বুধবার, ৭ অক্টোবর, ২০২৬ | ২১ আশ্বিন, ১৪৩৩ | ২৪ রবিউস সানী, ১৪৪৮ | রাত ৩:১৮:৫৬
শিরোনাম
● স্কুল থেকে ফিরে হাত-মুখ ধুতে গিয়ে প্রাণ গেল শিশুর ● শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উদ্‌যাপন বান্দরবানে ● এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার, চুক্তি বুধবার ● বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, আগামী ৫ দিন যেমন থাকবে আবহাওয়া ● টিকটক ব্যবহারকারীদের জন্য বড় সুখবর, নতুন ফিচারে আসছে চমক ● লিংকডইনে চীনের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ ● আজ নীল-সাদা জার্সিতে শেষবার মাঠে নামছেন মেসি ● ভিসাপ্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের জরুরি বার্তা ● সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপদ করার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ● ডিসেম্বরের মধ্যে পুরোপুরি ডিজিটাল হচ্ছে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম ● স্কুল থেকে ফিরে হাত-মুখ ধুতে গিয়ে প্রাণ গেল শিশুর ● শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উদ্‌যাপন বান্দরবানে ● এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার, চুক্তি বুধবার ● বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, আগামী ৫ দিন যেমন থাকবে আবহাওয়া ● টিকটক ব্যবহারকারীদের জন্য বড় সুখবর, নতুন ফিচারে আসছে চমক ● লিংকডইনে চীনের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ ● আজ নীল-সাদা জার্সিতে শেষবার মাঠে নামছেন মেসি ● ভিসাপ্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের জরুরি বার্তা ● সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপদ করার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ● ডিসেম্বরের মধ্যে পুরোপুরি ডিজিটাল হচ্ছে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম

ডলারের দরপতন: স্বস্তির মুখে এলসি নিষ্পত্তি ও আমদানি বাণিজ্য

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬, ১২:৩৬
শেয়ার: mail
ডলারের দরপতন: স্বস্তির মুখে এলসি নিষ্পত্তি ও আমদানি বাণিজ্য

দেশের বৈদেশিক মুদ্রার বাজারে মার্কিন ডলারের দাম এক সপ্তাহের ব্যবধানে প্রায় ১ টাকা পর্যন্ত কমেছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) দেশের বেশ কয়েকটি বাণিজ্যিক ব্যাংক প্রতি ডলার ১২২.৭০ টাকা দরে রেমিট্যান্স হাউসগুলো থেকে সংগ্রহ করেছে; যা গত সপ্তাহে ছিল ১২৩.৬০ থেকে ১২৩.৭০ টাকা।

বাংলাদেশ ব্যাংকের তথ্যানুযায়ী, রেমিট্যান্সের পাশাপাশি ঋণপত্র (এলসি) নিষ্পত্তিতেও ডলারের বিনিময়মূল্য কমেছে এবং আগামী সপ্তাহে তা আরও কমার সম্ভাবনা রয়েছে। মূলত বাণিজ্যিক ব্যাংকগুলোতে দীর্ঘদিন পর নিট ওপেন পজিশন (এনওপি) সন্তোষজনক অবস্থায় রয়েছে। অর্থাৎ ব্যাংকগুলোর হাতে ডলারের পর্যাপ্ত জোগান থাকায় তারা অতিরিক্ত দরে রেমিট্যান্স না কিনে বরং ব্যবসায়ীদের কম খরচে এলসি নিষ্পত্তির প্রস্তাব দিচ্ছে। হাতে থাকা উদ্বৃত্ত ডলার দ্রুত খালাস করতেই গত কয়েক দিনে এলসি নিষ্পত্তির রেট কমিয়ে আনা হয়েছে।

এদিকে দেশে বৈদেশিক মুদ্রার মোট (গ্রস) রিজার্ভ বৃদ্ধি পেয়ে ৩৭.০৬৬ বিলিয়ন ডলারে উন্নীত হয়েছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিপিএম-৬ হিসাবপদ্ধতি অনুসারে বর্তমানে রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩২.১৫ বিলিয়ন মার্কিন ডলারে। কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ হালনাগাদ তথ্যে এ চিত্র উঠে এসেছে।

অর্থনীতিবিদ ও খাতসংশ্লিষ্টদের মতে, ডলারের দর হ্রাস এবং রিজার্ভে ইতিবাচক ধারা বজায় থাকায় আমদানি ব্যয় কিছুটা কমবে, যা সামগ্রিক ব্যবসা-বাণিজ্য ও নিত্যপণ্যের বাজারে স্বস্তি ফেরাতে সহায়ক হবে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

ডলারের দরপতন: স্বস্তির মুখে এলসি নিষ্পত্তি ও আমদানি বাণিজ্য

বিস্তারিত কমেন্টে