শনিবার, ১০ অক্টোবর, ২০২৬ | ২৪ আশ্বিন, ১৪৩৩ | ২৭ রবিউস সানী, ১৪৪৮ | রাত ৩:১০:২০
শিরোনাম
● সেপ্টেম্বরে অর্থনীতির গতি কমেছে, সংকোচনে শিল্প-সেবা ও নির্মাণ খাত ● পারিবারিক সহিংসতা রোধে পুলিশের দৃষ্টিভঙ্গি বদলানোর নির্দেশ পাকিস্তানের সুপ্রিম কোর্টের ● চীনের আপত্তির মধ্যেই বিশাল পতাকা নিয়ে তাইওয়ানের আকাশে চিনুক হেলিকপ্টার ● ২০৩৪ সালের মধ্যে অর্থনীতি দ্বিগুণ করতে দক্ষ তরুণ গড়ার আহ্বান ববি হাজ্জাজের ● শীতের সবজি বাজারে, তবু কমছে না দাম; ডজনপ্রতি ১০ টাকা কমেছে ডিম ● নানা পাটেকারের মৃত্যুতে তনুশ্রী দত্তের প্রতিক্রিয়া, বললেন ‘যে চলে গেছে, সে চলে গেছে’ ● তেজগাঁও কলেজে নজরুলবিষয়ক সেমিনার অনুষ্ঠিত ● রাবিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার ● ইসলামিক ক্রেডিট কার্ডে নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের, ফি পরিবর্তনে জানাতে হবে ৩০ দিন আগে ● চীনা ল্যাবের ওপর নিষেধাজ্ঞার প্রস্তাব যুক্তরাষ্ট্রের, চাপে পড়তে পারে প্রযুক্তি বাণিজ্য ● সেপ্টেম্বরে অর্থনীতির গতি কমেছে, সংকোচনে শিল্প-সেবা ও নির্মাণ খাত ● পারিবারিক সহিংসতা রোধে পুলিশের দৃষ্টিভঙ্গি বদলানোর নির্দেশ পাকিস্তানের সুপ্রিম কোর্টের ● চীনের আপত্তির মধ্যেই বিশাল পতাকা নিয়ে তাইওয়ানের আকাশে চিনুক হেলিকপ্টার ● ২০৩৪ সালের মধ্যে অর্থনীতি দ্বিগুণ করতে দক্ষ তরুণ গড়ার আহ্বান ববি হাজ্জাজের ● শীতের সবজি বাজারে, তবু কমছে না দাম; ডজনপ্রতি ১০ টাকা কমেছে ডিম ● নানা পাটেকারের মৃত্যুতে তনুশ্রী দত্তের প্রতিক্রিয়া, বললেন ‘যে চলে গেছে, সে চলে গেছে’ ● তেজগাঁও কলেজে নজরুলবিষয়ক সেমিনার অনুষ্ঠিত ● রাবিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার ● ইসলামিক ক্রেডিট কার্ডে নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের, ফি পরিবর্তনে জানাতে হবে ৩০ দিন আগে ● চীনা ল্যাবের ওপর নিষেধাজ্ঞার প্রস্তাব যুক্তরাষ্ট্রের, চাপে পড়তে পারে প্রযুক্তি বাণিজ্য

মাঝ-আকাশে বিমান নিয়ন্ত্রণ হারানোর ঘটনায় পাইলটের ডোপ টেস্টে গাঁজা সেবনের প্রমাণ

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৭ আগস্ট, ২০২৬, ২:২০
শেয়ার: mail
মাঝ-আকাশে বিমান নিয়ন্ত্রণ হারানোর ঘটনায় পাইলটের ডোপ টেস্টে গাঁজা সেবনের প্রমাণ

থাইল্যান্ডের ফুকেট থেকে ভারতের দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে মাঝ-আকাশে ভয়াবহ ঝাঁকুনি ও বিমান ৩০০ ফুট নিচে নেমে যাওয়ার ঘটনার তদন্তে বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর তথ্য। ডোপ টেস্ট বা মাদক পরীক্ষায় অভিযুক্ত ওই পাইলটের শরীরে গাঁজার (মারিজুয়ানা) উপস্থিতির প্রমাণ মিলেছে। এ ঘটনার পর পুরো এয়ারলাইন্সজুড়ে পাইলটদের ডোপ টেস্ট বাধ্যতামূলক করার পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থা কঠোর করেছে বেসামরিক বিমান পরিবহন কর্তৃপক্ষ।

ঘটনাটি ঘটে গত ৪ আগস্ট। ফুকেট থেকে ১৩৭ জন যাত্রী ও ৮ জন ক্রু নিয়ে দিল্লি আসছিল এয়ার ইন্ডিয়ার বিমানটি। ভারতের ওড়িশা আকাশসীমায় অবস্থানের সময় বিমানটি হঠাৎ অনিয়ন্ত্রিতভাবে প্রায় ৩০০ ফুট নিচে নেমে যায় এবং প্রায় চার সেকেন্ড বিমানের যন্ত্রাংশের ওপর থেকে ককপিটের নিয়ন্ত্রণ পুরোপুরি বিচ্ছিন্ন ছিল। তীব্র ঝাঁকুনিতে বিমানের ভেতর চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং বেশ কয়েকজন যাত্রী ও কেবিন ক্রু আহত হন।

অভিযোগ রয়েছে, ওই সংকটজনক মুহূর্তে পাইলট তাঁর নির্দিষ্ট আসনে ছিলেন না। বিমানটি দিল্লিতে অবতরণের পর পাইলটের শারীরিক অবস্থা অস্বাভাবিক লক্ষ্য করেন অন্য কর্মীরা। তিনি সোজা হয়ে দাঁড়াতেও পারছিলেন না, এমনকি ডোপ টেস্টের নমুনা সংগ্রহের সময়ও তাঁকে অন্যের সাহায্য নিতে হয়। পরবর্তীতে ল্যাব টেস্টের রিপোর্টে তাঁর শরীরে নিষিদ্ধ মাদক সেবনের প্রমাণ মেলে।

এ ঘটনার পরিপ্রেক্ষিতে এয়ার ইন্ডিয়া তাদের পাইলটদের জন্য কঠোর নতুন এসওপি (স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর) জারি করে ইতোমধ্যে ৩০০-র বেশি পাইলটের ডোপ টেস্ট সম্পন্ন করেছে। এতে আরও দুজন পাইলটের প্রাথমিক রিপোর্ট ‘পজিটিভ’ আসায় তাঁদের তাৎক্ষণিকভাবে ফ্লাইট পরিচালনা থেকে প্রত্যাহার করা হয়েছে। চূড়ান্ত রিপোর্ট নিশ্চিত হলে তাঁদের বিরুদ্ধে চাকরিবিধি অনুযায়ী কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
সোমবার, ১৭ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

মাঝ-আকাশে বিমান নিয়ন্ত্রণ হারানোর ঘটনায় পাইলটের ডোপ টেস্টে গাঁজা সেবনের প্রমাণ

বিস্তারিত কমেন্টে