রবিবার, ২৩ আগস্ট, ২০২৬ | ৭ ভাদ্র, ১৪৩৩ | ৯ রবিউল আউয়াল, ১৪৪৮ | সকাল ১০:০২:০৯

চট্টগ্রামে ২ ঘণ্টায় জাপানি নাগরিকের হারানো আইফোন উদ্ধার করল পুলিশ

সোহাগ আরিফিন
প্রকাশ: বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬, ১১:৩৪
শেয়ার: mail
চট্টগ্রামে ২ ঘণ্টায় জাপানি নাগরিকের হারানো আইফোন উদ্ধার করল পুলিশ

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

হারিয়ে যাওয়ার মাত্র দুই ঘণ্টার মধ্যে জাপানের এক নাগরিকের আইফোন ১৬ উদ্ধার করে তাঁর কাছে ফিরিয়ে দিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কোতোয়ালী থানা-পুলিশ। দ্রুততম সময়ে ফোনটি ফিরে পেয়ে বাংলাদেশ পুলিশের প্রতি গভীর কৃতজ্ঞতা ও প্রশংসা প্রকাশ করেছেন ওই জাপানি নাগরিক।

বুধবার (১৯ আগস্ট) বিকেলে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জায়েদ মোহাম্মদ নাজমুন নূর বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ জানায়, গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে জাপানি নাগরিক মুরোহাশি হিরোকাজু নিউ মার্কেট এলাকায় কেনাকাটা করতে যান। এ সময় অসাবধানতাবশত তাঁর ব্যবহৃত আইফোন ১৬ হারিয়ে যায়। পরবর্তীতে তিনি বিষয়টি কোতোয়ালী থানা-পুলিশকে অবহিত করেন।

অভিযোগ পেয়ে কোতোয়ালী থানার ওসির নির্দেশনায় পুলিশের একটি দল ফোনটি উদ্ধারে তাৎক্ষণিক তৎপরতা শুরু করে। পুলিশ নিউ মার্কেট এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে এবং উন্নত তথ্যপ্রযুক্তির সহায়তা নেয়। প্রায় দুই ঘণ্টার সাঁড়াশি অভিযানে হারানো আইফোনটি উদ্ধার করা সম্ভব হয়। পরে থানায় জাপানি নাগরিকের হাতে ফোনটি হস্তান্তর করা হয়।

ফোনটি হাতে পেয়ে উচ্ছ্বসিত মুরোহাশি হিরোকাজু বাংলাদেশ পুলিশের প্রশংসা করে বলেন, “How good! I’m surprised!”

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জায়েদ মোহাম্মদ নাজমুন নূর বলেন, আমাদের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে দ্রুততম সময়ে বিদেশি এই নাগরিকের হারানো মোবাইলটি উদ্ধার করা সম্ভব হয়েছে। সাধারণ নাগরিক ও বিদেশি পর্যটকদের সর্বোচ্চ আইনি সহায়তা নিশ্চিত করতে এবং অপরাধ নিয়ন্ত্রণে কোতোয়ালী থানা-পুলিশের এমন তৎপরতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

চট্টগ্রামে ২ ঘণ্টায় জাপানি নাগরিকের হারানো আইফোন উদ্ধার করল পুলিশ

বিস্তারিত কমেন্টে