শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬ | ৫ ভাদ্র, ১৪৩৩ | ৭ রবিউল আউয়াল, ১৪৪৮ | রাত ১:৫৮:১১

এক নজরে ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফল

অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ৫:৪২
শেয়ার: mail
এক নজরে ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফল

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এ বছর ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদরাসা এবং কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তিতে সার্বিক অবনতি ঘটেছে। সারাদেশে গড় পাসের হার দাঁড়িয়েছে ৬২.২৫ শতাংশ এবং মোট জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ১৬,৬৭৬ জন শিক্ষার্থী।

সোমবার (১০ আগস্ট) সকাল ১০টায় শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন আনুষ্ঠানিকভাবে ২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করেন।

এক নজরে ফলাফলের সার্বিক তথ্য ও বোর্ডভিত্তিক পরিসংখ্যান:

  • সার্বিক ফলাফল: ১৮ লাখ ৬৭ হাজার ৬১৪ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ১১ লাখ ৩৮ হাজার ৮৭৭ জন। গড় পাসের হার ৬২.২৫% (গত বছর ছিল ৬৮.৪৫%)। মোট জিপিএ-৫ এসেছে ১,১৬,৬৭৬টি (গত বছর ছিল ১,৩৯,০৩২টি)।

  • ঢাকা বোর্ড: পাসের হার ৭১.৬৩% (গত বছর ৬৭.৫১%)। জিপিএ-৫ পেয়েছে ৩৩,২৫৩ জন। পাসের হার বাড়লেও জিপিএ-৫ কমেছে।

  • যশোর বোর্ড: পাসের হার ৬৬.২৭% (গত বছর ৭৩.৬৯%)। জিপিএ-৫ পেয়েছে ১১,৪৭৮ জন। পাসের হার ও জিপিএ-৫ দুটিই কমেছে।

  • কুমিল্লা বোর্ড: পাসের হার ৬৫.৪২% (গত বছর ৬৩.৬০%)। জিপিএ-৫ পেয়েছে ৯,৮১৪ জন। পাসের হার বাড়লেও জিপিএ-৫ কমেছে।

  • রাজশাহী বোর্ড: পাসের হার ৬৩.৬৭% (গত বছর ৭৭.৬৩%)। জিপিএ-৫ পেয়েছে ১৬,১১৩ জন। পাসের হার ও জিপিএ-৫ দুটিই কমেছে।

  • বরিশাল বোর্ড: পাসের হার ৬০.৩৫% (গত বছর ৫৬.৩৮%)। জিপিএ-৫ পেয়েছে ২,৭৭৮ জন। পাসের হার বাড়লেও জিপিএ-৫ কমেছে।

  • চট্টগ্রাম বোর্ড: পাসের হার ৫৯.৪৮% (গত বছর ৭২.০৭%)। জিপিএ-৫ পেয়েছে ৯,৩৯৮ জন। পাসের হার ও জিপিএ-৫ দুটিই কমেছে।

  • সিলেট বোর্ড: পাসের হার ৫৮.৩৩% (গত বছর ৬৮.৫৭%)। জিপিএ-৫ পেয়েছে ৩,৮৩৬ জন। পাসের হার কমলেও জিপিএ-৫ বেড়েছে।

  • দিনাজপুর বোর্ড: পাসের হার ৫৮.০৫% (গত বছর ৬৭.০৩%)। জিপিএ-৫ পেয়েছে ১৩,৬৩৯ জন। পাসের হার ও জিপিএ-৫ দুটিই কমেছে।

  • ময়মনসিংহ বোর্ড: পাসের হার ৫৭.৩৯% (গত বছর ৫৮.২২%)। জিপিএ-৫ পেয়েছে ৫,৭০০ জন। সাধারণ বোর্ডগুলোর মধ্যে সর্বনিম্নে থাকা এ বোর্ডে পাসের হার ও জিপিএ-৫ দুটিই কমেছে।

  • মাদরাসা বোর্ড (দাখিল): পাসের হার ৫৫.৪৯% (গত বছর ৬৮.০৯%)। জিপিএ-৫ পেয়েছে ৬,৭১৬ জন।

  • কারিগরি বোর্ড (ভোকেশনাল): পাসের হার ৫৮.২০% (গত বছর ৮১.৩৮%)। জিপিএ-৫ পেয়েছে ৩,৯৫১ জন।

শিক্ষা বোর্ডের অনলাইন পোর্টালে প্রতিষ্ঠানের EIIN নম্বর ব্যবহার করে বিস্তারিত ফলাফল ডাউনলোড ও সংগ্রহ করা যাচ্ছে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
সোমবার, ১০ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

এক নজরে ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফল

বিস্তারিত কমেন্টে