বুধবার, ৭ অক্টোবর, ২০২৬ | ২১ আশ্বিন, ১৪৩৩ | ২৪ রবিউস সানী, ১৪৪৮ | বিকাল ৫:১৪:৪০
শিরোনাম
● রাঙামাটি আইটি স্কুলে কম্পিউটার ল্যাব উদ্বোধন ● কৃষক শফিকুল হত্যা: তিন ভাইয়ের ফাঁসি, ১০ জনের যাবজ্জীবন ● আপস করেও জামিন পেলেন না গাজী নজরুল ● বিশ্বকাপ ফাইনালে হার নিয়ে অবশেষে বিদায়বেলায় মুখ খুললেন মেসি ● শীতকালীন সবজি চাষে ব্যস্ত সময় পার করছেন রাণীশংকৈলের কৃষকরা ● ডিসেম্বরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ‘অপতৎপরতা’ কঠোরভাবে দমন করা হবে: ডিবিপ্রধান ● শিক্ষার্থীদের সমস্যা সমাধানের দক্ষতা বাড়ানোর আহ্বান ইবি উপাচার্যের ● ১ ডিসেম্বর থেকে পরিবার পরিকল্পনায় বছরব্যাপী ক্যাম্পেইন, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ● বিজেপি-সমর্থক পরিবারের হয়েও নেহা এখন আন্দোলনের অন্যতম মুখ ● রউয়া বিলে অক্ষত উদ্ধার হলো অজগর ● রাঙামাটি আইটি স্কুলে কম্পিউটার ল্যাব উদ্বোধন ● কৃষক শফিকুল হত্যা: তিন ভাইয়ের ফাঁসি, ১০ জনের যাবজ্জীবন ● আপস করেও জামিন পেলেন না গাজী নজরুল ● বিশ্বকাপ ফাইনালে হার নিয়ে অবশেষে বিদায়বেলায় মুখ খুললেন মেসি ● শীতকালীন সবজি চাষে ব্যস্ত সময় পার করছেন রাণীশংকৈলের কৃষকরা ● ডিসেম্বরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ‘অপতৎপরতা’ কঠোরভাবে দমন করা হবে: ডিবিপ্রধান ● শিক্ষার্থীদের সমস্যা সমাধানের দক্ষতা বাড়ানোর আহ্বান ইবি উপাচার্যের ● ১ ডিসেম্বর থেকে পরিবার পরিকল্পনায় বছরব্যাপী ক্যাম্পেইন, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ● বিজেপি-সমর্থক পরিবারের হয়েও নেহা এখন আন্দোলনের অন্যতম মুখ ● রউয়া বিলে অক্ষত উদ্ধার হলো অজগর

বাঘারপাড়ায় ঘরে মিলল মা ও শিশুসন্তানের মরদেহ

মো. মনির হোসেন, বেনাপোল (যশোর) প্রতিনিধি
মো. মনির হোসেন, বেনাপোল (যশোর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ১:৫৫
শেয়ার: mail
বাঘারপাড়ায় ঘরে মিলল মা ও শিশুসন্তানের মরদেহ

যশোরের বাঘারপাড়া উপজেলায় নিজ বাসভবনের একটি কক্ষ থেকে হাত-পা বাঁধা অবস্থায় শিশুসন্তান ও মায়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার রাত ১১টার দিকে উপজেলার দোহাকুলা ইউনিয়নের খলশী গ্রামের দক্ষিণপাড়া এলাকা থেকে তাঁদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহত দুজন হলেন খলশী গ্রামের বাসিন্দা জাকির হোসেনের স্ত্রী জুবায়দা খাতুন (৩২) এবং তাঁদের ৬ বছর বয়সী শিশুসন্তান জিসান।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে গৃহবধূ জুবায়দা ও তাঁর সন্তানের লাশ ঘরের ভেতর দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশকে খবর দেন। পরবর্তীতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল শেষে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

স্থানীয় প্রত্যক্ষদর্শী পশু চিকিৎসক আক্তার হোসেন জানান, ঘটনাস্থলে গিয়ে দেখা যায় শিশু জিসানের হাত-পা গামছা দিয়ে বাঁধা অবস্থায় খাটের ওপর পড়ে ছিল। আর একই খাটে পড়ে ছিল জুবায়দার লাশ; তাঁর গলায় ওড়না পেঁচানো এবং ওড়নার দুটি প্রান্ত তাঁর দুই হাতে ধরা ছিল। ঘটনার সময়ে স্বামী জাকির হোসেন স্থানীয় বহরামপুর বাজারে নিজের প্রতিষ্ঠানে ছিলেন।

বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ জালাল আলম এবং উপপরিদর্শক (এসআই) পলাশ জানান, জোড়া মৃত্যুর ঘটনাটি অত্যন্ত সন্দেহজনক এবং আলামত দৃষ্টে এটিকে প্রথমিক দৃষ্টিতে আত্মহত্যা মনে হচ্ছে না। ঘটনার রহস্য উন্মোচনে তদন্ত চলছে এবং ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
সোমবার, ১০ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

বাঘারপাড়ায় ঘরে মিলল মা ও শিশুসন্তানের মরদেহ

বিস্তারিত কমেন্টে