মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬ | ২০ আশ্বিন, ১৪৩৩ | ২৩ রবিউস সানী, ১৪৪৮ | সকাল ৬:২৩:০৯
শিরোনাম
● চীনকে পেছনে ফেলতে ভারতের দিকে জাপানের নজর ● বুধবার আর্জেন্টিনার জার্সিতে মেসির বিদায়ী ম্যাচ, যেভাবে দেখবেন ● ইরানের হামলা ঠেকাতে ব্যর্থতার কথা স্বীকার ইসরায়েলি সেনাপ্রধানের ● ৮ অক্টোবর থেকে ২২ দিন ইলিশ ধরা বন্ধ ● ইসলামাবাদমুখী পিটিআইয়ের বিশাল লংমার্চ, কঠোর হুঁশিয়ারি সরকারের ● ভারত-ইউরোপ বাণিজ্য পরিকল্পনায় রেললাইনের বাইরেও আছে বড় সুযোগ ● ১ লাখ ৬৬ হাজার কর্মী নেবে ইতালি, আবেদন যেভাবে ● পাবনায় সিএনজিচালিত অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা, যুবককে আটক করে গণপিটুনি ● যশোরের শার্শা-বেনাপোলে পাটখড়ির দামে লাভবান কৃষকেরা ● বাগাতিপাড়ায় যুবককে ডেকে নিয়ে কুপিয়ে জখমের অভিযোগ ● চীনকে পেছনে ফেলতে ভারতের দিকে জাপানের নজর ● বুধবার আর্জেন্টিনার জার্সিতে মেসির বিদায়ী ম্যাচ, যেভাবে দেখবেন ● ইরানের হামলা ঠেকাতে ব্যর্থতার কথা স্বীকার ইসরায়েলি সেনাপ্রধানের ● ৮ অক্টোবর থেকে ২২ দিন ইলিশ ধরা বন্ধ ● ইসলামাবাদমুখী পিটিআইয়ের বিশাল লংমার্চ, কঠোর হুঁশিয়ারি সরকারের ● ভারত-ইউরোপ বাণিজ্য পরিকল্পনায় রেললাইনের বাইরেও আছে বড় সুযোগ ● ১ লাখ ৬৬ হাজার কর্মী নেবে ইতালি, আবেদন যেভাবে ● পাবনায় সিএনজিচালিত অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা, যুবককে আটক করে গণপিটুনি ● যশোরের শার্শা-বেনাপোলে পাটখড়ির দামে লাভবান কৃষকেরা ● বাগাতিপাড়ায় যুবককে ডেকে নিয়ে কুপিয়ে জখমের অভিযোগ

পাংশায় নৈশপ্রহরীদের বেঁধে ৩ জুয়েলারিসহ ৪ দোকানে দুর্ধর্ষ ডাকাতি, আটক ১

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৭ আগস্ট, ২০২৬, ৪:৩৭
শেয়ার: mail
পাংশায় নৈশপ্রহরীদের বেঁধে ৩ জুয়েলারিসহ ৪ দোকানে দুর্ধর্ষ ডাকাতি, আটক ১

রাজবাড়ীর পাংশা উপজেলার কলিমহর ইউনিয়নের হাট বনগ্রাম বাজারে নৈশপ্রহরীদের হাত-পা ও মুখ বেঁধে তিনটি জুয়েলারি এবং একটি ওষুধের দোকানে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত দল দোকানগুলো থেকে স্বর্ণালংকার, রূপা ও নগদ টাকাসহ প্রায় ২১ লাখ ২৫ হাজার টাকার মালামাল লুট করে নিয়ে গেছে।

সোমবার (১৭ আগস্ট) ভোররাত ৩টা থেকে ৪টার মধ্যে বাজারের রফিক উদ্দিন শপিং কমপ্লেক্সে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত সন্দেহে জাহাঙ্গীর হোসেন নামের একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

স্থানীয় ব্যবসায়ী ও ভুক্তভোগী দোকান মালিকদের সূত্রে জানা গেছে, গভীর রাতে ৮ থেকে ১০ জনের একটি সশস্ত্র মুখোশধারী দল মার্কেটে প্রবেশ করে। তারা প্রথমে বাজারের দুই নৈশপ্রহরী কালু ও জাকিরকে জিম্মি করে হাত-পা ও মুখ বেঁধে ফেলে এবং বাজার থেকে প্রায় আধা কিলোমিটার দূরে ফাঁকা মাঠে ফেলে রেখে যায়। এরপর চারটি দোকানের সাটার ও তালা কেটে ভেতরে প্রবেশ করে ব্যাপক লুটপাট চালায়।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের হিসাব অনুযায়ী, ‘গ্যারান্টি জুয়েলার্স’ থেকে দেড় ভরি স্বর্ণ, ৬৫ ভরি রূপা ও ৭০টি নাকফুলসহ মোট ৬ লাখ ৬০ হাজার টাকার মালামাল লুট হয়। ‘সুস্মিতা জুয়েলার্স’ থেকে ৮ আনা স্বর্ণ, ২৯ ভরি রূপা ও ২০টি নাকফুলসহ ২ লাখ ১৫ হাজার টাকার মালামাল খোয়া যায়। এছাড়া ‘লক্ষ্মী জুয়েলার্স’ থেকে দেড় ভরি স্বর্ণ ও ২০০ ভরি রূপাসহ প্রায় ১১ লাখ টাকার মালামাল এবং ‘রাহুল ফার্মেসি’র ক্যাশ বাক্স ভেঙে নগদ ১ লাখ ৫০ হাজার টাকা লুট করা হয়।

পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মাঈনুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার সাথে জড়িত সন্দেহে জাহাঙ্গীর নামের একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। লুণ্ঠিত মালামাল উদ্ধার ও ডাকাত চক্রের অন্যান্য সদস্যদের গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম অভিযান চালাচ্ছে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
সোমবার, ১৭ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

পাংশায় নৈশপ্রহরীদের বেঁধে ৩ জুয়েলারিসহ ৪ দোকানে দুর্ধর্ষ ডাকাতি, আটক ১

বিস্তারিত কমেন্টে