শনিবার, ২২ আগস্ট, ২০২৬ | ৬ ভাদ্র, ১৪৩৩ | ৮ রবিউল আউয়াল, ১৪৪৮ | রাত ২:২৯:৩৯

নিষেধাজ্ঞা উপেক্ষা করে জবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ, প্রক্টরিয়াল বডির বাধা

সৃজন সাহা, জবি প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ৯ আগস্ট, ২০২৬, ৪:৫৭
শেয়ার: mail
নিষেধাজ্ঞা উপেক্ষা করে জবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ, প্রক্টরিয়াল বডির বাধা

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

নিষেধাজ্ঞা সত্ত্বেও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) গণিত বিভাগের শিক্ষার্থী নেয়ামত উল্লাহর ওপর হামলার প্রতিবাদ ও জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন সাধারণ শিক্ষার্থীরা। কর্মসূচি পালনে প্রক্টরিয়াল বডি বাধা প্রদান করেছে বলে অভিযোগ উঠেছে।

রোববার (৯ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের শান্ত চত্বর ও শহীদ মিনার প্রাঙ্গণে গণিত বিভাগের শিক্ষার্থীদের উদ্যোগে এ প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে অংশ নিয়ে শিক্ষার্থীরা ‘উই ওয়ান্ট জাস্টিস’, ‘সন্ত্রাসীদের ঠিকানা এই ক্যাম্পাসে হবে না’, ‘শিক্ষা-সন্ত্রাস একসাথে চলে না’—ইত্যাদি স্লোগান দিয়ে উত্তাল করে তোলেন।

শিক্ষার্থীরা জানান, গত ৪ আগস্ট ক্যাম্পাসে হামলার শিকার হন শিক্ষার্থী নেয়ামত উল্লাহ। পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালেও তাঁর ওপর দ্বিতীয় দফায় হামলা চালানো হয়। এতে তাঁর চোয়াল ভেঙে যায় এবং সাতটি দাঁত মারাত্মক আঘাতপ্রাপ্ত হয়।

প্রতিবাদ সভা চলাকালে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সদস্য ও সহকারী প্রক্টর ড. মো. নঈম আক্তার সিদ্দিকী সেখানে এসে নিষেধাজ্ঞা স্মরণ করিয়ে দিয়ে কর্মসূচিতে বাধা প্রদান করেন। এ সময় উপস্থিত শিক্ষার্থীদের মধ্যে তীব্র অসন্তোষ প্রকাশ পায়। শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, সন্ত্রাসী হামলার পরও বিচার না পেয়ে শান্তিপূর্ণ কর্মসূচিতে প্রশাসন উল্টো বাধা দিচ্ছে।

উল্লেখ্য, ৪ আগস্ট ইউজিসি চেয়ারম্যানের আগমন কেন্দ্র করে জবিতে উত্তেজনাকর পরিস্থির সৃষ্টি হলে ৫ আগস্ট রাতে প্রক্টর দপ্তর থেকে বিজ্ঞপ্তি জারি করে জবি ক্যাম্পাসে সব ধরনের সভা-সমাবেশ ও মিছিলের ওপর সাময়িক নিষেধাজ্ঞা আরোপ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
রোববার, ৯ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

নিষেধাজ্ঞা উপেক্ষা করে জবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ, প্রক্টরিয়াল বডির বাধা

বিস্তারিত কমেন্টে