রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬ | ২ কার্তিক, ১৪৩৩ | ৬ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | সন্ধ্যা ৬:১৪:২৭
শিরোনাম
● শারদীয় দুর্গাপূজা উপলক্ষে অসচ্ছল সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন পলাশবাড়ীর বিজ অফিস ● মিঠাপুকুরে ধানখেত থেকে নবম শ্রেণির শিক্ষার্থীর মরদেহ উদ্ধার ● সোমবার সারা দেশে বন্ধ থাকবে সব জুয়েলারি প্রতিষ্ঠান ● ৭ বছর বাড়বে আয়ু, ২২ মিনিট ধরে করতে হবে যে কাজ ● দেশে আয়ের চেয়ে ব্যয় বেশি, ৪৭ শতাংশ পরিবার ঋণগ্রস্ত: বিবিএস ● স্বর্ণের দাম আরও বাড়বে না কমবে? ● সৌদিতে দুই বাংলাদেশির শিরশ্ছেদ, কারণ জানতে রাষ্ট্রদূতকে তলব ● তিন বছরের অপেক্ষার অবসান, অবশেষে সুখবর পেলেন মৌসুমী ● ভারত সফর করলেও দিল্লি যাবেন না রুবিও ● পরীমনির ৫১ সেকেন্ডের নতুন ভিডিও ভাইরাল ● শারদীয় দুর্গাপূজা উপলক্ষে অসচ্ছল সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন পলাশবাড়ীর বিজ অফিস ● মিঠাপুকুরে ধানখেত থেকে নবম শ্রেণির শিক্ষার্থীর মরদেহ উদ্ধার ● সোমবার সারা দেশে বন্ধ থাকবে সব জুয়েলারি প্রতিষ্ঠান ● ৭ বছর বাড়বে আয়ু, ২২ মিনিট ধরে করতে হবে যে কাজ ● দেশে আয়ের চেয়ে ব্যয় বেশি, ৪৭ শতাংশ পরিবার ঋণগ্রস্ত: বিবিএস ● স্বর্ণের দাম আরও বাড়বে না কমবে? ● সৌদিতে দুই বাংলাদেশির শিরশ্ছেদ, কারণ জানতে রাষ্ট্রদূতকে তলব ● তিন বছরের অপেক্ষার অবসান, অবশেষে সুখবর পেলেন মৌসুমী ● ভারত সফর করলেও দিল্লি যাবেন না রুবিও ● পরীমনির ৫১ সেকেন্ডের নতুন ভিডিও ভাইরাল

বন্ধ রাষ্ট্রায়ত্ত মিল-কারখানা চালুর উদ্যোগ নিয়েছে সরকার: রাজশাহীতে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬, ২:১১
শেয়ার: mail
বন্ধ রাষ্ট্রায়ত্ত মিল-কারখানা চালুর উদ্যোগ নিয়েছে সরকার: রাজশাহীতে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী

বর্তমান সরকার নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী দেশের সব বন্ধ রাষ্ট্রায়ত্ত মিল-কারখানা পর্যায়ক্রমে পুনরায় চালু করার কার্যকর উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শরীফুল আলম এমপি।

আজ মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে চীনের ঝিজিয়াং সি-টেক বিশ্ববিদ্যালয়ের একটি উচ্চপর্যায়ের বিশেষজ্ঞ দলকে সঙ্গে নিয়ে ঐতিহাসিক রাজশাহী রেশম কারখানা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা জানান।

প্রতিমন্ত্রী বলেন, বন্ধ শিল্পপ্রতিষ্ঠানগুলো উৎপাদনে ফিরিয়ে আনার ধারাবাহিকতায় ইতোমধ্যে খুলনা ও সিরাজগঞ্জের তিনটি কারখানা বেসরকারি ব্যবস্থাপনায় চালু করা হয়েছে। এছাড়া আরও বেশ কয়েকটি কারখানা পুনরায় চালুর আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া চলমান রয়েছে।

রাজশাহীর রেশম শিল্প প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, ঐতিহ্যবাহী রাজশাহী রেশম কারখানা পুরোপুরি সচল করা এবং দেশের ঐতিহ্যবাহী সিল্ক পণ্যকে দেশে-বিদেশে নতুন আঙ্গিকে জনপ্রিয় করে তুলতে চীনের বিশেষজ্ঞ দলের সাথে যৌথ সমীক্ষা ও প্রযুক্তিগত উন্নয়নে সমন্বিতভাবে কাজ করা হবে।

রাজশাহী রেশম কারখানা পরিদর্শনের সময় স্থানীয় সংসদ সদস্য আবু সাইদ চাঁদ এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব শরফ উদ্দিন আহমদ চৌধুরীসহ স্থানীয় ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

বন্ধ রাষ্ট্রায়ত্ত মিল-কারখানা চালুর উদ্যোগ নিয়েছে সরকার: রাজশাহীতে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী

বিস্তারিত কমেন্টে