মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬ | ২০ আশ্বিন, ১৪৩৩ | ২৩ রবিউস সানী, ১৪৪৮ | রাত ১১:১৭:৫০
শিরোনাম
● স্কুল থেকে ফিরে হাত-মুখ ধুতে গিয়ে প্রাণ গেল শিশুর ● শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উদ্‌যাপন বান্দরবানে ● এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার, চুক্তি বুধবার ● বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, আগামী ৫ দিন যেমন থাকবে আবহাওয়া ● টিকটক ব্যবহারকারীদের জন্য বড় সুখবর, নতুন ফিচারে আসছে চমক ● লিংকডইনে চীনের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ ● আজ নীল-সাদা জার্সিতে শেষবার মাঠে নামছেন মেসি ● ভিসাপ্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের জরুরি বার্তা ● সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপদ করার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ● ডিসেম্বরের মধ্যে পুরোপুরি ডিজিটাল হচ্ছে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম ● স্কুল থেকে ফিরে হাত-মুখ ধুতে গিয়ে প্রাণ গেল শিশুর ● শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উদ্‌যাপন বান্দরবানে ● এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার, চুক্তি বুধবার ● বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, আগামী ৫ দিন যেমন থাকবে আবহাওয়া ● টিকটক ব্যবহারকারীদের জন্য বড় সুখবর, নতুন ফিচারে আসছে চমক ● লিংকডইনে চীনের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ ● আজ নীল-সাদা জার্সিতে শেষবার মাঠে নামছেন মেসি ● ভিসাপ্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের জরুরি বার্তা ● সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপদ করার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ● ডিসেম্বরের মধ্যে পুরোপুরি ডিজিটাল হচ্ছে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম

রাষ্ট্রপতি পদে বিএনপি এখনো কাউকে চূড়ান্ত করেনি: চিফ হুইপ

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬, ২:৫৪
শেয়ার: mail
রাষ্ট্রপতি পদে বিএনপি এখনো কাউকে চূড়ান্ত করেনি: চিফ হুইপ

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থিতার বিষয়ে ক্ষমতাসীন দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এখনো পর্যন্ত চূড়ান্ত কোনো সিদ্ধান্ত গ্রহণ করেনি বলে স্পষ্ট করেছেন সরকারের চিফ হুইপ নূরুল ইসলাম মনি।

তিনি জানান, “বিএনপির প্রার্থী কে হবেন, তা এখনো আমরা চূড়ান্ত করিনি। প্রার্থী নির্বাচনের সর্বময় সিদ্ধান্ত গ্রহণের দায়িত্ব দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ওপর অর্পণ করা হয়েছে; তিনি যথাসময়ে প্রার্থীর নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবেন।”

মঙ্গলবার (১১ আগস্ট) জাতীয় সংসদ ভবনে রাষ্ট্রপতি নির্বাচনের সার্বিক প্রস্তুতি ও আইনগত দিক নিয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

চিফ হুইপ নূরুল ইসলাম মনি নির্বাচনের নির্দিষ্ট সময়সূচি পুনর্ব্যক্ত করে বলেন, “নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী আগামী ১৩ আগস্ট মনোনয়নপত্র দাখিল, ১৬ আগস্ট যাচাই-বাছাই এবং ১৮ আগস্ট বিকেল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময়সীমা রাখা হয়েছে। যদি একাধিক বৈধ প্রার্থী থাকেন, তবে আগামী ২০ আগস্ট দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদ ভবনের মূল অধিবেশনে নির্ধারিত গোপন বুথে ভোটাধিকার প্রয়োগ করবেন সংসদ সদস্যরা।”

ভোটিং ও ফলাফল প্রকাশের প্রক্রিয়া ব্যাখ্যা করে তিনি আরও বলেন, “জাতীয় সংসদের অধিবেশন কক্ষেই সম্পূর্ণ ভোটাধিকার প্রয়োগ অনুষ্ঠিত হবে এবং প্রতিজন সংসদ সদস্য তালিকাভিত্তিক নাম্বার অনুযায়ী ভোট প্রদান করবেন। সব সংসদ সদস্য যদি নির্ধারিত সময়ের আগেই (যেমন এক ঘণ্টার মধ্যে) ভোটদান সম্পন্ন করেন, তবে আমরা সঙ্গে সঙ্গেই ফলাফল গণনার প্রস্তুতি নেব। আর কোনো একজন সদস্যের ভোট বাকি থাকলেও নিয়ম অনুযায়ী বিকেল ৫টা পর্যন্ত অপেক্ষা করা হবে।”

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

রাষ্ট্রপতি পদে বিএনপি এখনো কাউকে চূড়ান্ত করেনি: চিফ হুইপ

বিস্তারিত কমেন্টে