মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬ | ২০ আশ্বিন, ১৪৩৩ | ২৩ রবিউস সানী, ১৪৪৮ | সন্ধ্যা ৬:০৩:০৩
শিরোনাম
● রুহিয়ায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত: ভূমি সেবার স্থবিরতা নিয়ে উদ্বেগ ● পলাশবাড়ীতে ছাগল-ভেড়াকে বিনা মূল্যে পিপিআর টিকা ● নজরুল বিশ্ববিদ্যালয়ে Pathways to Higher Education in Foreign Countries শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত ● যৌন নিপীড়নের অভিযোগে নাটোর টিটিসির কর্মচারী গ্রেপ্তার ● নাটোরে ৫০ বক জবাই, তিন পাখিশিকারির কারাদণ্ড ● শিবচরে বালতির পানিতে ডুবে ১ বছরের শিশুর মৃত্যু ● ছাত্রদলে ছাত্র নেই মন্তব্যে সালমান মুক্তাদিরকে নাছিরের আমন্ত্রণ ● বড়াইগ্রামে নিখোঁজের ৬ দিন পর যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার ● চেয়ারের রাজনীতি ও শিক্ষকতা: শিক্ষক দিবসের অম্লমধুর ব্যবচ্ছেদ ● একসঙ্গে ৩০ ব্যাংকের কার্ডসহ বিভিন্ন সেবা বন্ধ, যা করণীয় ● রুহিয়ায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত: ভূমি সেবার স্থবিরতা নিয়ে উদ্বেগ ● পলাশবাড়ীতে ছাগল-ভেড়াকে বিনা মূল্যে পিপিআর টিকা ● নজরুল বিশ্ববিদ্যালয়ে Pathways to Higher Education in Foreign Countries শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত ● যৌন নিপীড়নের অভিযোগে নাটোর টিটিসির কর্মচারী গ্রেপ্তার ● নাটোরে ৫০ বক জবাই, তিন পাখিশিকারির কারাদণ্ড ● শিবচরে বালতির পানিতে ডুবে ১ বছরের শিশুর মৃত্যু ● ছাত্রদলে ছাত্র নেই মন্তব্যে সালমান মুক্তাদিরকে নাছিরের আমন্ত্রণ ● বড়াইগ্রামে নিখোঁজের ৬ দিন পর যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার ● চেয়ারের রাজনীতি ও শিক্ষকতা: শিক্ষক দিবসের অম্লমধুর ব্যবচ্ছেদ ● একসঙ্গে ৩০ ব্যাংকের কার্ডসহ বিভিন্ন সেবা বন্ধ, যা করণীয়

শাড়িকাণ্ডে জামিন পেয়েই ছবি ফাঁস করে বিস্ফোরক পোস্ট তিশার

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬, ৬:১৪
শেয়ার: mail
শাড়িকাণ্ডে জামিন পেয়েই ছবি ফাঁস করে বিস্ফোরক পোস্ট তিশার

অনলাইনের একটি ফ্যাশন পেজের দায়ের করা শাড়ি আত্মসাৎ ও প্রতারণা মামলায় জামিন পাওয়ার পর এবার মুখ খুলেছেন জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। জামিন পেয়েই সামাজিক যোগাযোগমাধ্যমে বিস্ফোরক তথ্য ও মূল অভিযুক্ত নারীর ছবি প্রকাশ্যে এনেছেন তিনি।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন জানান তিশা। শুনানি শেষে বিচারক পরবর্তী তারিখ পর্যন্ত তাঁর জামিন মঞ্জুর করেন।

আদালত থেকে জামিন পেয়েই নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে ওই নারীর কয়েকটি ছবি পোস্ট করেন তিশা। ক্যাপশনে তিনি লেখেন, “সত্যের জয় সুনিশ্চিত, আইনের প্রতি আমি সদা শ্রদ্ধাশীল। আলহামদুলিল্লাহ, বিজ্ঞ আদালত উভয় পক্ষের শুনানি শেষে আমার বিরুদ্ধে দায়েরকৃত সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত মামলায় জামিন মঞ্জুর করেছেন।”

আদালত প্রাঙ্গণের এক ভিন্ন চিত্র তুলে ধরে ক্ষোভ প্রকাশ করে এই অভিনেত্রী আরও লেখেন, “আজকের আদালতের একটি দৃশ্য দেখে না হেসে পারলাম না। যে ফেসবুক পেজের শাড়ি নিয়ে এত জলঘোলা, সেই ব্যবসার কথিত মালিক নিজে আইনজীবীদের মতো ‘কোর্ট ড্রেস’ পরে আদালতে উপস্থিত ছিলেন! মামলা করিয়েছেন অন্য একজনকে দিয়ে, আর নিজেকে রেখেছেন আড়ালে। কোর্ট থেকে বেরও হয়েছেন সাংবাদিকদের এড়িয়ে!”

প্রকাশিত ছবির নারীকে ইঙ্গিত করে তিশা দাবি করেন, “ইনিই সেই মহিলা, যাঁর সাথে শুরু থেকে শাড়ি নিয়ে আমার কথা হয়েছিল। কিন্তু তিনি নিজেকে লুকিয়ে রাখতে চান কেন? যে শাড়িটি ঘিরে এত আইনি নাটকীয়তা ও মামলা দায়েরের অপচেষ্টা, সেই শাড়ি পরে আমি বহু আগেই আমার ভেরিফায়েড পেজে ছবি আপলোড করেছি এবং তাঁদের পেজও যথানিয়মে মেনশন করেছি।”

পোস্টের শেষে অভিনেত্রী লেখেন, “সবকিছু স্পষ্ট থাকার পরও মামলা দায়ের প্রমাণ করে এটি কেবলই সস্তা ‘নেগেটিভ মার্কেটিং’ ও প্রচার পাওয়ার অপকৌশল। একইসঙ্গে তাঁর স্বামী সচিব হওয়ায় প্রশাসনিক ক্ষমতার দারুণ অপব্যবহার! কিন্তু ক্ষমতার দাপট সত্যের কাছে টেকে না। আমার পাশে থাকার জন্য ভক্ত ও সাংবাদিকদের ধন্যবাদ।”

উল্লেখ্য, গত বছরের ৫ নভেম্বর ‘অ্যাপোনিয়া’ ফ্যাশন প্রতিষ্ঠানের এক্সিকিউটিভ মো. আমিনুল ইসলাম তানজিন তিশার বিরুদ্ধে প্রায় ২৮ হাজার ৮০০ টাকা মূল্যের শাড়ির পাওনা পরিশোধ না করার অভিযোগ এনে এ মামলাটি দায়ের করেন।

বর্তমানে ছোট পর্দার পাশাপাশি বড় পর্দায়ও নাম লিখিয়েছেন তিশা। ঢালিউড মেগাস্টার শাকিব খানের বিপরীতে ‘সোলজার’ সিনেমায় তাঁকে দেখা যাবে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

শাড়িকাণ্ডে জামিন পেয়েই ছবি ফাঁস করে বিস্ফোরক পোস্ট তিশার

বিস্তারিত কমেন্টে