শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬ | ৫ ভাদ্র, ১৪৩৩ | ৭ রবিউল আউয়াল, ১৪৪৮ | রাত ১:১৬:২১

সুন্দরগঞ্জে ৭৫ মেগাওয়াটের বিপরীতে মিলছে ৪১, লোডশেডিংয়ে চরম ভোগান্তি

হাবিবুল্লাহ্ সরকার, গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১২ আগস্ট, ২০২৬, ৬:৩৩
শেয়ার: mail
সুন্দরগঞ্জে ৭৫ মেগাওয়াটের বিপরীতে মিলছে ৪১, লোডশেডিংয়ে চরম ভোগান্তি

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

তীব্র দাবদাহের মধ্যে চরম ও দীর্ঘস্থায়ী লোডশেডিংয়ে বিপর্যস্ত হয়ে পড়েছে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার হরিপুর, বেলকা, শান্তিরাম, কাপাসিয়া ও নদীবেষ্টিত চর অঞ্চলের সাধারণ জনজীবন। ২৪ ঘণ্টার মধ্যে অর্ধেকেরও বেশি সময় বিদ্যুৎ না থাকায় চরম দুর্ভোগে পড়েছেন কৃষক, শিক্ষার্থী, ক্ষুদ্র ব্যবসায়ী ও ইজিবাইক চালকরা।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দিনে একাধিকবার বিদ্যুৎ চলে যাওয়ার পাশাপাশি গভীর রাতেও দীর্ঘ সময় বিদ্যুৎ থাকছে না। স্থানীয় লেখক ও কলামিস্ট সুদীপ্ত শামীম তাঁর এক সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টে লেখেন, “ভাবা যায়! রাত ৯টা থেকে সকাল ৯টা—এই ১২ ঘণ্টায় বিদ্যুৎ ছিল সর্বোচ্চ তিন ঘণ্টা!” বেলকার সাইফুল মিয়াসহ অনেকে জানান, ২৪ ঘণ্টার মধ্যে ৬-৭ ঘণ্টাও বিদ্যুৎ পাওয়া যাচ্ছে না, ফলে তীব্র গরমে অসুস্থ শিশু ও প্রবীণদের নিয়ে বিপাকে পড়েছেন স্বজনেরা।

সুন্দরগঞ্জ পল্লী বিদ্যুৎ কার্যালয় সূত্র জানায়, বর্তমানে উপজেলায় বিদ্যুতের প্রতিদিনের চাহিদা প্রায় ৭৫ মেগাওয়াট। কিন্তু বিপরীতে সরবরাহ মিলছে মাত্র ৪১ মেগাওয়াট। অর্থাৎ মোট চাহিদার প্রায় ৪৫ শতাংশ বা ৩৪ মেগাওয়াট বিদ্যুতের ঘাটতি রয়েছে।

সুন্দরগঞ্জ পল্লী বিদ্যুতের ডিজিএম জানান, মহেশখালীতে গ্যাস পাইপলাইনে জরুরি রক্ষণাবেক্ষণ কাজ চলায় ও গ্যাসস্বল্পতায় কয়েকটি বিদ্যুৎকেন্দ্র বন্ধ রয়েছে। ফলে জাতীয় গ্রিডেই উৎপাদন কমে যাওয়ায় এ ঘাটতি তৈরি হয়েছে। অনাকাঙ্ক্ষিত এ সাময়িক অসুবিধার জন্য তাঁরা আন্তরিক দুঃখ প্রকাশ করেছেন।

লোডশেডিংয়ের সরাসরি নেতিবাচক প্রভাব পড়েছে কৃষি, ব্যবসা ও পরিবহনে:

  • কৃষি ও সেচ: অনাবৃষ্টি ও তীব্র গরমে রোপা আমন ধানের জমিতে সেচ দেওয়া জরুরি হয়ে পড়েছে। বিদ্যুৎ না থাকায় বাধ্য হয়ে কৃষকেরা ডিজেলচালিত শ্যালো মেশিন দিয়ে সেচ দিচ্ছেন; তরুণ কৃষক আতিকুর রহমান জানান, এতে উৎপাদন খরচ বহুগুণ বেড়ে যাচ্ছে।

  • যানবাহন ও জীবিকা: ব্যাটারিচালিত অটোরিকশা ও ইজিবাইক সময়মতো চার্জ দেওয়া যাচ্ছে না। চালক আমিনুল জানান, চার্জ পুরোপুরি হওয়ার আগেই বিদ্যুৎ চলে যাওয়ায় অর্ধেক চার্জ নিয়ে রাস্তায় নেমে দিনে বিপদে পড়তে হচ্ছে।

  • ব্যবসা-বাণিজ্য: কম্পিউটার, অনলাইন সেবা, প্রিন্টিং ও মোবাইল সারভিসিংয়ের দোকানগুলোর কাজ স্থবির হয়ে পড়েছে।

  • শিক্ষা: রাতে বিদ্যুৎ না থাকায় কোমলমতি শিক্ষার্থীদের পড়াশোনা বিঘ্নিত হচ্ছে এবং মোবাাইল ও প্রয়োজনীয় ডিভাইস চার্জ না থাকায় অনলাইন পাঠদানও বাধাগ্রস্ত হচ্ছে।

সংকট উত্তরণে সুন্দরগঞ্জবাসী কৃষি সেচসহ জরুরি সময়ে দ্রুত নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ সুনিশ্চিত করার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জোরালো হস্তক্ষেপ দাবি জানিয়েছেন।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বুধবার, ১২ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

সুন্দরগঞ্জে ৭৫ মেগাওয়াটের বিপরীতে মিলছে ৪১, লোডশেডিংয়ে চরম ভোগান্তি

বিস্তারিত কমেন্টে