সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ | ২৬ আশ্বিন, ১৪৩৩ | ২৯ রবিউস সানী, ১৪৪৮ | সন্ধ্যা ৬:৩৭:৫৫
শিরোনাম
● গাইবান্ধায় সম্পত্তি নিয়ে ভাইয়ের সঙ্গে বিরোধ, বাবার দাফন আটকে দিলেন মেয়ে ● মিঠাপুকুর থানা ও চৌকিদারি প্যারেড পরিদর্শন করলেন রংপুরের পুলিশ সুপার ● দুর্গাপূজায় টানা ৮ দিন বন্ধ থাকবে বেনাপোল-পেট্রাপোল দিয়ে আমদানি-রপ্তানি ● চাটমোহরে জাতীয় কন্যাশিশু দিবস উদ্‌যাপন ● কুড়িগ্রামে কন্যাশিশু দিবসে হ্যান্ডবল খেলায় মাতলো কিশোরীরা ● কুবির বিজয়-২৪ হলে সিসিটিভি ভাঙচুর, শিক্ষার্থীকে কারণ দর্শানোর নোটিশ ● মিঠাপুকুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির শুভ উদ্বোধন ● ইবির বায়োটেকনোলজি বিভাগের পোস্টার প্রেজেন্টেশন অনুষ্ঠিত ● জবিকে সৌরবিদ্যুতের আওতায় আনার দাবি ছাত্রদল নেতা মাহমুদের ● ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মন্দিরে চুরি, স্বর্ণালংকারসহ ছয়টি মূর্তি লুট ● গাইবান্ধায় সম্পত্তি নিয়ে ভাইয়ের সঙ্গে বিরোধ, বাবার দাফন আটকে দিলেন মেয়ে ● মিঠাপুকুর থানা ও চৌকিদারি প্যারেড পরিদর্শন করলেন রংপুরের পুলিশ সুপার ● দুর্গাপূজায় টানা ৮ দিন বন্ধ থাকবে বেনাপোল-পেট্রাপোল দিয়ে আমদানি-রপ্তানি ● চাটমোহরে জাতীয় কন্যাশিশু দিবস উদ্‌যাপন ● কুড়িগ্রামে কন্যাশিশু দিবসে হ্যান্ডবল খেলায় মাতলো কিশোরীরা ● কুবির বিজয়-২৪ হলে সিসিটিভি ভাঙচুর, শিক্ষার্থীকে কারণ দর্শানোর নোটিশ ● মিঠাপুকুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির শুভ উদ্বোধন ● ইবির বায়োটেকনোলজি বিভাগের পোস্টার প্রেজেন্টেশন অনুষ্ঠিত ● জবিকে সৌরবিদ্যুতের আওতায় আনার দাবি ছাত্রদল নেতা মাহমুদের ● ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মন্দিরে চুরি, স্বর্ণালংকারসহ ছয়টি মূর্তি লুট

কানাডার অন্টারিওতে অবৈধ অভিবাসীদের সামাজিক সহায়তা বন্ধের ঘোষণা

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৫ আগস্ট, ২০২৬, ৪:৪৫
শেয়ার: mail
কানাডার অন্টারিওতে অবৈধ অভিবাসীদের সামাজিক সহায়তা বন্ধের ঘোষণা

কানাডার অন্টারিও প্রদেশে সামাজিক সহায়তা সুবিধার ক্ষেত্রে কঠোর বিধিনিষেধ আরোপ করেছে প্রাদেশিক সরকার। নতুন নির্দেশনা অনুযায়ী, দেশটিতে বৈধ অভিবাসন মর্যাদা (স্ট্যাটাস) না থাকা ব্যক্তিরা আর ‘অন্টারিও ওয়ার্কস’ (Ontario Works) কিংবা ‘অন্টারিও ডিসঅ্যাবিলিটি সাপোর্ট প্রোগ্রাম’ (ODSP)-এর আওতায় কোনো প্রকার আর্থিক ও সামাজিক সহায়তা পাবেন না।

অন্টারিওর শিশু, কমিউনিটি ও সামাজিক সেবাবিষয়ক মন্ত্রী মাইকেল পারসা এ নীতিগত পরিবর্তনের ঘোষণা দিয়ে জানান, নতুন নিয়মটি তাৎক্ষণিকভাবে কার্যকর করা হয়েছে। সাধারণ করদাতাদের অর্থের অপচয় রোধ এবং কেবল বৈধভাবে বসবাসকারী নাগরিক ও স্থায়ী বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রশাসন।

এর আগে অন্টারিওর প্রিমিয়ার ডগ ফোর্ড সামাজিক সহায়তা পাওয়ার যোগ্যতার বিষয়ে সরকারের কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করে স্পষ্ট করেন, কোনো অবস্থাতেই অবৈধভাবে অবস্থানকারীদের জন্য করদাতাদের অর্থ বরাদ্দ করা হবে না। নতুন বিধিমালার আওতায় অবৈধ অভিবাসীদের পাশাপাশি নির্দিষ্ট কিছু অস্থায়ী ক্যাটাগরির শিক্ষার্থী ও ওয়ার্ক পারমিটধারীদের ক্ষেত্রেও সামাজিক সহায়তা প্রাপ্তির পথ সীমিত করা হয়েছে।

এদিকে প্রাদেশিক সরকারের এ সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছেন স্থানীয় অভিবাসী অধিকারকর্মী ও বিরোধী রাজনীতিকরা। তাঁদের দাবি, সংকটগ্রস্ত মানুষের মৌলিক সহায়তা বন্ধ করে দিলে মানবিক সংকট প্রকট হবে এবং সমাজে অভিবাসীবিরোধী বৈষম্য তৈরি হতে পারে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ১৫ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

কানাডার অন্টারিওতে অবৈধ অভিবাসীদের সামাজিক সহায়তা বন্ধের ঘোষণা

বিস্তারিত কমেন্টে