বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬ | ৪ ভাদ্র, ১৪৩৩ | ৬ রবিউল আউয়াল, ১৪৪৮ | রাত ১০:১৯:২২

মিঠাপুকুরে সার নিয়ে কৃষকদের ভোগান্তি, মজুত পর্যাপ্ত দাবি কৃষি কর্মকর্তার

মো. রাখিবুল হাসান রাখিব, মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১৬ আগস্ট, ২০২৬, ৬:১৬
শেয়ার: mail
মিঠাপুকুরে সার নিয়ে কৃষকদের ভোগান্তি, মজুত পর্যাপ্ত দাবি কৃষি কর্মকর্তার

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

রংপুরের মিঠাপুকুরে আমন মৌসুমের শুরুতে সার সংগ্রহকে কেন্দ্র করে কৃষকদের মধ্যে চরম ভোগান্তি ও উপচে পড়া ভিড় দেখা দিয়েছে। উপজেলার ময়েনপুর ইউনিয়নের শুকুরের হাটসহ বিভিন্ন ডিলার পয়েন্টে সকাল থেকে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থেকেও চাহিদামতো সার না পাওয়ার অভিযোগ তুলেছেন স্থানীয় কৃষকরা।

সরেজমিনে শুকুরের হাটের এনবি ট্রেডিংসহ ফকিরহাট অঞ্চলের উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি ও বিআরডিবিভুক্ত বিসিআইসি ডিলার পয়েন্টে কৃষকদের দীর্ঘ লাইন দেখা যায়। শুকুরের হাটে সার নিতে আসা কৃষক দেলোয়ার হোসেন, রুহুল আমিন ও আজকার আলী জানান, সকাল ৮টা থেকে ৯টার মধ্যে লাইনে দাঁড়িয়ে দুপুর গড়িয়ে গেলেও তারা সার পাননি। ময়েনপুর ইউনিয়নের কৃষক ইয়াছিন আলী ও রোকনুজ্জামান কিনুর অভিযোগ, প্রকৃত কৃষকরা ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে সার পাচ্ছেন না, অথচ সন্ধ্যার পর ভ্যানে করে পলিথিনে ঢেকে মাঝারি ও ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছে সার পাচার করা হচ্ছে।

শুকুরের হাটের বিসিআইসি ডিলার কোরবান আলী কিনু জানান, সরকারিভাবে যে পরিমাণ সার বরাদ্দ দেওয়া হয়, তা চাহিদার তুলনায় অপ্রতুল। ফলে চাহিদা মেটাতে বাইরে থেকে বেশি খরচে সার সংগ্রহ করতে হয়, যার কারণে মাঝে মাঝে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি করতে বাধ্য হন তারা। এছাড়া ফকিরহাট ডিলার পয়েন্টে নিয়মিত ডিলার উপস্থিত না থাকার অভিযোগ প্রসঙ্গে উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির কর্মকর্তা মমিনুল ইসলাম জানান, সাবেক ম্যানেজার চাকরি ছাড়ার পর অতিরিক্ত কর্মচারী দিয়ে কাজ চালানোয় সাময়িক এই সমস্যা হচ্ছে।

সার সংকটের বিষয়টি অস্বীকার করে মিঠাপুকুর উপজেলা কৃষি কর্মকর্তা লোকমান হেকিম বলেন, “উপজেলায় সারের কোনো ঘাটতি নেই এবং পর্যাপ্ত মজুত রয়েছে। সার সংকটের খবরটি কেবলই গুজব। একই সময়ে সব কৃষক জমিতে সার প্রয়োগ করায় ডিলার পয়েন্টগুলোতে সাময়িক বাড়তি চাপ তৈরি হয়েছে। প্রতিটি পয়েন্টে নিয়মিত তদারকি চলছে এবং সব কৃষকই সার পাবেন।”

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
রোববার, ১৬ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

মিঠাপুকুরে সার নিয়ে কৃষকদের ভোগান্তি, মজুত পর্যাপ্ত দাবি কৃষি কর্মকর্তার

বিস্তারিত কমেন্টে