শনিবার, ২২ আগস্ট, ২০২৬ | ৬ ভাদ্র, ১৪৩৩ | ৮ রবিউল আউয়াল, ১৪৪৮ | রাত ২:৫৫:৩৩

স্বর্ণের দামে বড় পরিবর্তন

অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৭ আগস্ট, ২০২৬, ১২:৩৯
শেয়ার: mail
স্বর্ণের দামে বড় পরিবর্তন

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের (পিওর গোল্ড) দাম বৃদ্ধির পরিপ্রেক্ষিতে সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের গহনার দাম বাড়ানো হয়েছে ২ হাজার ১৫৮ টাকা। এতে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ৩৬ হাজার ৭৭৯ টাকা।

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক বিজ্ঞপ্তিতে নতুন এ মূল্য তালিকা কার্যকরের ঘোষণা দিয়েছে।

নতুন মূল্যতালিকা অনুযায়ী ভরিপ্রতি স্বর্ণের দর:

  • ২২ ক্যারেট: ভ্যাটসহ প্রতি ভরি ২ লাখ ৩৬ হাজার ৭৭৯ টাকা (বৃদ্ধি ২,১৫৮ টাকা)।

  • ২১ ক্যারেট: ভ্যাটসহ প্রতি ভরি ২ লাখ ২৬ হাজার ১৬৫ টাকা (বৃদ্ধি ২,১০০ টাকা)।

  • ১৮ ক্যারেট: ভ্যাটসহ প্রতি ভরি ১ লাখ ৯৪ হাজার ২০৬ টাকা (বৃদ্ধি ১,৮০৮ টাকা)।

  • সনাতন পদ্ধতি: প্রতি ভরি ১ লাখ ৫৮ হাজার ৬৩০ টাকা (বৃদ্ধি ১,৪৫৮ টাকা)।

এর ঠিক আগের দিন দাম কিছুটা কমানো হলেও স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের সংকট ও বাড়তি চাহিদার কারণে পরদিনই দাম পুনরায় সমন্বয় করার সিদ্ধান্ত নেয় বাজুস। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই মূল্য কার্যকর থাকবে। এছাড়া গহনার নকশা অনুযায়ী নির্ধারিত মজুরি প্রযোজ্য হবে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
সোমবার, ১৭ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

স্বর্ণের দামে বড় পরিবর্তন

বিস্তারিত কমেন্টে