সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ | ২৬ আশ্বিন, ১৪৩৩ | ২৯ রবিউস সানী, ১৪৪৮ | সন্ধ্যা ৬:৩৭:৫৪
শিরোনাম
● গাইবান্ধায় সম্পত্তি নিয়ে ভাইয়ের সঙ্গে বিরোধ, বাবার দাফন আটকে দিলেন মেয়ে ● মিঠাপুকুর থানা ও চৌকিদারি প্যারেড পরিদর্শন করলেন রংপুরের পুলিশ সুপার ● দুর্গাপূজায় টানা ৮ দিন বন্ধ থাকবে বেনাপোল-পেট্রাপোল দিয়ে আমদানি-রপ্তানি ● চাটমোহরে জাতীয় কন্যাশিশু দিবস উদ্‌যাপন ● কুড়িগ্রামে কন্যাশিশু দিবসে হ্যান্ডবল খেলায় মাতলো কিশোরীরা ● কুবির বিজয়-২৪ হলে সিসিটিভি ভাঙচুর, শিক্ষার্থীকে কারণ দর্শানোর নোটিশ ● মিঠাপুকুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির শুভ উদ্বোধন ● ইবির বায়োটেকনোলজি বিভাগের পোস্টার প্রেজেন্টেশন অনুষ্ঠিত ● জবিকে সৌরবিদ্যুতের আওতায় আনার দাবি ছাত্রদল নেতা মাহমুদের ● ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মন্দিরে চুরি, স্বর্ণালংকারসহ ছয়টি মূর্তি লুট ● গাইবান্ধায় সম্পত্তি নিয়ে ভাইয়ের সঙ্গে বিরোধ, বাবার দাফন আটকে দিলেন মেয়ে ● মিঠাপুকুর থানা ও চৌকিদারি প্যারেড পরিদর্শন করলেন রংপুরের পুলিশ সুপার ● দুর্গাপূজায় টানা ৮ দিন বন্ধ থাকবে বেনাপোল-পেট্রাপোল দিয়ে আমদানি-রপ্তানি ● চাটমোহরে জাতীয় কন্যাশিশু দিবস উদ্‌যাপন ● কুড়িগ্রামে কন্যাশিশু দিবসে হ্যান্ডবল খেলায় মাতলো কিশোরীরা ● কুবির বিজয়-২৪ হলে সিসিটিভি ভাঙচুর, শিক্ষার্থীকে কারণ দর্শানোর নোটিশ ● মিঠাপুকুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির শুভ উদ্বোধন ● ইবির বায়োটেকনোলজি বিভাগের পোস্টার প্রেজেন্টেশন অনুষ্ঠিত ● জবিকে সৌরবিদ্যুতের আওতায় আনার দাবি ছাত্রদল নেতা মাহমুদের ● ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মন্দিরে চুরি, স্বর্ণালংকারসহ ছয়টি মূর্তি লুট

বাহরাইনে বাংলাদেশ দূতাবাসে প্রবাসীদের এনআইডি সেবা কার্যক্রমের উদ্বোধন

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৫ আগস্ট, ২০২৬, ৫:২৪
শেয়ার: mail
বাহরাইনে বাংলাদেশ দূতাবাসে প্রবাসীদের এনআইডি সেবা কার্যক্রমের উদ্বোধন

বাংলাদেশ নির্বাচন কমিশনের উদ্যোগে বাহরাইনে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নিবন্ধন সেবা কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (১৪ আগস্ট) বাহরাইনস্থ বাংলাদেশ দূতাবাসে আয়োজিত অনুষ্ঠানে রাষ্ট্রদূত মো. রইস হাসান সরোয়ার, এনডিসির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্যক্রমের উদ্বোধন করেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাহরাইনের তথ্য ও ই-গভর্নমেন্ট কর্তৃপক্ষের (সিপিআর) প্রধান নির্বাহী মোহাম্মদ আলী আল কায়েদ, উপ-প্রধান নির্বাহী দুয়া সুলতান এবং নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক মুহাম্মদ হাসানুজ্জামান। এ ছাড়া দূতাবাসের কর্মকর্তা, স্থানীয় বাংলাদেশি ব্যবসায়ী ও প্রবাসী সাংবাদিকরা অনুষ্ঠানে অংশ নেন।

প্রধান অতিথির বক্তব্যে নির্বাচন কমিশনার বলেন, এনআইডি প্রতিটি নাগরিকের সাংবিধানিক অধিকার ও নাগরিক নিরাপত্তার অন্যতম ভিত্তি। তিনি বাহরাইন প্রবাসীদের দ্রুত দূতাবাসের মাধ্যমে আবেদন করে এই সেবা গ্রহণের আহ্বান জানান। রাষ্ট্রদূত মো. রইস হাসান সরোয়ার বলেন, এই কার্যক্রম চালুর মাধ্যমে বাহরাইন প্রবাসীদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হলো। এখন থেকে প্রবাসীরা দূতাবাস থেকেই সরাসরি এনআইডি সংক্রান্ত যাবতীয় সেবা পাবেন।

অনুষ্ঠানে নির্বাচন কমিশনের পক্ষ থেকে রাষ্ট্রদূত ও আমন্ত্রিত বিশেষ অতিথিদের সম্মাননা স্মারক প্রদান করা হয় এবং প্রাথমিকভাবে দুজন সেবাগ্রহীতার হাতে আনুষ্ঠানিকভাবে এনআইডি কার্ড তুলে দেওয়া হয়।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ১৫ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

বাহরাইনে বাংলাদেশ দূতাবাসে প্রবাসীদের এনআইডি সেবা কার্যক্রমের উদ্বোধন

বিস্তারিত কমেন্টে