সোমবার, ২৪ আগস্ট, ২০২৬ | ৮ ভাদ্র, ১৪৩৩ | ১০ রবিউল আউয়াল, ১৪৪৮ | দুপুর ৩:২৫:০০

ট্রাম্পের প্রেস সেক্রেটারির পদ ছাড়ছেন ক্যারোলিন লেভিট

অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬, ৬:৫৫
শেয়ার: mail
ট্রাম্পের প্রেস সেক্রেটারির পদ ছাড়ছেন ক্যারোলিন লেভিট

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রেস সেক্রেটারির পদ থেকে সরে দাঁড়াচ্ছেন ক্যারোলিন লেভিট। চলতি মাসের শেষেই আনুষ্ঠানিকভাবে হোয়াইট হাউসের মুখপাত্রের দায়িত্ব থেকে অব্যাহতি নেবেন ২৮ বছর বয়সী এই শীর্ষ কর্মকর্তা।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

ট্রাম্পের অত্যন্ত ঘনিষ্ঠ ও আস্থাভাজন হিসেবে পরিচিত ক্যারোলিন লেভিট এক বিবৃতিতে জানান, তাঁর দুই সন্তান ও পরিবারকে পর্যাপ্ত সময় দিতেই তিনি এই সিদ্ধান্ত গ্রহণ করেছেন। উল্লেখ্য, চলতি বছরের গত মে মাসে তিনি দ্বিতীয় সন্তানের জন্ম দেন।

২০২৫ সালে ট্রাম্প প্রশাসন দায়িত্ব গ্রহণের পর হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি হিসেবে শপথ নেন লেভিট। এর মাধ্যমে হোয়াইট হাউসের ইতিহাসে সর্বকনিষ্ঠ প্রেস সেক্রেটারি হওয়ার অনন্য রেকর্ড গড়েন তিনি।

লেভিটের পদত্যাগের সিদ্ধান্ত প্রসঙ্গে যুক্তরাষ্ট্রের নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প লেখেন, “লেভিট হোয়াইট হাউসের ইতিহাসের অন্যতম সেরা ও দক্ষ প্রেস সেক্রেটারি হিসেবে কাজ করেছেন।”

ট্রাম্প আরও নিশ্চিত করেছেন যে, হোয়াইট হাউসের মুখপাত্রের পদ ছাড়লেও লেভিট তাঁর অন্যতম শীর্ষ উপদেষ্টা হিসেবে কাজ চালিয়ে যাবেন এবং রিপাবলিকান পার্টির নীতি নির্ধারণে ভূমিকা রাখবেন। তবে লেভিটের জায়গায় পরবর্তী প্রেস সেক্রেটারি কে হচ্ছেন, সে বিষয়ে ট্রাম্পের পক্ষ থেকে এখনো কোনো নতুন নাম ঘোষণা করা হয়নি।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

ট্রাম্পের প্রেস সেক্রেটারির পদ ছাড়ছেন ক্যারোলিন লেভিট

বিস্তারিত কমেন্টে