মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬ | ২০ আশ্বিন, ১৪৩৩ | ২৩ রবিউস সানী, ১৪৪৮ | সন্ধ্যা ৭:৫৩:৩৬
শিরোনাম
● স্কুল থেকে ফিরে হাত-মুখ ধুতে গিয়ে প্রাণ গেল শিশুর ● শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উদ্‌যাপন বান্দরবানে ● এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার, চুক্তি বুধবার ● বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, আগামী ৫ দিন যেমন থাকবে আবহাওয়া ● টিকটক ব্যবহারকারীদের জন্য বড় সুখবর, নতুন ফিচারে আসছে চমক ● লিংকডইনে চীনের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ ● আজ নীল-সাদা জার্সিতে শেষবার মাঠে নামছেন মেসি ● ভিসাপ্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের জরুরি বার্তা ● সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপদ করার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ● ডিসেম্বরের মধ্যে পুরোপুরি ডিজিটাল হচ্ছে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম ● স্কুল থেকে ফিরে হাত-মুখ ধুতে গিয়ে প্রাণ গেল শিশুর ● শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উদ্‌যাপন বান্দরবানে ● এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার, চুক্তি বুধবার ● বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, আগামী ৫ দিন যেমন থাকবে আবহাওয়া ● টিকটক ব্যবহারকারীদের জন্য বড় সুখবর, নতুন ফিচারে আসছে চমক ● লিংকডইনে চীনের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ ● আজ নীল-সাদা জার্সিতে শেষবার মাঠে নামছেন মেসি ● ভিসাপ্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের জরুরি বার্তা ● সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপদ করার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ● ডিসেম্বরের মধ্যে পুরোপুরি ডিজিটাল হচ্ছে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম

যুক্তরাষ্ট্রের ডালাস বিমানবন্দরে মুসলিম যাত্রীদের জন্য তৈরি হচ্ছে বিশেষ অজুর স্থান

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬, ৫:১০
শেয়ার: mail
যুক্তরাষ্ট্রের ডালাস বিমানবন্দরে মুসলিম যাত্রীদের জন্য তৈরি হচ্ছে বিশেষ অজুর স্থান

মুসলিম যাত্রীদের সুবিধার্থে যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের ডালাস-ফোর্ট ওয়ার্থ আন্তর্জাতিক বিমানবন্দরে অজু করার জন্য বিশেষ ব্যবস্থা চালু করা হচ্ছে। চলতি বছরের শেষ নাগাদ এ সংক্রান্ত অবকাঠামো নির্মাণের কাজ সম্পন্ন হবে বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজ।

টেক্সাসের লাইসেন্স ও নিয়ন্ত্রণ বিভাগের নথির বরাত দিয়ে প্রতিবেদনে জানানো হয়, গত ৩১ জুলাই আনুষ্ঠানিকভাবে ৩ লাখ ডলারের এই প্রকল্পটি নিবন্ধন করা হয়। সম্পূর্ণ ব্যক্তিগত অর্থায়নে বিমানবন্দরের ডি টার্মিনালের বিদ্যমান শৌচাগারের পাশে নারী ও পুরুষদের জন্য পৃথক নিচু অজু স্টেশন বা পা ধোয়ার ব্যবস্থা তৈরি করা হচ্ছে।

প্রকল্পের নথিতে উল্লেখ করা হয়েছে, নামাজের পূর্বে অজু করার সময় সাধারণ বেসিন উঁচু হওয়ায় পা ধোয়া কষ্টসাধ্য হয়ে পড়ে। এছাড়া মেঝে ভিজে যাওয়া ও সাধারণ বেসিনের সম্ভাব্য ক্ষতি এড়াতেই এই বিশেষ নিচু অজু স্টেশন বসানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

ডালাস-ফোর্ট ওয়ার্থ বিমানবন্দরে এই সুবিধা অবশ্য একদম নতুন নয়। বিমানবন্দর কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ২০১৯ সালে টার্মিনাল ডি-এর গেট ডি-৪০ সংলগ্ন ইন্টারফেইথ চ্যাপেলে দুটি অজু স্টেশন চালু করা হয়েছিল। এবার সাধারণ যাত্রীদের সুবিধার্থে টার্মিনালের বিদ্যমান ওয়াশরুমে এই পরিসর আরও বাড়ানো হচ্ছে।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের শিকাগোর ও’হেয়ার আন্তর্জাতিক বিমানবন্দরসহ দেশটির আরও বেশ কয়েকটি প্রধান বিমানবন্দরে ইতোমধ্যে মুসলিম যাত্রীদের জন্য এমন বিশেষ অজু করার সুবিধা চালু রয়েছে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

যুক্তরাষ্ট্রের ডালাস বিমানবন্দরে মুসলিম যাত্রীদের জন্য তৈরি হচ্ছে বিশেষ অজুর স্থান

বিস্তারিত কমেন্টে