শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬ | ৫ ভাদ্র, ১৪৩৩ | ৭ রবিউল আউয়াল, ১৪৪৮ | রাত ১:২৬:৩৪

বাংলাদেশিদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিয়ে জরুরি নির্দেশনা

অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৫ আগস্ট, ২০২৬, ১:৫৯
শেয়ার: mail
বাংলাদেশিদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিয়ে জরুরি নির্দেশনা

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

পোল্যান্ডে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের সামাজিক যোগাযোগমাধ্যম (সোশ্যাল মিডিয়া) ব্যবহারের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা ও দায়িত্বশীল আচরণ বজায় রাখার জরুরি নির্দেশনা দিয়েছে দেশটির রাজধানী ওয়ারশতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।

শুক্রবার (১৪ আগস্ট) দূতাবাসের অফিশিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জারি করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাম্প্রতিক নির্দেশনার আলোকে পোল্যান্ডে অবস্থানরত সকল বাংলাদেশি নাগরিককে বিচক্ষণ ও ইতিবাচকভাবে সামাজিক মাধ্যম ব্যবহারের অনুরোধ করা হচ্ছে। একই সঙ্গে এমন কোনো বক্তব্য, কনটেন্ট, আচরণ কিংবা অপপ্রচার থেকে বিরত থাকতে বলা হয়েছে—যা বিভ্রান্তিকর, অসত্য, উসকানিমূলক, আপত্তিকর কিংবা পোল্যান্ডের প্রচলিত আইন ও স্থানীয় বিধিবিধানের পরিপন্থি হতে পারে। এ ধরনের দায়িত্বজ্ঞানহীন কর্মকাণ্ডের ফলে বিদেশে সামগ্রিক বাংলাদেশি কমিউনিটির সুনাম ও দেশের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ন হতে পারে।

এ পরিস্থিতিতে প্রবাসী বাংলাদেশিদের জন্য ৬টি সুনির্দিষ্ট নির্দেশনা জারি করেছে দূতাবাস—

১. পোল্যান্ডের প্রচলিত আইন ও স্থানীয় সকল বিধিবিধান যথাযথভাবে মেনে চলা।

২. যেকোনো তথ্য, ছবি, ভিডিও বা বক্তব্য প্রচারের পূর্বে তার সত্যতা ও সামাজিক প্রভাব যাচাই করা।

৩. অসত্য, বিভ্রান্তিকর, আইনবিরোধী ও উসকানিমূলক কনটেন্ট পোস্ট কিংবা শেয়ার করা থেকে সম্পূর্ণ বিরত থাকা।

৪. অনলাইন ও অফলাইন—উভয় মাধ্যমেই সংযত, দায়িত্বশীল ও আইনসম্মত আচরণ প্রদর্শন করা।

৫. ব্যক্তিগত কোনো নেতিবাচক কর্মকাণ্ডের মাধ্যমে যেন প্রবাসী বাংলাদেশি কমিউনিটির মর্যাদা ক্ষুণ্ন না হয়, সে বিষয়ে সদা সচেষ্ট থাকা।

৬. পোল্যান্ডে বসবাস, কর্মসংস্থান ও ব্যবসা পরিচালনার ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দিকনির্দেশনা নিষ্ঠার সঙ্গে অনুসরণ করা।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ১৫ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

বাংলাদেশিদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিয়ে জরুরি নির্দেশনা

বিস্তারিত কমেন্টে