শনিবার, ২২ আগস্ট, ২০২৬ | ৬ ভাদ্র, ১৪৩৩ | ৮ রবিউল আউয়াল, ১৪৪৮ | রাত ২:৫৫:৪১

ভারতের স্বাধীনতা দিবসে বেনাপোল দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ, যাত্রী পারাপার স্বাভাবিক

মোঃ মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৫ আগস্ট, ২০২৬, ৪:৩৯
শেয়ার: mail
ভারতের স্বাধীনতা দিবসে বেনাপোল দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ, যাত্রী পারাপার স্বাভাবিক

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে সরকারি ছুটি থাকায় শনিবার (১৫ আগস্ট) বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়ে দুই দেশের মধ্যকার আমদানি-রপ্তানি বাণিজ্য কার্যক্রম পুরোপুরি বন্ধ রয়েছে। তবে বন্দর দিয়ে পণ্য পরিবহন বন্ধ থাকলেও আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে।

বেনাপোল স্থলবন্দরের ভারপ্রাপ্ত পরিচালক রুহুল আমিন জানান, ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে সেদেশে সরকারি ছুটি থাকায় পেট্রাপোল বন্দরের সঙ্গে একদিনের জন্য আমদানি-রপ্তানি কার্যক্রম স্থগিত রাখা হয়েছে। আগামী রবিবার (১৬ আগস্ট) সকাল থেকে পুনরায় যথানিয়মে আমদানি-রপ্তানি বাণিজ্য শুরু হবে।

বেনাপোল কাস্টমস ক্লিয়ারিং এজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বদরুজ্জামান বনি বলেন, ভারতের সরকারি ছুটির কারণে পেট্রাপোল সিঅ্যান্ডএফ ব্যবসায়ীরা শনিবার কার্যক্রম বন্ধ রাখার বিষয়টি আগেই নিশ্চিত করেছিলেন। রবিবার সকাল থেকে আবার বাণিজ্যিক কার্যক্রম পুরোদমে চালু হবে।

বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুর রহমান জানান, বন্দর দিয়ে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও দুই দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক গতিতেই চলছে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ১৫ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

ভারতের স্বাধীনতা দিবসে বেনাপোল দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ, যাত্রী পারাপার স্বাভাবিক

বিস্তারিত কমেন্টে