মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬ | ২০ আশ্বিন, ১৪৩৩ | ২৩ রবিউস সানী, ১৪৪৮ | সন্ধ্যা ৬:১১:২৩
শিরোনাম
● রুহিয়ায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত: ভূমি সেবার স্থবিরতা নিয়ে উদ্বেগ ● পলাশবাড়ীতে ছাগল-ভেড়াকে বিনা মূল্যে পিপিআর টিকা ● নজরুল বিশ্ববিদ্যালয়ে Pathways to Higher Education in Foreign Countries শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত ● যৌন নিপীড়নের অভিযোগে নাটোর টিটিসির কর্মচারী গ্রেপ্তার ● নাটোরে ৫০ বক জবাই, তিন পাখিশিকারির কারাদণ্ড ● শিবচরে বালতির পানিতে ডুবে ১ বছরের শিশুর মৃত্যু ● ছাত্রদলে ছাত্র নেই মন্তব্যে সালমান মুক্তাদিরকে নাছিরের আমন্ত্রণ ● বড়াইগ্রামে নিখোঁজের ৬ দিন পর যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার ● চেয়ারের রাজনীতি ও শিক্ষকতা: শিক্ষক দিবসের অম্লমধুর ব্যবচ্ছেদ ● একসঙ্গে ৩০ ব্যাংকের কার্ডসহ বিভিন্ন সেবা বন্ধ, যা করণীয় ● রুহিয়ায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত: ভূমি সেবার স্থবিরতা নিয়ে উদ্বেগ ● পলাশবাড়ীতে ছাগল-ভেড়াকে বিনা মূল্যে পিপিআর টিকা ● নজরুল বিশ্ববিদ্যালয়ে Pathways to Higher Education in Foreign Countries শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত ● যৌন নিপীড়নের অভিযোগে নাটোর টিটিসির কর্মচারী গ্রেপ্তার ● নাটোরে ৫০ বক জবাই, তিন পাখিশিকারির কারাদণ্ড ● শিবচরে বালতির পানিতে ডুবে ১ বছরের শিশুর মৃত্যু ● ছাত্রদলে ছাত্র নেই মন্তব্যে সালমান মুক্তাদিরকে নাছিরের আমন্ত্রণ ● বড়াইগ্রামে নিখোঁজের ৬ দিন পর যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার ● চেয়ারের রাজনীতি ও শিক্ষকতা: শিক্ষক দিবসের অম্লমধুর ব্যবচ্ছেদ ● একসঙ্গে ৩০ ব্যাংকের কার্ডসহ বিভিন্ন সেবা বন্ধ, যা করণীয়

ফের গ্রেপ্তার সাবেক এমপি মিলন

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৭ আগস্ট, ২০২৬, ১:২৮
শেয়ার: mail
ফের গ্রেপ্তার সাবেক এমপি মিলন

রাজধানীর শাহবাগ থানা এলাকায় জুলাই গণ-অভ্যুত্থান চলাকালে ক্ষুদ্র জুট ব্যবসায়ী মো. মনির হোসেন হত্যা মামলায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও বাগেরহাট-৪ আসনের সাবেক সংসদ সদস্য আমিরুল আলম মিলনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

সোমবার (১৭ আগস্ট) মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালত এ আদেশ দেন।

আদালত সূত্রে জানা যায়, গত ১৫ আগস্ট মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার উপপরিদর্শক মো. মাইনুল ইসলাম খান পুলক আসামি আমিরুল আলম মিলনকে এই হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর (শ্যোন অ্যারেস্ট) আবেদন করেন। আবেদনে উল্লেখ করা হয়, আলোচিত এই হত্যাকাণ্ডের ঘটনায় আসামির প্রত্যক্ষ ও পরোক্ষ সম্পৃক্ততার সাক্ষ্য-প্রমাণ পাওয়া গেছে। রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন অর রশীদ বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার বিবরণ থেকে জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্ট জুলাই অভ্যুত্থান চলাকালে শাহবাগের চাঁনখারপুল এলাকায় ছাত্র-জনতার মিছিলে অংশ নেন ক্ষুদ্র জুট ব্যবসায়ী মো. মনির। ওই দিন দুপুরে বিক্ষোভকারীদের লক্ষ্য করে চালানো গুলিতে ঘটনাস্থলেই গুলিবিদ্ধ হয়ে মারা যান তিনি।

পরবর্তীতে এ ঘটনায় নিহতের স্ত্রী রুজিনা আক্তার বাদী হয়ে শাহবাগ থানায় ৩৫১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরও ৫০০ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। উক্ত মামলার এজাহারে আমিরুল আলম মিলন ৬২ নম্বর এজাহারনামীয় আসামি। ইতিপূর্বে ডিবি পুলিশ রাজধানীর ইন্দিরা রোড এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করেছিল।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
সোমবার, ১৭ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

ফের গ্রেপ্তার সাবেক এমপি মিলন

বিস্তারিত কমেন্টে