বুধবার, ২৬ আগস্ট, ২০২৬ | ১০ ভাদ্র, ১৪৩৩ | ১২ রবিউল আউয়াল, ১৪৪৮ | বিকাল ৫:৪৪:০৮

ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বর্ণাঢ্য জশনে জুলুস

রুহিয়া (ঠাকুরগাঁও) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৬ আগস্ট, ২০২৬, ৩:৫৯
শেয়ার: mail
ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বর্ণাঢ্য জশনে জুলুস

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় দাওয়াতে ইসলামী বাংলাদেশের উদ্যোগে বর্ণাঢ্য জশনে জুলুস (আনন্দ শোভাযাত্রা) অনুষ্ঠিত হয়েছে। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার ধর্মপ্রাণ মানুষ, মাদরাসার শিক্ষক-শিক্ষার্থীসহ বিপুলসংখ্যক নবীপ্রেমিক অংশ নেন।

বুধবার (২৬ আগস্ট) দুপুরে দাওয়াতে ইসলামী বাংলাদেশ ঠাকুরগাঁও জেলা শাখার আয়োজনে রুহিয়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ থেকে জশনে জুলুসটি বের করা হয়। শোভাযাত্রায় অংশগ্রহণকারীরা ধর্মীয় স্লোগান ও নাতে রাসুল (সা.) পরিবেশনের মাধ্যমে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশ করেন।

শোভাযাত্রাটি রুহিয়া উচ্চ বিদ্যালয় থেকে শুরু হয়ে এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় সড়কের দুপাশে স্থানীয় জনতার উৎসাহী উপস্থিতি লক্ষ্য করা যায়। শিক্ষক-শিক্ষার্থী ও মুসল্লিরা ব্যানার, পতাকা ও ফেস্টুন নিয়ে এতে অংশ নেন।

বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শোভাযাত্রাটি পুনরায় রুহিয়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে সেখানে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাতে দেশ, জাতি ও সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়।

আয়োজকরা জানান, পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর প্রতি ভালোবাসা প্রকাশ এবং তাঁর সুমহান জীবনাদর্শ মানুষের মাঝে ছড়িয়ে দিতেই এ জশনে জুলুসের আয়োজন করা হয়েছে। সমাজে শান্তি, সম্প্রীতি, মানবিকতা ও ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠায় তারা মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণের আহ্বান জানান।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বুধবার, ২৬ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বর্ণাঢ্য জশনে জুলুস

বিস্তারিত কমেন্টে