ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার গোপীনাথপুর ইসলামীয়া আলিম মাদ্রাসায় গোপীনাথপুর হেলথকেয়ার মেডিকেল সেন্টারের উদ্যোগে ‘স্বাস্থ্য সচেতনতা ও জ্ঞানমূলক কুইজ প্রতিযোগিতা-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।
শিক্ষার্থীদের মাঝে স্বাস্থ্যবিষয়ক সাধারণ সচেতনতা বৃদ্ধি, নিয়মিত জ্ঞানচর্চায় উদ্দীপনা সৃষ্টি এবং মেধা বিকাশের লক্ষ্যেই এই ব্যতিক্রমী আয়োজন করা হয়। এতে মাদ্রাসার বিভিন্ন শ্রেণীর শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয়।
প্রতিযোগিতা পর্ব শেষে জমকালো অনুষ্ঠানে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরষ্কার তুলে দেওয়া হয়। এ সময় বক্তারা শিক্ষার্থীদের স্বাস্থ্যসম্মত জীবনযাপন এবং নিয়মিত পড়াশোনা ও বই পড়ার প্রতি বিশেষ গুরুত্বারোপ করেন।
মেডিকেল সেন্টারের প্রতিনিধি ও আয়োজকরা জানান, শিক্ষার্থীদের সুস্বাস্থ্য ও মানসম্মত মানসিক বিকাশের স্বার্থে আগামীতেও তাদের এ ধরণের সামাজিক ও শিক্ষণীয় কার্যক্রম অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে মাদ্রাসার পরিচালনা পর্ষদের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় অভিভাবক এবং গোপীনাথপুর হেলথকেয়ার মেডিকেল সেন্টারের দায়িত্বশীল ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
kalprakash.com/IM