বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬ | ৪ ভাদ্র, ১৪৩৩ | ৬ রবিউল আউয়াল, ১৪৪৮ | রাত ১০:১৮:২৩

বাগাতিপাড়ায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

মিজানুর রহমান, নাটোর প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১৬ আগস্ট, ২০২৬, ৬:০১
শেয়ার: mail
বাগাতিপাড়ায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

‘রূপালি মাছে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নাটোরের বাগাতিপাড়ায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা, সফল মৎস্যচাষিদের মাঝে সম্মাননা ক্রেস্ট বিতরণ এবং মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি পালিত হয়েছে।

রোববার (১৬ আগস্ট) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি চত্বরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা প্রশাসনিক ভবনের সামনে এসে শেষ হয়।

পরে উপজেলা পরিষদ বড়াল সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাশীষ বসাকের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগাতিপাড়া উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক মেয়র মোহাম্মদ মোশাররফ হোসেন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপজেলা মৎস্য কর্মকর্তা মাহমুদুল হাসান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সৈকত মোহাম্মদ রেজানুল হক, সমবায় কর্মকর্তা ইবনে জামান মোহাম্মদ ফয়জুল কবির, প্রাণিসম্পদ কর্মকর্তা রোকনুজ্জামান, কৃষি কর্মকর্তা ড. ভবসিন্দু রায়, যুব কর্মকর্তা মো. আব্দুস সবুর, বাগাতিপাড়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব হাফিজুর রহমান, যুগ্ম আহ্বায়ক মো. নেকবার হোসেন, উপজেলা জামায়াতে ইসলামীর আমির এ কে এম আফজাল হোসেন এবং জামনগর ইউপি চেয়ারম্যান গোলাম রব্বানী উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে উপজেলার সফল মৎস্যচাষিদের মাঝে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। পরবর্তীতে অতিথিরা উপজেলা পরিষদ চত্বরের পুকুরে বিভিন্ন দেশীয় প্রজাতির মাছের পোনা অবমুক্ত করেন।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
রোববার, ১৬ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

বাগাতিপাড়ায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

বিস্তারিত কমেন্টে