সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ | ২৬ আশ্বিন, ১৪৩৩ | ২৯ রবিউস সানী, ১৪৪৮ | সন্ধ্যা ৬:৩৭:২৬
শিরোনাম
● গাইবান্ধায় সম্পত্তি নিয়ে ভাইয়ের সঙ্গে বিরোধ, বাবার দাফন আটকে দিলেন মেয়ে ● মিঠাপুকুর থানা ও চৌকিদারি প্যারেড পরিদর্শন করলেন রংপুরের পুলিশ সুপার ● দুর্গাপূজায় টানা ৮ দিন বন্ধ থাকবে বেনাপোল-পেট্রাপোল দিয়ে আমদানি-রপ্তানি ● চাটমোহরে জাতীয় কন্যাশিশু দিবস উদ্‌যাপন ● কুড়িগ্রামে কন্যাশিশু দিবসে হ্যান্ডবল খেলায় মাতলো কিশোরীরা ● কুবির বিজয়-২৪ হলে সিসিটিভি ভাঙচুর, শিক্ষার্থীকে কারণ দর্শানোর নোটিশ ● মিঠাপুকুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির শুভ উদ্বোধন ● ইবির বায়োটেকনোলজি বিভাগের পোস্টার প্রেজেন্টেশন অনুষ্ঠিত ● জবিকে সৌরবিদ্যুতের আওতায় আনার দাবি ছাত্রদল নেতা মাহমুদের ● ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মন্দিরে চুরি, স্বর্ণালংকারসহ ছয়টি মূর্তি লুট ● গাইবান্ধায় সম্পত্তি নিয়ে ভাইয়ের সঙ্গে বিরোধ, বাবার দাফন আটকে দিলেন মেয়ে ● মিঠাপুকুর থানা ও চৌকিদারি প্যারেড পরিদর্শন করলেন রংপুরের পুলিশ সুপার ● দুর্গাপূজায় টানা ৮ দিন বন্ধ থাকবে বেনাপোল-পেট্রাপোল দিয়ে আমদানি-রপ্তানি ● চাটমোহরে জাতীয় কন্যাশিশু দিবস উদ্‌যাপন ● কুড়িগ্রামে কন্যাশিশু দিবসে হ্যান্ডবল খেলায় মাতলো কিশোরীরা ● কুবির বিজয়-২৪ হলে সিসিটিভি ভাঙচুর, শিক্ষার্থীকে কারণ দর্শানোর নোটিশ ● মিঠাপুকুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির শুভ উদ্বোধন ● ইবির বায়োটেকনোলজি বিভাগের পোস্টার প্রেজেন্টেশন অনুষ্ঠিত ● জবিকে সৌরবিদ্যুতের আওতায় আনার দাবি ছাত্রদল নেতা মাহমুদের ● ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মন্দিরে চুরি, স্বর্ণালংকারসহ ছয়টি মূর্তি লুট

পোল্যান্ডে প্রবাসী বাংলাদেশিদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে দূতাবাসের জরুরি নির্দেশনা

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৫ আগস্ট, ২০২৬, ৪:৩০
শেয়ার: mail
পোল্যান্ডে প্রবাসী বাংলাদেশিদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে দূতাবাসের জরুরি নির্দেশনা

মধ্য ইউরোপের সেনজেনভুক্ত দেশ পোল্যান্ডে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে দায়িত্বশীল ও সতর্ক থাকার অনুরোধ জানিয়ে জরুরি নির্দেশনা জারি করেছে ওয়ারশতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।

শুক্রবার (১৪ আগস্ট) রাতে দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাম্প্রতিক নির্দেশনার আলোকে পোল্যান্ডে অবস্থানরত সব প্রবাসীকে সামাজিক যোগাযোগমাধ্যম বিচক্ষণতার সঙ্গে ব্যবহারের জন্য অনুরোধ করা হচ্ছে। একই সঙ্গে এমন কোনো বক্তব্য, কনটেন্ট, আচরণ বা প্রচার থেকে বিরত থাকতে বলা হয়েছে, যা বিভ্রান্তিকর, অসত্য, উসকানিমূলক বা পোল্যান্ডের প্রচলিত আইন ও বিধিমালার পরিপন্থী হতে পারে। এ ধরনের অনভিপ্রেত কর্মকাণ্ডে প্রবাসী বাংলাদেশি কমিউনিটির ভাবমূর্তি ও সুনাম ক্ষুণ্ন হওয়ার ঝুঁকি থাকে বলে সতর্ক করেছে দূতাবাস।

বিজ্ঞপ্তিতে প্রবাসীদের জন্য প্রদত্ত প্রধান নির্দেশনাগুলো:

  • পোল্যান্ডের স্থানীয় আইন, বিধি-বিধান ও সরকারি নির্দেশনা অক্ষরে অক্ষরে মেনে চলা।

  • যেকোনো তথ্য, বক্তব্য বা পোস্ট প্রকাশের আগে তার সত্যতা ও সম্ভাব্য প্রভাব যাচাই করা।

  • অসত্য, বিভ্রান্তিকর, উসকানিমূলক বা আইনবিরোধী প্রচার ও কর্মকাণ্ড থেকে সম্পূর্ণ বিরত থাকা।

  • অনলাইন ও অফলাইন—উভয় ক্ষেত্রেই সংযত, মার্জিত ও দায়িত্বশীল আচরণ বজায় রাখা।

  • বসবাস, কর্মসংস্থান বা ব্যবসার ক্ষেত্রে ব্যক্তিগত আচরণের মাধ্যমে যাতে দেশের সুনাম ক্ষুণ্ন না হয়, সে বিষয়ে সদা সচেতন থাকা।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ১৫ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

পোল্যান্ডে প্রবাসী বাংলাদেশিদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে দূতাবাসের জরুরি নির্দেশনা

বিস্তারিত কমেন্টে