সোমবার, ৫ অক্টোবর, ২০২৬ | ১৯ আশ্বিন, ১৪৩৩ | ২২ রবিউস সানী, ১৪৪৮ | রাত ১:২৩:১৩
শিরোনাম
● প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী ● তেজগাঁও কলেজ সরকারি করার দাবিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষকে স্মারকলিপি ● যানবাহনের গ্যাসের দাম বাড়াল বিইআরসি ● হাসপাতালে শৃঙ্খলা ফেরাতে মাঠে ৫৪ কর্মকর্তা ● কূটনীতিক বহিষ্কারের মার্কিন দাবি নাকচ আরাঘচির ● সিনাইয়ে গাজার ৪০০ শিশুর স্কুল গড়লেন ফিলিস্তিনি শিক্ষক ● ২০ টাকার আলু ১৪ টাকায় ● এআই প্রযুক্তি ব্যবহারকারী ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ তদারকিতে কিম ● ইন্দোনেশিয়ায় ২ গণ্ডারের গর্ভধারণে বিপন্ন প্রজাতি রক্ষায় নতুন আশার আলো ● সাত শর্ত পূরণ না হলে হরমুজ খুলবে না ইরান ● প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী ● তেজগাঁও কলেজ সরকারি করার দাবিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষকে স্মারকলিপি ● যানবাহনের গ্যাসের দাম বাড়াল বিইআরসি ● হাসপাতালে শৃঙ্খলা ফেরাতে মাঠে ৫৪ কর্মকর্তা ● কূটনীতিক বহিষ্কারের মার্কিন দাবি নাকচ আরাঘচির ● সিনাইয়ে গাজার ৪০০ শিশুর স্কুল গড়লেন ফিলিস্তিনি শিক্ষক ● ২০ টাকার আলু ১৪ টাকায় ● এআই প্রযুক্তি ব্যবহারকারী ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ তদারকিতে কিম ● ইন্দোনেশিয়ায় ২ গণ্ডারের গর্ভধারণে বিপন্ন প্রজাতি রক্ষায় নতুন আশার আলো ● সাত শর্ত পূরণ না হলে হরমুজ খুলবে না ইরান

আলু-পেঁয়াজ বিক্রি বাড়াতে দোকানের সামনে তরুণীর নাচ, ভিডিও ভাইরাল

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৭ আগস্ট, ২০২৬, ৬:৪৬
শেয়ার: mail
আলু-পেঁয়াজ বিক্রি বাড়াতে দোকানের সামনে তরুণীর নাচ, ভিডিও ভাইরাল

ক্রেতা আকৃষ্ট করতে ব্যবসায়ীরা হরহামেশাই বিভিন্ন কৌশল অবলম্বন করেন। তবে আলু-পেঁয়াজের বিক্রি বাড়াতে দোকানের সামনে প্রকাশ্য নাচ পরিবেশন করানোর ঘটনা এবার নেটদুনিয়ায় ব্যাপক শোরগোল ফেলেছে। ভারতের চেন্নাইয়ের এক সবজি বিক্রেতার এমন অভিনব বিপণন কৌশলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া প্রায় ৩০ সেকেন্ডের একটি ভিডিও ক্লিপে দেখা যায়, একটি সবজির দোকানের সামনে শাড়ি পরিহিতা এক তরুণী বলিউড সিনেমা ‘রা ওয়ান’-এর জনপ্রিয় গান ‘ছম্মক ছল্লো’র তালে নাচছেন। তাঁর পেছনেই সারি সারি সাজানো রয়েছে আলু ও পেঁয়াজের বস্তা।

দোকানের ভেতর বসে বিক্রেতাকে হাসিমুখে হাততালি দিয়ে তরুণীকে উৎসাহ দিতে দেখা যায়। ব্যতিক্রমী এই দৃশ্য দেখতে মুহূর্তের মধ্যেই দোকানের সামনে উৎসুক পথচারী ও ক্রেতাদের ভিড় জমে যায়।

ভারতীয় সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে, তীব্র প্রতিযোগিতামূলক বাজারে ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ ও সবজির বিক্রি বাড়াতেই চেন্নাইয়ের ওই ব্যবসায়ী এমন ব্যতিক্রমী উদ্যোগ নেন। ফেসবুক, ইনস্টাগ্রাম ও এক্সে (টুইটার) ভিডিওটি প্রকাশ পাওয়ার পর থেকেই তা কোটি কোটি বার দেখা হয়েছে।

ব্যবসায়ীর এই অভিনব ‘আউট অব দ্য বক্স’ কৌশল দেখে নেটিজেনরা মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন। অনেকেই একে চমৎকার মার্কেটিং পরিকল্পনা আখ্যা দিয়ে হাস্যরসাত্মক মন্তব্য করলেও, কেউ কেউ সবজির দোকানে এমন উদ্যোগের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
সোমবার, ১৭ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

আলু-পেঁয়াজ বিক্রি বাড়াতে দোকানের সামনে তরুণীর নাচ, ভিডিও ভাইরাল

বিস্তারিত কমেন্টে