শনিবার, ১০ অক্টোবর, ২০২৬ | ২৪ আশ্বিন, ১৪৩৩ | ২৭ রবিউস সানী, ১৪৪৮ | রাত ৯:৪৯:১৩
শিরোনাম
● ভারতে তরুণদের বিক্ষোভ, এবার আটক বলিউড তারকা ইমরান খান ● উন্নয়ন ও সুশাসনের প্রতিশ্রুতি নিয়ে সাংবাদিকদের মুখোমুখি মির্জা ফয়সল ● বেনাপোল বন্দর থেকে ৭ কোটি টাকার পণ্য পাচার, ঢাকায় আটক ৩ ● আইফোন ১৮ প্রোতে রং ফিকে হওয়ার অভিযোগ ● বিদেশি কর্মী নিয়োগে জালিয়াতি, মালয়েশিয়ায় ২৬৫ বাংলাদেশি পাসপোর্ট জব্দ ● মালয়েশিয়ায় কোরআন প্রতিযোগিতায় প্রথম হাফেজ ইহতেশামুল হক হিরা ● রমজান মাস শুরু হতে আর কতদিন বাকি? ● সহ-সম্পাদক পদে নিয়োগ দেবে আজকের পত্রিকা ● অভিজ্ঞতা না থাকলেও প্রাণ গ্রুপে আবেদনের সুযোগ ● অ্যাপেক্স ফুটওয়্যারে চাকরি, আবেদন ৩১ অক্টোবর পর্যন্ত ● ভারতে তরুণদের বিক্ষোভ, এবার আটক বলিউড তারকা ইমরান খান ● উন্নয়ন ও সুশাসনের প্রতিশ্রুতি নিয়ে সাংবাদিকদের মুখোমুখি মির্জা ফয়সল ● বেনাপোল বন্দর থেকে ৭ কোটি টাকার পণ্য পাচার, ঢাকায় আটক ৩ ● আইফোন ১৮ প্রোতে রং ফিকে হওয়ার অভিযোগ ● বিদেশি কর্মী নিয়োগে জালিয়াতি, মালয়েশিয়ায় ২৬৫ বাংলাদেশি পাসপোর্ট জব্দ ● মালয়েশিয়ায় কোরআন প্রতিযোগিতায় প্রথম হাফেজ ইহতেশামুল হক হিরা ● রমজান মাস শুরু হতে আর কতদিন বাকি? ● সহ-সম্পাদক পদে নিয়োগ দেবে আজকের পত্রিকা ● অভিজ্ঞতা না থাকলেও প্রাণ গ্রুপে আবেদনের সুযোগ ● অ্যাপেক্স ফুটওয়্যারে চাকরি, আবেদন ৩১ অক্টোবর পর্যন্ত

২০২৭ সালের রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ প্রকাশ

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৭ আগস্ট, ২০২৬, ১০:৪২
শেয়ার: mail
২০২৭ সালের রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ প্রকাশ

জ্যোতির্বিজ্ঞান সংক্রান্ত প্রাথমিক গণনার ওপর ভিত্তি করে আগামী ২০২৭ সালের পবিত্র রমজান মাস শুরু ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানা গেছে। পূর্বাভাস অনুযায়ী, মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ২০২৭ সালের ৮ ফেব্রুয়ারি এবং বাংলাদেশে ৯ ফেব্রুয়ারি থেকে পবিত্র রোজা শুরু হতে পারে।

আন্তর্জাতিক গণমাধ্যম ও জ্যোতির্বিজ্ঞানীদের তথ্য বিশ্লেষণ করে জানা যায়, ২০২৭ সালের ৭ ফেব্রুয়ারি (রোববার) সন্ধ্যায় হিজরি ১৪৪৮ সনের পবিত্র রমজান মাসের নতুন চাঁদ দেখা যাওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে। সেদিন সন্ধ্যায় চাঁদ দেখা গেলে ওই রাতেই মধ্যপ্রাচ্যের দেশগুলোতে তারাবিহর নামাজ আদায় ও শেষ রাতে সাহরি গ্রহণের মাধ্যমে পরদিন অর্থাৎ ৮ ফেব্রুয়ারি (সোমবার) থেকে প্রথম রোজা পালিত হবে।

চন্দ্র বর্ষপঞ্জি বা হিজরি সনের হিসাব সৌর সনের চেয়ে প্রতি বছর প্রায় ১০ থেকে ১১ দিন এগিয়ে আসে। জ্যোতির্বিজ্ঞানীদের হিসাব অনুযায়ী, মধ্যপ্রাচ্যে আগামী ১০ মার্চ (বুধবার) পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হতে পারে। তবে বরাবরের মতোই স্থানীয় চাঁদ দেখা কমিটির আনুষ্ঠানিক ঘোষণার ওপর চূড়ান্ত তারিখ নির্ভর করবে।

ভৌগোলিক তারতম্যের কারণে মধ্যপ্রাচ্যের পরদিন সাধারণত বাংলাদেশে চাঁদ দেখা যায়। সেই হিসাবে বাংলাদেশে ২০২৭ সালের পবিত্র রমজান মাস ৯ ফেব্রুয়ারি (মঙ্গলবার) থেকে শুরু হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। ফলে ৮ ফেব্রুয়ারি রাতে দেশের মসজিদগুলোতে অনুষ্ঠিত হবে প্রথম তারাবিহর নামাজ।

রমজান মাস ৩০ দিন পূর্ণ হলে বাংলাদেশে আগামী ১১ মার্চ (বৃহস্পতিবার) এবং ২৯ রোজা হলে ১০ মার্চ (বুধবার) পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হতে পারে। তবে ইসলামিক ফাউন্ডেশনের জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকের পরই এ বিষয়ে আনুষ্ঠানিক ও চূড়ান্ত ঘোষণা দেওয়া হবে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
সোমবার, ১৭ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

২০২৭ সালের রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ প্রকাশ

বিস্তারিত কমেন্টে