মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬ | ২০ আশ্বিন, ১৪৩৩ | ২৩ রবিউস সানী, ১৪৪৮ | সন্ধ্যা ৬:০৪:০১
শিরোনাম
● রুহিয়ায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত: ভূমি সেবার স্থবিরতা নিয়ে উদ্বেগ ● পলাশবাড়ীতে ছাগল-ভেড়াকে বিনা মূল্যে পিপিআর টিকা ● নজরুল বিশ্ববিদ্যালয়ে Pathways to Higher Education in Foreign Countries শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত ● যৌন নিপীড়নের অভিযোগে নাটোর টিটিসির কর্মচারী গ্রেপ্তার ● নাটোরে ৫০ বক জবাই, তিন পাখিশিকারির কারাদণ্ড ● শিবচরে বালতির পানিতে ডুবে ১ বছরের শিশুর মৃত্যু ● ছাত্রদলে ছাত্র নেই মন্তব্যে সালমান মুক্তাদিরকে নাছিরের আমন্ত্রণ ● বড়াইগ্রামে নিখোঁজের ৬ দিন পর যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার ● চেয়ারের রাজনীতি ও শিক্ষকতা: শিক্ষক দিবসের অম্লমধুর ব্যবচ্ছেদ ● একসঙ্গে ৩০ ব্যাংকের কার্ডসহ বিভিন্ন সেবা বন্ধ, যা করণীয় ● রুহিয়ায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত: ভূমি সেবার স্থবিরতা নিয়ে উদ্বেগ ● পলাশবাড়ীতে ছাগল-ভেড়াকে বিনা মূল্যে পিপিআর টিকা ● নজরুল বিশ্ববিদ্যালয়ে Pathways to Higher Education in Foreign Countries শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত ● যৌন নিপীড়নের অভিযোগে নাটোর টিটিসির কর্মচারী গ্রেপ্তার ● নাটোরে ৫০ বক জবাই, তিন পাখিশিকারির কারাদণ্ড ● শিবচরে বালতির পানিতে ডুবে ১ বছরের শিশুর মৃত্যু ● ছাত্রদলে ছাত্র নেই মন্তব্যে সালমান মুক্তাদিরকে নাছিরের আমন্ত্রণ ● বড়াইগ্রামে নিখোঁজের ৬ দিন পর যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার ● চেয়ারের রাজনীতি ও শিক্ষকতা: শিক্ষক দিবসের অম্লমধুর ব্যবচ্ছেদ ● একসঙ্গে ৩০ ব্যাংকের কার্ডসহ বিভিন্ন সেবা বন্ধ, যা করণীয়

আমেরিকান মডেলদের সঙ্গে গানে চমকে দিলেন জায়েদ খান

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬, ৫:০৪
শেয়ার: mail
আমেরিকান মডেলদের সঙ্গে গানে চমকে দিলেন জায়েদ খান

দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে অবস্থানরত ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়ক জায়েদ খান নতুন এক চমক নিয়ে হাজির হয়েছেন। সম্প্রতি প্রকাশিত ‘শিকারী’ শিরোনামের একটি বিগ বাজেটের মিউজিক ভিডিওর টিজারে আমেরিকান নারী মডেলদের সঙ্গে তাঁর জমকালো নাচ ও উপস্থিতি সামাজিক মাধ্যমে বেশ সাড়া ফেলেছে।

একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমানোর পর থেকেই দেশটির বিভিন্ন অঙ্গরাজ্যে স্টেজ শো, টেলিভিশন সেলিব্রিটি শো সঞ্চালনা ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় করে ব্যস্ত সময় পার করছেন তিনি। এরই ধারাবাহিকতায় এবার তাঁকে দেখা গেল নতুন এই গানের মডেল হিসেবে।

বৃহস্পতিবার রাতে প্রকাশিত কয়েক সেকেন্ডের টিজারে দেখা যায়, একাধিক বিদেশি মডেলের সঙ্গে স্বতঃস্ফূর্তভাবে নাচ ও অভিনয়ে অংশ নিয়েছেন জায়েদ খান। বাংলাদেশি নির্মাতা বদরুদ্দৌজা সাগরের পরিচালনায় নির্মিত এই ভিডিওচিত্রে তাঁর সঙ্গে মডেল হয়েছেন ইয়াসমিন ছাড়াও যুক্তরাষ্ট্রের নিনা, মারিয়ানা, জুলিয়া, কারলা, কামিলা ও মিলানা।

যুক্তরাষ্ট্রের মনোরম সব লোকেশনে চিত্রায়িত এই মিউজিক ভিডিওটিতে কাজ করেছেন দেশটির পেশাদার কলাকুশলীরা। এতে স্টেডিক্যাম অপারেটর হিসেবে কাজ করেছেন মার্কিন সিনেমাটোগ্রাফার এনরিক ক্যামাচো।

নিজের নতুন কাজ সম্পর্কে উচ্ছ্বাস প্রকাশ করে জায়েদ খান জানান, টিজার প্রকাশের পরই দেশে ও প্রবাসে থাকা দর্শক-অনুরাগীদের কাছ থেকে ব্যাপক প্রশংসা ও ইতিবাচক সাড়া পাচ্ছেন। মূল ভিডিও গানটি প্রকাশিত হলে এটি দর্শকদের আরও বেশি বিনোদিত ও মুগ্ধ করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

আমেরিকান মডেলদের সঙ্গে গানে চমকে দিলেন জায়েদ খান

বিস্তারিত কমেন্টে