সোমবার, ৫ অক্টোবর, ২০২৬ | ১৯ আশ্বিন, ১৪৩৩ | ২২ রবিউস সানী, ১৪৪৮ | রাত ৩:৩৭:০৮
শিরোনাম
● প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী ● তেজগাঁও কলেজ সরকারি করার দাবিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষকে স্মারকলিপি ● যানবাহনের গ্যাসের দাম বাড়াল বিইআরসি ● হাসপাতালে শৃঙ্খলা ফেরাতে মাঠে ৫৪ কর্মকর্তা ● কূটনীতিক বহিষ্কারের মার্কিন দাবি নাকচ আরাঘচির ● সিনাইয়ে গাজার ৪০০ শিশুর স্কুল গড়লেন ফিলিস্তিনি শিক্ষক ● ২০ টাকার আলু ১৪ টাকায় ● এআই প্রযুক্তি ব্যবহারকারী ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ তদারকিতে কিম ● ইন্দোনেশিয়ায় ২ গণ্ডারের গর্ভধারণে বিপন্ন প্রজাতি রক্ষায় নতুন আশার আলো ● সাত শর্ত পূরণ না হলে হরমুজ খুলবে না ইরান ● প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী ● তেজগাঁও কলেজ সরকারি করার দাবিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষকে স্মারকলিপি ● যানবাহনের গ্যাসের দাম বাড়াল বিইআরসি ● হাসপাতালে শৃঙ্খলা ফেরাতে মাঠে ৫৪ কর্মকর্তা ● কূটনীতিক বহিষ্কারের মার্কিন দাবি নাকচ আরাঘচির ● সিনাইয়ে গাজার ৪০০ শিশুর স্কুল গড়লেন ফিলিস্তিনি শিক্ষক ● ২০ টাকার আলু ১৪ টাকায় ● এআই প্রযুক্তি ব্যবহারকারী ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ তদারকিতে কিম ● ইন্দোনেশিয়ায় ২ গণ্ডারের গর্ভধারণে বিপন্ন প্রজাতি রক্ষায় নতুন আশার আলো ● সাত শর্ত পূরণ না হলে হরমুজ খুলবে না ইরান

ভুল রিপোর্ট ও লাইসেন্স না থাকায় পঞ্চগড়ে মেডিকেয়ার ডায়াগনস্টিক বন্ধ ঘোষণা

মাহামুদুল ইসলাম জয়, পঞ্চগড় প্রতিনিধি
মাহামুদুল ইসলাম জয়, পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১২ আগস্ট, ২০২৬, ৪:৫২
শেয়ার: mail
ভুল রিপোর্ট ও লাইসেন্স না থাকায় পঞ্চগড়ে মেডিকেয়ার ডায়াগনস্টিক বন্ধ ঘোষণা

রোগীদের ভুল পরীক্ষার রিপোর্ট প্রদান ও বৈধ লাইসেন্স না থাকায় পঞ্চগড় জেলা শহরের তেঁতুলিয়া রোডস্থ আনোয়ার প্লাজায় অবস্থিত ‘মেডিকেয়ার ডায়াগনস্টিক সেন্টার’ বন্ধ ঘোষণা করেছে জেলা স্বাস্থ্য বিভাগ। বুধবার (১২ আগস্ট) সিভিল সার্জন কার্যালয় থেকে জারি করা এক নোটিশে প্রতিষ্ঠানটির যাবতীয় কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করার নির্দেশ দেওয়া হয়।

জানা গেছে, লিভারের সমস্যায় আক্রান্ত সাইদুজ্জামান রেজা (৪৪) নামের এক রোগী গত ১০ আগস্ট পঞ্চগড় মকবুলার রহমান ডায়াবেটিক হাসপাতালে রক্ত পরীক্ষা (SGPT) করালে ফলাফল আসে ১২৭ U/L। পরে ফলাফল সম্পর্কে নিশ্চিত হতে একই দিনে তিনি মেডিকেয়ার ডায়াগনস্টিক সেন্টারে পুনরায় পরীক্ষা করান, যেখানে ফলাফল আসে ২৬.৭ U/L।

রিপোর্টে চরম অসংগতি দেখে সন্দেহ হলে পরদিন তিনি পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে তৃতীয়বার পরীক্ষা করান; সেখানে রিপোর্ট আসে ১২১ U/L। মেডিকেয়ার ডায়াগনস্টিক সেন্টারের দেওয়া এ ভুল রিপোর্টের কারণে শারীরিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি ভুল চিকিৎসার ঝুঁকিতে পড়েন বলে অভিযোগ তুলে গত ১১ আগস্ট সিভিল সার্জন বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন উক্ত রোগী।

অভিযোগের ভিত্তিতে ১২ আগস্ট সকালে জেলা স্বাস্থ্য বিভাগের একটি প্রতিনিধি দল প্রতিষ্ঠানটিতে সরজমিনে পরিদর্শনে যান। পরিদর্শনকালে ডায়াগনস্টিক সেন্টার কর্তৃপক্ষ কোনো হালনাগাদ কাগজপত্র বা বৈধ লাইসেন্স প্রদর্শন করতে ব্যর্থ হয়। এর পরিপ্রেক্ষিতে সিভিল সার্জন কার্যালয় থেকে (স্মারক নং-সিএ-স/পঞ্চ/প্রশা/২০২৬/৯৪৫) অবিলম্বে প্রতিষ্ঠানটির সব ধরনের কার্যক্রম বন্ধের লিখিত নির্দেশ দেওয়া হয়। নির্দেশনার পর পরই হাসপাতালটির সামনে বন্ধের নোটিশ টানিয়ে দেওয়া হয়।

পঞ্চগড়ের সিভিল সার্জন ডা. মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “ভুক্তভোগীর লিখিত অভিযোগের পর তদন্ত করতে গিয়ে প্রতিষ্ঠানটির কোনো হালনাগাদ ও বৈধ লাইসেন্স পাওয়া যায়নি। স্বাস্থ্য সুরক্ষার খাতিরে প্রতিষ্ঠানটি বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। প্রয়োজনীয় সমস্ত কাগজপত্র ও বৈধ লাইসেন্স প্রস্তুত না করা পর্যন্ত এটি চালু করা যাবে না।”

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বুধবার, ১২ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

ভুল রিপোর্ট ও লাইসেন্স না থাকায় পঞ্চগড়ে মেডিকেয়ার ডায়াগনস্টিক বন্ধ ঘোষণা

বিস্তারিত কমেন্টে