মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬ | ২০ আশ্বিন, ১৪৩৩ | ২৩ রবিউস সানী, ১৪৪৮ | সন্ধ্যা ৬:২৫:৩৯
শিরোনাম
● পলাশবাড়ীতে দিনব্যাপী ভ্রাম্যমাণ প্রশিক্ষণ অনুষ্ঠিত ● রুহিয়ায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত: ভূমি সেবার স্থবিরতা নিয়ে উদ্বেগ ● পলাশবাড়ীতে ছাগল-ভেড়াকে বিনা মূল্যে পিপিআর টিকা ● নজরুল বিশ্ববিদ্যালয়ে Pathways to Higher Education in Foreign Countries শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত ● যৌন নিপীড়নের অভিযোগে নাটোর টিটিসির কর্মচারী গ্রেপ্তার ● নাটোরে ৫০ বক জবাই, তিন পাখিশিকারির কারাদণ্ড ● শিবচরে বালতির পানিতে ডুবে ১ বছরের শিশুর মৃত্যু ● ছাত্রদলে ছাত্র নেই মন্তব্যে সালমান মুক্তাদিরকে নাছিরের আমন্ত্রণ ● বড়াইগ্রামে নিখোঁজের ৬ দিন পর যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার ● চেয়ারের রাজনীতি ও শিক্ষকতা: শিক্ষক দিবসের অম্লমধুর ব্যবচ্ছেদ ● পলাশবাড়ীতে দিনব্যাপী ভ্রাম্যমাণ প্রশিক্ষণ অনুষ্ঠিত ● রুহিয়ায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত: ভূমি সেবার স্থবিরতা নিয়ে উদ্বেগ ● পলাশবাড়ীতে ছাগল-ভেড়াকে বিনা মূল্যে পিপিআর টিকা ● নজরুল বিশ্ববিদ্যালয়ে Pathways to Higher Education in Foreign Countries শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত ● যৌন নিপীড়নের অভিযোগে নাটোর টিটিসির কর্মচারী গ্রেপ্তার ● নাটোরে ৫০ বক জবাই, তিন পাখিশিকারির কারাদণ্ড ● শিবচরে বালতির পানিতে ডুবে ১ বছরের শিশুর মৃত্যু ● ছাত্রদলে ছাত্র নেই মন্তব্যে সালমান মুক্তাদিরকে নাছিরের আমন্ত্রণ ● বড়াইগ্রামে নিখোঁজের ৬ দিন পর যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার ● চেয়ারের রাজনীতি ও শিক্ষকতা: শিক্ষক দিবসের অম্লমধুর ব্যবচ্ছেদ

চিতলমারীতে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ পালিত

প্রিন্স মন্ডল অলিফ, বাগেরহাট জেলা প্রতিনিধি
প্রিন্স মন্ডল অলিফ, বাগেরহাট জেলা প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১৬ আগস্ট, ২০২৬, ৬:১২
শেয়ার: mail
চিতলমারীতে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ পালিত

‘মাছ চাষে গড়ব দেশ, সমৃদ্ধ হবে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটের চিতলমারীতে বর্ণাঢ্য আনন্দ র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ পালিত হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের যৌথ উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

রোববার (১৬ আগস্ট) সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে বাদ্যযন্ত্রসহ একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।

পরে উপজেলা পরিষদ চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. ফেরদৌস আনসারীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা আক্তার। আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে মৎস্যচাষ উদ্যোক্তা শংকর পাত্র, মৎস্যচাষি গৌরাঙ্গ মণ্ডল, মৎস্যখাদ্য বিক্রেতা সাকিব শেখ এবং সফল মৎস্যচাষি মহিউদ্দিন মোল্লা বক্তব্য দেন।

বক্তারা বলেন, জাতীয় অর্থনীতিতে ভূমিকা রাখার পাশাপাশি দেশের প্রাণিজ আমিষের চাহিদা পূরণ ও ব্যাপক কর্মসংস্থান সৃষ্টিতে মৎস্য খাত অগ্রণী ভূমিকা পালন করছে। এ খাতকে আরও লাভজনক ও টেকসই করতে আধুনিক প্রযুক্তিনির্ভর মাছ চাষ, মানসম্মত খাদ্যের সঠিক ব্যবহার, রোগবালাই নিয়ন্ত্রণ এবং বিলুপ্তপ্রায় দেশীয় মাছের প্রজাতি সংরক্ষণে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তারা।

অনুষ্ঠানে চিতলমারী মডেল থানার ওসি (তদন্ত) মিলন কুমার ঘোষ, উপজেলা কৃষি কর্মকর্তা সিয়ামত আল মামুন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ফজলুল হক, উপজেলা জামায়াতের আমির মাওলানা মুনিরুজ্জামান গাজী, জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের সাংগঠনিক সম্পাদক রাজু মোল্লা, চিতলমারী প্রেসক্লাবের সভাপতি একরামুল হক মুন্সি, উপজেলা প্রেসক্লাবের সভাপতি সেলিম সুলতান সাগর, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. লিমন বিশ্বাস ইউনুস, যুগ্ম আহ্বায়ক হুমায়ূন শেখ এবং এনসিপির উপজেলা সভাপতি জুয়েল ফকিরসহ স্থানীয় মৎস্যচাষি ও মৎস্যজীবীরা উপস্থিত ছিলেন।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
রোববার, ১৬ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

চিতলমারীতে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ পালিত

বিস্তারিত কমেন্টে