সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬ | ১২ আশ্বিন, ১৪৩৩ | ১৫ রবিউস সানী, ১৪৪৮ | সকাল ১০:১৫:৫৫
শিরোনাম
● কাকলী মোড়ের ফুটওভার ব্রিজে মধ্যরাতে আগুন ● চীনের কাছে মার্কিন অস্ত্র বিক্রিতে ট্রাম্পের প্রস্তাবে তোলপাড় ● ভেরিফিকেশনের চাকরিপ্রার্থীদের বাতিলের প্রতিবাদে রাকসুর মানববন্ধন ● ইবিতে ডেঙ্গু প্রতিরোধে ছাত্রদলের স্মারকলিপি ● পাবনায় প্রবাসীর স্ত্রীর অর্ধগলিত মরদেহ উদ্ধার ● পাবনায় ৩৮১ বস্তা অবৈধ সার জব্দ, জরিমানা ৮০ হাজার ● রাবিতে সাপে কাটা শিক্ষার্থী আইসিইউতে, প্রাধ্যক্ষের পদত্যাগ দাবি ● হরমুজ সংকটে কাস্পিয়ান সাগরই এখন ইরানের ভরসা ● কর্ণফুলী ইপিজেডে ২০ বছরে বিনিয়োগ বেড়েছে ৪১২ গুণ ● দিল্লির ছায়া থেকে বেরিয়ে বাংলাদেশের নতুন পররাষ্ট্রনীতি ● কাকলী মোড়ের ফুটওভার ব্রিজে মধ্যরাতে আগুন ● চীনের কাছে মার্কিন অস্ত্র বিক্রিতে ট্রাম্পের প্রস্তাবে তোলপাড় ● ভেরিফিকেশনের চাকরিপ্রার্থীদের বাতিলের প্রতিবাদে রাকসুর মানববন্ধন ● ইবিতে ডেঙ্গু প্রতিরোধে ছাত্রদলের স্মারকলিপি ● পাবনায় প্রবাসীর স্ত্রীর অর্ধগলিত মরদেহ উদ্ধার ● পাবনায় ৩৮১ বস্তা অবৈধ সার জব্দ, জরিমানা ৮০ হাজার ● রাবিতে সাপে কাটা শিক্ষার্থী আইসিইউতে, প্রাধ্যক্ষের পদত্যাগ দাবি ● হরমুজ সংকটে কাস্পিয়ান সাগরই এখন ইরানের ভরসা ● কর্ণফুলী ইপিজেডে ২০ বছরে বিনিয়োগ বেড়েছে ৪১২ গুণ ● দিল্লির ছায়া থেকে বেরিয়ে বাংলাদেশের নতুন পররাষ্ট্রনীতি

বিনামূল্যে ২ লাখ টাকা মূল্যের আইটি প্রশিক্ষণ ও চাকরির সুযোগ দিচ্ছে আইএসডিবি

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬, ৬:২০
শেয়ার: mail
বিনামূল্যে ২ লাখ টাকা মূল্যের আইটি প্রশিক্ষণ ও চাকরির সুযোগ দিচ্ছে আইএসডিবি

অনলাইন ডেস্ক। ছবি: সংগৃহীত

দেশের তরুণ সমাজকে আন্তর্জাতিক ও দেশীয় শ্রমবাজারের উপযোগী করে গড়ে তুলতে সম্পূর্ণ বিনামূল্যে আইটি প্রশিক্ষণের সুযোগ দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক-বাংলাদেশ ইসলামিক সলিডারিটি এডুকেশন ওয়াক্ফ (আইএসডিবি-বিআইএসইডব্লিউ)। মানসম্পন্ন এই প্রফেশনাল আইটি স্কলারশিপ প্রোগ্রামের ৭৪তম রাউন্ডে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সংস্থাটি।

চাকরির আধুনিক বাজারের চাহিদা বিবেচনা করে প্রণীত এই আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ কোর্সগুলোতে নন-আইটি ব্যাকগ্রাউন্ডের স্নাতক ও সমমান ডিগ্রিধারী এবং চার বছর মেয়াদি ডিপ্লোমা প্রার্থীরা আবেদনের সুযোগ পাবেন।

বাংলাদেশ সরকার এবং সৌদি আরবের জেদ্দাভিত্তিক ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকের (আইডিবি) যৌথ উদ্যোগে গঠিত আইএসডিবি-বিআইএসইডব্লিউ বিগত ১৯ বছর ধরে নিজস্ব অর্থায়নে এই ‘আইটি প্রফেশনালস ট্রেইনিং প্রোগ্রাম’ সফলভাবে পরিচালনা করে আসছে।

২ লাখ টাকার ফ্রি কোর্স ও নিশ্চিত চাকরির সুযোগ:

আইএসডিবি-বিআইএসইডব্লিউর তথ্য অনুযায়ী, তারা এ পর্যন্ত ১৮,৯৬৩ জন আইটি প্রফেশনাল তৈরি করেছে, যাদের মধ্যে প্রায় ৯২ শতাংশ দেশ-বিদেশের ৩,২৫৪টিরও বেশি স্বনামধন্য প্রতিষ্ঠানে সাফল্যের সঙ্গে কর্মরত রয়েছেন।

মনোনীত প্রশিক্ষণার্থীরা সম্পূর্ণ বিনামূল্যে প্রায় ২ লাখ টাকা মূল্যের আন্তর্জাতিক মানের প্রফেশনাল আইটি প্রশিক্ষণ গ্রহণের সুযোগ পাবেন। সফলভাবে কোর্স সম্পন্নকারীদের জন্য সংস্থার নিজস্ব ‘প্লেসমেন্ট সেল’-এর মাধ্যমে দেশে ও বিদেশে চাকরির ব্যবস্থা করতে প্রত্যক্ষ সহায়তা করা হয়।

আবেদনের যোগ্যতা ও শর্তাবলি:

আবেদনকারীর বয়স আবেদনের শেষ তারিখে অবশ্যই সর্বোচ্চ ৩০ বছর হতে হবে। নন-আইটি ব্যাকগ্রাউন্ডের সাধারণ স্নাতক বা সমমান ডিগ্রিধারী এবং ডিপ্লোমাধারীরা এ প্রশিক্ষণে আবেদন করতে পারবেন। তবে পূর্বে কোনো রাউন্ডে ভর্তি হওয়া প্রার্থীরা পুনরায় আবেদন করলে তা বাতিল বলে গণ্য হবে। চার বছর মেয়াদি ডিপ্লোমাধারী প্রার্থীদের সব ধরনের ক্লাস কেবলমাত্র ঢাকার কেন্দ্রে পরিচালিত হবে।

স্নাতক ও সমমান ডিগ্রিধারীদের কোর্সসমূহ:

১. ওয়েব অ্যান্ড মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট (স্প্রিং বুট, অ্যান্ড্রয়েড ও ফ্লাটার)

২. ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট (লারাভেল, রিঅ্যাক্ট, ভিউ.জেএস ও ওয়ার্ডপ্রেস)

৩. ক্রস প্ল্যাটফর্ম অ্যাপস (এএসপি.নেট, অ্যাঙ্গুলার ও রিঅ্যাক্ট)

৪. ওরাকল ডেটাবেজ অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট

৫. নেটওয়ার্ক সলিউশন অ্যান্ড সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন

৬. গ্রাফিকস, অ্যানিমেশন অ্যান্ড ভিডিও এডিটিং

ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য বরাদ্দকৃত কোর্সসমূহ:

১. আর্কিটেকচারাল অ্যান্ড সিভিল ক্যাড

২. ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট (লারাভেল ও রিঅ্যাক্ট)

৩. নেটওয়ার্ক সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন

৪. গ্রাফিকস, ভিডিও এডিটিং অ্যান্ড মোশন গ্রাফিকস

৫. ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট (এএসপি.নেট)

৬. ক্লাউড কম্পিউটিং (ওরাকল অ্যাপেক্স)

৭. থ্রি-ডি ভিজুয়ালাইজেশন

আবেদনের সময়সীমা ও পদ্ধতি:

আগ্রহী প্রার্থীরা সরাসরি নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন ফরম পূরণ করতে পারবেন। আগামী ১৫ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত অনলাইনে আবেদন জমা নেওয়া হবে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

বিনামূল্যে ২ লাখ টাকা মূল্যের আইটি প্রশিক্ষণ ও চাকরির সুযোগ দিচ্ছে আইএসডিবি

বিস্তারিত কমেন্টে