মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ | ৬ আশ্বিন, ১৪৩৩ | ৯ রবিউস সানী, ১৪৪৮ | সকাল ৬:৫৮:২৬
শিরোনাম
রাসুলুল্লাহ (সা.) যেসব মানুষকে সর্বোত্তম বলেছেন জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমান কাবার কিসওয়া রক্ষার ঐতিহাসিক তামার আংটি মক্কার প্রদর্শনীতে ইসলামে মোহরের গুরুত্ব ও নির্ধারণের নিয়ম মেসির বিদায়ের ম্যাচে তাগলিয়াফিকোরও অবসরের ইঙ্গিত অনলাইন জুয়ার সাম্রাজ্যে কোটিপতি নাজিম, নিঃস্ব হচ্ছেন এলাকার তরুণরা কয়েকদিন টানা বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ মঙ্গলবার রাজধানীর কয়েক এলাকায় ৫ ঘণ্টা গ্যাস বন্ধ জ্বালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠেন, সকালে মিলল যুবকের মরদেহ রাসুলুল্লাহ (সা.) যেসব মানুষকে সর্বোত্তম বলেছেন জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমান কাবার কিসওয়া রক্ষার ঐতিহাসিক তামার আংটি মক্কার প্রদর্শনীতে ইসলামে মোহরের গুরুত্ব ও নির্ধারণের নিয়ম মেসির বিদায়ের ম্যাচে তাগলিয়াফিকোরও অবসরের ইঙ্গিত অনলাইন জুয়ার সাম্রাজ্যে কোটিপতি নাজিম, নিঃস্ব হচ্ছেন এলাকার তরুণরা কয়েকদিন টানা বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ মঙ্গলবার রাজধানীর কয়েক এলাকায় ৫ ঘণ্টা গ্যাস বন্ধ জ্বালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠেন, সকালে মিলল যুবকের মরদেহ

মালয়েশিয়ায় বিদেশি কর্মী নিয়োগের নতুন নিয়ম: মানতে হবে ৮টি ধাপ

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬, ৮:০০
শেয়ার: mail
মালয়েশিয়ায় বিদেশি কর্মী নিয়োগের নতুন নিয়ম: মানতে হবে ৮টি ধাপ

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

মালয়েশিয়ায় বিদেশি কর্মী নিয়োগের ক্ষেত্রে নির্ধারিত নিয়ম ও প্রক্রিয়া যথাযথভাবে অনুসরণের জন্য নিয়োগদাতাদের কঠোর নির্দেশনা দিয়েছে দেশটির মানবসম্পদ মন্ত্রণালয়। বিদেশি কর্মী নিয়োগ ও দেশটিতে আনার পুরো প্রক্রিয়া স্বচ্ছ ও নিয়মতান্ত্রিকভাবে সম্পন্ন করতে মোট আটটি ধাপ অনুসরণের কথা জানানো হয়েছে।

সোমবার (২৪ আগস্ট) সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এক বিবৃতিতে এসব নির্দেশনা জারি করা হয়।

বিদেশি কর্মী নিয়োগের ৮ ধাপ: ১. এফডব্লিউই অনুমোদন: প্রথমে এফডব্লিউসিএমএসের (FWCMS) মাধ্যমে এফডব্লিউই (FWE) অনুমোদনের জন্য আবেদন করতে হবে। এ পর্যায়ে মানবসম্পদ মন্ত্রণালয়ের অধীন জাবাতান তেনাগা করজা সেমেনানজুং মালয়েশিয়া (জেটিকে-এসএম) থেকে ৬০কে ধারার অনুমোদন নিতে হবে। পাশাপাশি মাইফিউচারজবসের (MyFutureJobs) মাধ্যমে সংশ্লিষ্ট শূন্য পদের আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে। ২. ই-কোটা আবেদন: এরপর এফডব্লিউসিএমএসের মাধ্যমে মানবসম্পদ মন্ত্রণালয়ের ওয়ান-স্টপ সেন্টারে বিদেশি কর্মীর কোটা চেয়ে আবেদন করতে হবে। প্রয়োজনীয় কাগজপত্র অনলাইনে যাচাই-বাছাইয়ের পর সাক্ষাৎকারের তারিখ নির্ধারণ করা হবে। সাক্ষাৎকার শেষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোটা অনুমোদনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে। ৩. লেভি পরিশোধ: তৃতীয় ধাপে বিদেশি কর্মী নিয়োগের জন্য নির্ধারিত লেভি বা সরকারি ফি পরিশোধ করতে হবে। মালয়েশিয়ার অভিবাসন বিভাগ ও মাইআইএমএমএস (MyIMMs) ব্যবস্থার মাধ্যমে এ কার্যক্রম সম্পন্ন হবে। ৪. শর্তসাপেক্ষ অনুমোদনপত্র সংগ্রহ: নিয়োগদাতাকে শর্তসাপেক্ষ অনুমোদনপত্র বা সুরাত কেলুলুসান বারশারাত (এসকে-বি) সংগ্রহ করতে হবে। মানবসম্পদ মন্ত্রণালয়ের ওয়ান-স্টপ সেন্টার ও এফডব্লিউসিএমএসের নির্ধারিত প্রক্রিয়ায় এ অনুমোদন গ্রহণ করতে হবে। ৫. দূতাবাসের আনুষ্ঠানিকতা: বিদেশি কর্মীর নিজ দেশে অবস্থিত মালয়েশিয়ান দূতাবাস বা সংশ্লিষ্ট কূটনৈতিক মিশনের মাধ্যমে যাবতীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে হবে। ৬. কর্মী নিয়োগ ও পাঠানো: উৎস দেশ থেকে কর্মী বাছাই ও নিয়োগ করে মালয়েশিয়ায় পাঠানোর ব্যবস্থা করতে হবে। এ ক্ষেত্রে অনুমোদিত রিক্রুটমেন্ট এজেন্সি বা নিয়োগকারী প্রতিষ্ঠানের মাধ্যমে কর্মী সংগ্রহের প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। ৭. ভিডিআর সংগ্রহ: বিদেশি কর্মীর জন্য ভিসা উইথ রেফারেন্স (ভিডিআর) সংগ্রহ করতে হবে। এফডব্লিউসিএমএসের মাধ্যমে নির্ধারিত নিয়ম অনুসরণ করে এ ভিসার আবেদন ও সংশ্লিষ্ট কার্যক্রম সম্পন্ন করতে হবে। ৮. মালয়েশিয়ায় প্রবেশ: সব প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন হওয়ার পর বিদেশি কর্মীর মালয়েশিয়ায় প্রবেশের ব্যবস্থা করা হবে। এ ধাপের মধ্য দিয়েই বিদেশি কর্মী নিয়োগের আনুষ্ঠানিক প্রক্রিয়া সমাপ্ত হবে।

বাংলাদেশসহ ৫ দেশের জন্য বিশেষ নির্দেশনা কর্তৃপক্ষ জানিয়েছে, বাংলাদেশ, ভারত, মিয়ানমার, পাকিস্তান ও নেপাল থেকে বিদেশি কর্মী নিয়োগ করতে আগ্রহী মালয়েশিয়ান নিয়োগদাতাদের অবশ্যই এফডব্লিউসিএমএস পোর্টালে প্রকাশিত অনুমোদিত রিক্রুটমেন্ট এজেন্সির তালিকা ব্যবহার করতে হবে।

নির্ধারিত তালিকার বাইরে থাকা কোনো অননুমোদিত মধ্যস্থতাকারী বা এজেন্সির মাধ্যমে কর্মী নিয়োগ না করার কঠোর পরামর্শ দেওয়া হয়েছে। এতে নিয়োগ প্রক্রিয়ায় জটিলতা তৈরি হওয়ার পাশাপাশি প্রতারণা ও অনিয়মের ঝুঁকি বাড়তে পারে।

কর্তৃপক্ষের মতে, নির্ধারিত নিয়মে বিদেশি কর্মী নিয়োগের প্রতিটি ধাপ সম্পন্ন করা হলে পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত হবে। একই সঙ্গে নিয়োগদাতা ও বিদেশি কর্মীদের অধিকার সুরক্ষিত থাকবে এবং অবৈধ মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য বন্ধ করা সম্ভব হবে।

বিদেশি কর্মী নিয়োগের বিস্তারিত নিয়ম এবং অনুমোদিত রিক্রুটমেন্ট এজেন্সির তালিকা জানতে নিয়োগদাতাদের এফডব্লিউসিএমএস পোর্টাল ব্যবহারের আহ্বান জানানো হয়েছে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

মালয়েশিয়ায় বিদেশি কর্মী নিয়োগের নতুন নিয়ম: মানতে হবে ৮টি ধাপ

বিস্তারিত কমেন্টে