মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬ | ১৩ আশ্বিন, ১৪৩৩ | ১৬ রবিউস সানী, ১৪৪৮ | রাত ১:৪৫:০৪
শিরোনাম
● রুহিয়ায় মাদক সেবনের দায়ে এক ব্যাক্তিকে ১ মাসের কারাদণ্ড ● গ্রেফতারি পরোয়ানায় চন্দনবাড়ীর সাবেক ইউপি চেয়ারম্যান মনির গ্রেফতার ● রাখাইনে মিয়ানমার সেনাবাহিনীর বিমান হামলায় নিহত অন্তত ৩৩ ● বঙ্গভবনে ইইউ রাষ্ট্রদূতরা, ইউরোপীয় বিনিয়োগ বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির ● নেপালে হিমলুং পর্বতে তুষারধসে প্রাণহানি ২, নিখোঁজ ১৪ ● জার্মানির ‘অপারচুনিটি কার্ড’ কী, কারা পাবেন? ● দেশের ৪ বিভাগে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস ● ভারতে এবার নতুন আন্দোলনের ডাক ‘তেলাপোকা’ পার্টির ● পাবনায় বটগাছের নিচে বস্তায় মিলল ১৫ রাউন্ড গুলি, দেশীয় অস্ত্র ● মানবতাবিরোধী অপরাধে কামাল মজুমদারসহ ১৯ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ ● রুহিয়ায় মাদক সেবনের দায়ে এক ব্যাক্তিকে ১ মাসের কারাদণ্ড ● গ্রেফতারি পরোয়ানায় চন্দনবাড়ীর সাবেক ইউপি চেয়ারম্যান মনির গ্রেফতার ● রাখাইনে মিয়ানমার সেনাবাহিনীর বিমান হামলায় নিহত অন্তত ৩৩ ● বঙ্গভবনে ইইউ রাষ্ট্রদূতরা, ইউরোপীয় বিনিয়োগ বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির ● নেপালে হিমলুং পর্বতে তুষারধসে প্রাণহানি ২, নিখোঁজ ১৪ ● জার্মানির ‘অপারচুনিটি কার্ড’ কী, কারা পাবেন? ● দেশের ৪ বিভাগে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস ● ভারতে এবার নতুন আন্দোলনের ডাক ‘তেলাপোকা’ পার্টির ● পাবনায় বটগাছের নিচে বস্তায় মিলল ১৫ রাউন্ড গুলি, দেশীয় অস্ত্র ● মানবতাবিরোধী অপরাধে কামাল মজুমদারসহ ১৯ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ

ভুয়া আদম বেপারীদের বিষয়ে সতর্ক করলো অস্ট্রেলিয়া দূতাবাস

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: রবিবার, ৯ আগস্ট, ২০২৬, ৬:৪০
শেয়ার: mail
ভুয়া আদম বেপারীদের বিষয়ে সতর্ক করলো অস্ট্রেলিয়া দূতাবাস

অনলাইন ডেস্ক। ছবি: সংগৃহীত

ভিসা আবেদনের জন্য কোনো প্রকার ফি পরিশোধের পূর্বে সংশ্লিষ্ট এজেন্ট (আদম বেপারী) বা সংস্থার পরিচয় এবং নিবন্ধনের সত্যতা যাচাইয়ের জোর আহ্বান জানিয়েছে ঢাকায় অবস্থিত অস্ট্রেলিয়ান হাইকমিশন। অস্ট্রেলিয়ায় স্কিলড মাইগ্রেশন, পড়াশোনা ও কাজের উদ্দেশ্যে গমনেচ্ছুক বাংলাদেশিদের সতর্ক করতেই এ বিশেষ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

শনিবার (৮ আগস্ট) ঢাকাস্থ অস্ট্রেলীয় হাইকমিশনের অফিসিয়াল ফেসবুক পেজে বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করা হয়।

হাইকমিশন সূত্রে জানা গেছে, কিছু অসাধু ও প্রতারক চক্র বাংলাদেশি নাগরিকদের অস্ট্রেলিয়ায় স্থায়ী বসবাস ও নিশ্চিত চাকুরির ভুয়া প্রলোভন দেখিয়ে বিপুল অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছে—এমন অসংখ্য অভিযোগের ভিত্তিতে এই সতর্কবার্তা জারি করেছে দূতাবাস।

অস্ট্রেলিয়ার ভিসার জন্য আবেদনপ্রত্যাশীদের কোনো এজেন্টের দ্বারস্থ হওয়ার আগে OMARA (Office of the Migration Agents Registration Authority)-এর অধীনে নিবন্ধিত কি না তা যাচাই করার নির্দেশ দেওয়া হয়েছে। হাইকমিশন জানায়, নিবন্ধিত অস্ট্রেলীয় মাইগ্রেশন এজেন্ট বা সনদপ্রাপ্ত আইনজীবী ব্যতীত অন্য কারো মাধ্যমে চুক্তি না করাই বুদ্ধিমানের কাজ।

অস্ট্রেলিয়ার আইনি বিধিমালা অনুযায়ী নিবন্ধিত মাইগ্রেশন এজেন্টরা সুনির্দিষ্ট নীতিমালা মেনে চলে এবং ন্যায্য ফি গ্রহণ করে থাকে। নিবন্ধিত এজেন্টদের তালিকা এবং আইনজীবীদের তথ্য যাচাই করতে সরকারের নির্ধারিত নির্দিষ্ট পোর্টাল ব্যবহারের নির্দেশ দিয়েছে দূতাবাস।

যাচাই-বাছাই ছাড়া ভিসা নিশ্চিত করা কিংবা অস্ট্রেলিয়ায় চাকরির নিশ্চয়তা প্রদানকারী ভুয়া এজেন্ট বা চক্রকে কোনো টাকা প্রদান না করার জন্য বিশেষভাবে সতর্ক করেছে ঢাকার অস্ট্রেলিয়ান হাইকমিশন।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
রোববার, ৯ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

ভুয়া আদম বেপারীদের বিষয়ে সতর্ক করলো অস্ট্রেলিয়া দূতাবাস

বিস্তারিত কমেন্টে