জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের যাতায়াত সুবিধার কথা বিবেচনা করে পরিবহন পুলের ‘তুরাগ’ বাসের রুট নবীনগর থেকে ধামরাই পর্যন্ত সম্প্রসারণ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এই উদ্যোগের প্রেক্ষিতে রোববার (১৬ আগস্ট) উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীনের সঙ্গে সাক্ষাৎ করে শুভেচ্ছা ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন শিক্ষার্থীরা।
বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্র জানায়, পূর্বে তুরাগ বাসটির সর্বশেষ গন্তব্য নবীনগর পর্যন্ত সীমাবদ্ধ ছিল। তবে ধামরাই ও সংলগ্ন দূরবর্তী এলাকার শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবি এবং যাতায়াত দুর্ভোগ লাঘবের বিষয়টি বিবেচনায় নিয়ে বাসটির রুট ধামরাই পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়।
শিক্ষার্থীরা জানান, এই রুট সম্প্রসারণের ফলে ঢাকা জেলার প্রান্তিক অঞ্চল ধামরাই ও এর আশপাশের শিক্ষার্থীদের ক্যাম্পাসে আসা-যাওয়ার সময় ও খরচ সাশ্রয় হবে। এ ধরনের শিক্ষার্থীবান্ধব ও সময়োপযোগী পদক্ষেপ নেওয়ায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি সন্তোষ প্রকাশ করেন তারা।
kalprakash.com/IM