শনিবার, ২৯ আগস্ট, ২০২৬ | ১৩ ভাদ্র, ১৪৩৩ | ১৫ রবিউল আউয়াল, ১৪৪৮ | সকাল ৮:৪৭:৪৭

সৌদিতে ১৬ প্রবাসীর মৃত্যুতে প্রধানমন্ত্রী তারেক রহমানের গভীর শোক

অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ৫:০৪
শেয়ার: mail
সৌদিতে ১৬ প্রবাসীর মৃত্যুতে প্রধানমন্ত্রী তারেক রহমানের গভীর শোক

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ জন প্রবাসি বাংলাদেশি নাগরিকের মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার (১০ আগস্ট) এক শোকবার্তায় প্রধানমন্ত্রী শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা প্রদানের সুদৃঢ় আশ্বাস দেন।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী জানান, প্রধানমন্ত্রী ঘটনাটি প্রকাশের পর থেকেই সার্বক্ষণিক খোঁজখবর রাখছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং রিয়াদস্থ বাংলাদেশ মিশনকে যৌথ সমন্বয়ের মাধ্যমে দ্রুততম সময়ে নিহতদের মরদেহ দেশে ফিরিয়ে আনার নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, দুর্ঘটনাকবলিতদের সহায়তায় ও মরদেহ দ্রুততম সময়ে স্বদেশে স্বজনদের কাছে পৌঁছাতে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রয়োজনীয় সব ধরনের কূটনৈতিক ও প্রাতিষ্ঠানিক সহযোগিতা নিশ্চিত করার নির্দেশ জারি করা হয়েছে।

উল্লেখ্য, গত রোববার রিয়াদের শিফা থানার মুসা সানাইয়া শিল্প এলাকায় অবস্থিত একটি সোফা কারখানায় হঠাৎ অগ্নিকাণ্ডের সৃষ্টি হলে ওই ১৬ জন বাংলাদেশি মর্মান্তিকভাবে প্রাণ হারান।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
সোমবার, ১০ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

সৌদিতে ১৬ প্রবাসীর মৃত্যুতে প্রধানমন্ত্রী তারেক রহমানের গভীর শোক

বিস্তারিত কমেন্টে