সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬ | ২৯ ভাদ্র, ১৪৩৩ | ১ রবিউস সানী, ১৪৪৮ | বিকাল ৪:১২:৩০
শিরোনাম
সুনামগঞ্জের যাদুকাটা নদী থেকে সব ধরনের বালু উত্তোলন নিষিদ্ধ ঘোষণা বিজেপি শাসিত সব রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি চালুর ঘোষণা অমিত শাহের আসিফ মাহমুদ আওয়ামী ব্যবসায়ী ও এমপিদের প্রটেকশন দিয়েছেন: রাশেদ খান ডেঙ্গু প্রতিরোধে সবার সচেতনতা জরুরি: স্থানীয় সরকার মন্ত্রী জ্বালানি নিয়ে সরকারের সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে: মাহদী আমিন নওগাঁয় অবৈধ ইটভাটা বন্ধে কঠোর নির্দেশনা জেলা প্রশাসনের হরমুজ প্রণালী নিয়ে পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক স্থগিত করল ওমান ও ইরান রাজধানীতে ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৪৭ ইন্দোনেশিয়ায় উত্তাল সমুদ্রে ফেরিডুবি: ৬ জনের মরদেহ উদ্ধার বিশ্ববাজারে তেলের দাম বাড়লেও কমল স্বর্ণের দর সুনামগঞ্জের যাদুকাটা নদী থেকে সব ধরনের বালু উত্তোলন নিষিদ্ধ ঘোষণা বিজেপি শাসিত সব রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি চালুর ঘোষণা অমিত শাহের আসিফ মাহমুদ আওয়ামী ব্যবসায়ী ও এমপিদের প্রটেকশন দিয়েছেন: রাশেদ খান ডেঙ্গু প্রতিরোধে সবার সচেতনতা জরুরি: স্থানীয় সরকার মন্ত্রী জ্বালানি নিয়ে সরকারের সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে: মাহদী আমিন নওগাঁয় অবৈধ ইটভাটা বন্ধে কঠোর নির্দেশনা জেলা প্রশাসনের হরমুজ প্রণালী নিয়ে পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক স্থগিত করল ওমান ও ইরান রাজধানীতে ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৪৭ ইন্দোনেশিয়ায় উত্তাল সমুদ্রে ফেরিডুবি: ৬ জনের মরদেহ উদ্ধার বিশ্ববাজারে তেলের দাম বাড়লেও কমল স্বর্ণের দর

জিম্বাবুয়েতে লেক কারিবায় ফেরিডুবি, মৃতের সংখ্যা বেড়ে ৭২

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: রবিবার, ১৬ আগস্ট, ২০২৬, ১২:০৩
শেয়ার: mail
জিম্বাবুয়েতে লেক কারিবায় ফেরিডুবি, মৃতের সংখ্যা বেড়ে ৭২

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

জিম্বাবুয়ের লেক কারিবায় সংঘটিত ভয়াবহ ফেরি দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৭২ জনে দাঁড়িয়েছে। শনিবার (১৫ আগস্ট) হ্রদটি থেকে নতুন করে আরও ২৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে দেশটির পুলিশ।

জিম্বাবুয়ে সরকারের গ্রামীণ অবকাঠামো উন্নয়ন সংস্থা (আরআইডিএ) পরিচালিত অতিরিক্ত যাত্রীবোঝাই ফেরিটি উত্তাল পানির কবলে পড়ে উল্টে যায়। জিম্বাবুয়ে ও জাম্বিয়ার সীমান্তবর্তী বিশ্বের বৃহত্তম কৃত্রিম এই হ্রদে এটিকে দেশটির ইতিহাসের অন্যতম প্রাণঘাতী নৌ-দুর্ঘটনা বলে মনে করা হচ্ছে।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, নৌযানটিতে ৯০ জন যাত্রী ধারণের সক্ষমতা থাকলেও দুর্ঘটনার সময় ১১৪ জন প্রাপ্তবয়স্ক, পাঁচজন ক্রু এবং বেশ কিছু শিশু ছিল। এ ঘটনায় এখন পর্যন্ত ৭৭ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। উদ্ধারকাজে নিয়োজিত কর্মকর্তারা জানিয়েছেন, শীতকালীন আবহাওয়ায় পানি অতিরিক্ত ঠান্ডা থাকায় মরদেহ ভেসে উঠতে সময় লাগছে। নিখোঁজদের সন্ধানে এখনো যৌথ উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে।

উদ্ধার হওয়া অধিকাংশ যাত্রীই স্থানীয় গ্রামবাসী ও মাছ ব্যবসায়ী ছিলেন। বেঁচে ফেরা যাত্রীরা জানান, নৌযানটি ছাড়ার পরপরই পানি ঢুকতে শুরু করেছিল এবং অধিকাংশ যাত্রীর লাইফ জ্যাকেটের সঠিক ব্যবহার জানা না থাকায় প্রাণহানির সংখ্যা বেড়েছে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
রোববার, ১৬ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

জিম্বাবুয়েতে লেক কারিবায় ফেরিডুবি, মৃতের সংখ্যা বেড়ে ৭২

বিস্তারিত কমেন্টে