সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ | ২৬ আশ্বিন, ১৪৩৩ | ২৯ রবিউস সানী, ১৪৪৮ | দুপুর ২:৩১:২৭
শিরোনাম
● খাগড়াছড়িতে পাহাড় কাটায় ৫০ হাজার টাকা জরিমানা ● প্রথম ধাপের ইউপি নির্বাচনের ভোটগ্রহণ ২১ জানুয়ারি ● কন্যাশিশু কোনো বোঝা নয়, অফুরন্ত সম্ভাবনার উৎস: রাষ্ট্রপতি ● ‎সুন্দরবনে ডাকাতদের হাতে জিম্মি থাকা চার জেলে উদ্ধার ● যাত্রীনিরাপত্তার জন্য ফ্লাইট বন্ধ, বিকল্প ব্যবস্থায় পাঠানো হবে যাত্রীদের: বিমানমন্ত্রী ● দেশব্যাপী ইউপি নির্বাচনের তারিখ ঘোষণা ● দুর্যোগের ভয়ে দিল্লিতে রেড অ্যালার্ট জারি ● দিল্লিতে ফের ধরপাকড়, লড়াই চালিয়ে যাবে সিজেপি ● ময়নাতদন্তে জানা গেল নানা পাটেকরের মৃত্যুর কারণ ● ব্যাংকে একদিনের ছুটি বাতিল ● খাগড়াছড়িতে পাহাড় কাটায় ৫০ হাজার টাকা জরিমানা ● প্রথম ধাপের ইউপি নির্বাচনের ভোটগ্রহণ ২১ জানুয়ারি ● কন্যাশিশু কোনো বোঝা নয়, অফুরন্ত সম্ভাবনার উৎস: রাষ্ট্রপতি ● ‎সুন্দরবনে ডাকাতদের হাতে জিম্মি থাকা চার জেলে উদ্ধার ● যাত্রীনিরাপত্তার জন্য ফ্লাইট বন্ধ, বিকল্প ব্যবস্থায় পাঠানো হবে যাত্রীদের: বিমানমন্ত্রী ● দেশব্যাপী ইউপি নির্বাচনের তারিখ ঘোষণা ● দুর্যোগের ভয়ে দিল্লিতে রেড অ্যালার্ট জারি ● দিল্লিতে ফের ধরপাকড়, লড়াই চালিয়ে যাবে সিজেপি ● ময়নাতদন্তে জানা গেল নানা পাটেকরের মৃত্যুর কারণ ● ব্যাংকে একদিনের ছুটি বাতিল

চালকদের মারধরের প্রতিবাদে বরিশালে বাস ধর্মঘট ও সড়ক অবরোধ

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬, ৫:৪৭
শেয়ার: mail
চালকদের মারধরের প্রতিবাদে বরিশালে বাস ধর্মঘট ও সড়ক অবরোধ

বাসচালকদের ওপর হামলা ও মারধরের ঘটনায় জড়িতদের গ্রেপ্তার এবং মহাসড়কে থ্রি-হুইলার চলাচল বন্ধের দাবিতে বরিশালে আবারও বাস ধর্মঘট ও সড়ক অবরোধ শুরু করেছেন পরিবহন শ্রমিকরা।

মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুর দেড়টার দিকে নগরীর নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় সড়ক অবরোধ করেন বাস শ্রমিকরা। এতে ঢাকা-বরিশাল মহাসড়কের ওই অংশে দূরপাল্লা ও অভ্যন্তরীণ রুটের বাসসহ সব ধরনের যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। হঠাৎ এই অবরোধের কারণে মহাসড়কের দুই পাশে অসংখ্য যানবাহন আটকা পড়ে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা।

বাস শ্রমিকরা জানান, সোমবার বাস ও থ্রি-হুইলার শ্রমিকদের মধ্যে বিরোধের জেরে প্রায় আড়াই ঘণ্টা বাস চলাচল বন্ধ ছিল। পরে উভয় পক্ষের আলোচনার ভিত্তিতে বিষয়টি সমাধান হয়। তবে মঙ্গলবার সকালে রহমতপুর এলাকায় থ্রি-হুইলার শ্রমিকরা দুটি বাসের চালককে মারধর করেন বলে অভিযোগ করেন বাস শ্রমিকরা। এতে আহত দুই চালককে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার এবং মহাসড়কে থ্রি-হুইলার চলাচল বন্ধের দাবি জানিয়েছেন আন্দোলনরত শ্রমিকরা। দাবি আদায় না হলে অনির্দিষ্টকালের জন্য বাস ধর্মঘট চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তারা।

আকস্মিক ধর্মঘট ও সড়ক অবরোধের ফলে ঢাকা-বরিশাল মহাসড়কে তীব্র যানজট সৃষ্টি হয়েছে এবং গন্তব্যে পৌঁছাতে না পেরে চরম ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ যাত্রীরা।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

চালকদের মারধরের প্রতিবাদে বরিশালে বাস ধর্মঘট ও সড়ক অবরোধ

বিস্তারিত কমেন্টে