মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬ | ২০ আশ্বিন, ১৪৩৩ | ২৩ রবিউস সানী, ১৪৪৮ | সন্ধ্যা ৬:০৩:০৫
শিরোনাম
● রুহিয়ায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত: ভূমি সেবার স্থবিরতা নিয়ে উদ্বেগ ● পলাশবাড়ীতে ছাগল-ভেড়াকে বিনা মূল্যে পিপিআর টিকা ● নজরুল বিশ্ববিদ্যালয়ে Pathways to Higher Education in Foreign Countries শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত ● যৌন নিপীড়নের অভিযোগে নাটোর টিটিসির কর্মচারী গ্রেপ্তার ● নাটোরে ৫০ বক জবাই, তিন পাখিশিকারির কারাদণ্ড ● শিবচরে বালতির পানিতে ডুবে ১ বছরের শিশুর মৃত্যু ● ছাত্রদলে ছাত্র নেই মন্তব্যে সালমান মুক্তাদিরকে নাছিরের আমন্ত্রণ ● বড়াইগ্রামে নিখোঁজের ৬ দিন পর যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার ● চেয়ারের রাজনীতি ও শিক্ষকতা: শিক্ষক দিবসের অম্লমধুর ব্যবচ্ছেদ ● একসঙ্গে ৩০ ব্যাংকের কার্ডসহ বিভিন্ন সেবা বন্ধ, যা করণীয় ● রুহিয়ায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত: ভূমি সেবার স্থবিরতা নিয়ে উদ্বেগ ● পলাশবাড়ীতে ছাগল-ভেড়াকে বিনা মূল্যে পিপিআর টিকা ● নজরুল বিশ্ববিদ্যালয়ে Pathways to Higher Education in Foreign Countries শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত ● যৌন নিপীড়নের অভিযোগে নাটোর টিটিসির কর্মচারী গ্রেপ্তার ● নাটোরে ৫০ বক জবাই, তিন পাখিশিকারির কারাদণ্ড ● শিবচরে বালতির পানিতে ডুবে ১ বছরের শিশুর মৃত্যু ● ছাত্রদলে ছাত্র নেই মন্তব্যে সালমান মুক্তাদিরকে নাছিরের আমন্ত্রণ ● বড়াইগ্রামে নিখোঁজের ৬ দিন পর যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার ● চেয়ারের রাজনীতি ও শিক্ষকতা: শিক্ষক দিবসের অম্লমধুর ব্যবচ্ছেদ ● একসঙ্গে ৩০ ব্যাংকের কার্ডসহ বিভিন্ন সেবা বন্ধ, যা করণীয়

‘স্বামীর ক্ষমতা দেখিয়ে আমার সঙ্গে এটা করা হয়েছে’: তানজিন তিশা

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬, ৩:৫৬
শেয়ার: mail
‘স্বামীর ক্ষমতা দেখিয়ে আমার সঙ্গে এটা করা হয়েছে’: তানজিন তিশা

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা শাড়ি আত্মসাতের অভিযোগে দায়ের করা এক মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন লাভ করেছেন। জামিন পাওয়ার পর আদালত প্রাঙ্গণে গণমাধ্যমের মুখোমুখি হয়ে তীব্র ক্ষোভ উগরে দেন এই অভিনেত্রী। তিনি অভিযোগ করেন, বাদী একজন নারী হওয়া সত্ত্বেও স্বামীর প্রশাসনিক ক্ষমতার অপব্যবহার করে তাঁকে সামাজিকভাবে হেনস্তা করতে এই উদ্দেশ্যপ্রণোদিত মামলা করেছেন।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানা শুনাহানি শেষে তানজিন তিশার জামিন মঞ্জুর করেন। এর আগে গত ১২ জুলাই আদালত তাঁকে সশরীরে আদালতে হাজির হওয়ার সমন জারি করেছিলেন। নির্দেশ মেনে এদিন আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে বিচারক তা মঞ্জুর করেন।

জামিন পরবর্তী প্রতিক্রিয়ায় তিশা বলেন, “যিনি আমার বিরুদ্ধে এই হাস্যকর অভিযোগ এনেছেন, তিনি একজন নারী। তাঁর স্বামীর ক্ষমতা দেখিয়ে আমার সঙ্গে এমন আচরণ করা হয়েছে। আমাকে বিভিন্নভাবে হুমকিও দেওয়া হয়েছিল। সেগুলোর তথ্য ও প্রমাণ আমার কাছে আছে, উপযুক্ত সময়ে আমি তা প্রকাশ্যে আনব।”

মাত্র ২৭ হাজার টাকার একটি শাড়ি লেনদেনকে কেন্দ্র করে আইনি জটিলতা তৈরি করাকে ষড়যন্ত্রমূলক অভিহিত করে তিনি আরও বলেন, “বিগত ১৫ বছর ধরে সততা ও সুনামের সঙ্গে আমি শোবিজ অঙ্গনে কাজ করছি। দীর্ঘ ক্যারিয়ারের এই জায়গায় এসে মাত্র ২৭ হাজার টাকার শাড়ি আত্মসাতের কাল্পনিক অভিযোগে আমাকে আদালতে দাঁড়াতে হবে—এটা কোনো শিল্পীর জন্যই কাম্য হতে পারে না।”

বাদীপক্ষের প্রতি ক্ষোভ প্রকাশ করে তিশা যোগ করেন, “উনি নিজেও একজন নারী ও এক কন্যাসন্তানের জননী। আরেকজন নারীকে এভাবে অপদস্থ ও হয়রানি করা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমি বিশ্বাস করি, আদালতের মাধ্যমে শেষ পর্যন্ত আমি ন্যায়বিচার পাব।”

উল্লেখ্য, গত বছরের নভেম্বরে তানজিন তিশার বিরুদ্ধে একটি ডিজাইনার শাড়ি নেওয়ার পর পাওনা পরিশোধ না করা ও যোগাযোগ বিচ্ছিন্ন করার অভিযোগে ঢাকার আদালতে এই প্রতারণার মামলাটি দায়ের করা হয়েছিল।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

‘স্বামীর ক্ষমতা দেখিয়ে আমার সঙ্গে এটা করা হয়েছে’: তানজিন তিশা

বিস্তারিত কমেন্টে