা হাউসের সামনে দাঁড়িয়ে তোলা একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন ফারিণ। উনিশ শতকের এই ঐতিহাসিক স্থাপত্যের সামনে কালো পোশাকে হাস্যোজ্জ্বল ভঙ্গিমায় ক্যামেরাবন্দি হয়েছেন তিনি। ছবির পেছনে ঐতিহাসিক স্থাপনা আর নীল আকাশ—সব মিলিয়ে ফ্রেমে ধরা পড়েছে প্যারিসের নান্দনিক আবহ। তবে ছবির চেয়েও বেশি নেটিজেনদের নজর কেড়েছে অভিনেত্রীর লেখা ক্যাপশন।

ভ্রমণের আনন্দঘন মুহূর্তে দাঁড়িয়ে জীবনের গভীর এক উপলব্ধির কথা প্রকাশ করেছেন ফারিণ। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘এই পৃথিবীতে আসলে আমাদের নিজের বলে কিছুই নেই—না মানুষ, না সম্পত্তি এমনকি মুহূর্তও না। আমরা কেবল মাধ্যম, যাদের ভেতর দিয়ে ভালোবাসা, সম্পর্ক, অভিজ্ঞতা আর প্রাপ্তিগুলো কিছু সময়ের জন্য প্রবাহিত হয়। তারপর একদিন সবকিছু ছেড়ে যেতে হয়।’

ফারিণের এই কথায় জীবনের ক্ষণস্থায়িত্বের দর্শন ফুটে উঠেছে। প্যারিসের মতো স্বপ্নের এক শহরে দাঁড়িয়ে তাঁর এমন উপলব্ধি ভক্ত-অনুরাগীদের মাঝেও দারুণ সাড়া ফেলেছে।

ছোট পর্দা দিয়ে ক্যারিয়ার শুরু করলেও তসনিয়া ফারিণ এখন বড় পর্দাতেও নিজের শক্তিশালী অবস্থান তৈরি করেছেন। গেল বছর অভিনেতা শরিফুল রাজের বিপরীতে ‘ইনসাফ’ সিনেমায় অভিনয় করেন তিনি। এরপর চলতি বছরের রোজার ঈদে মুক্তি পাওয়া ‘প্রিন্স: ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা’ সিনেমায় শীর্ষ তারকা শাকিব খানের বিপরীতে অভিনয় করে দর্শকপ্রিয়তা পান এই অভিনেত্রী।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বুধবার, ২৬ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

প্যারিস ভ্রমণের ছবিতে জীবনের গভীর উপলব্ধি জানালেন তসনিয়া ফারিণ

বিস্তারিত কমেন্টে