সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ | ২৬ আশ্বিন, ১৪৩৩ | ২৯ রবিউস সানী, ১৪৪৮ | রাত ১১:১৬:৪২
শিরোনাম
● সৌদি আরবে বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি সতর্কতা ● ইউরোপে জনশক্তি পাঠাতে মাহ্দী আমিনের সঙ্গে ইইউর সাক্ষাৎ ● নিয়োগ দেবে ব্যাংক এশিয়া, আবেদন শেষ ২০ অক্টোবর ● আকর্ষণীয় বেতনে নিয়োগ দেবে এসকেএফ ফার্মাসিউটিক্যালস ● নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৪৫ ● পাবিপ্রবিতে পাখিদের নিরাপদ আবাসস্থল তৈরি করলেন ছাত্রদলের দুই নেতা ● গাইবান্ধায় সম্পত্তি নিয়ে ভাইয়ের সঙ্গে বিরোধ, বাবার দাফন আটকে দিলেন মেয়ে ● মিঠাপুকুর থানা ও চৌকিদারি প্যারেড পরিদর্শন করলেন রংপুরের পুলিশ সুপার ● দুর্গাপূজায় টানা ৮ দিন বন্ধ থাকবে বেনাপোল-পেট্রাপোল দিয়ে আমদানি-রপ্তানি ● চাটমোহরে জাতীয় কন্যাশিশু দিবস উদ্‌যাপন ● সৌদি আরবে বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি সতর্কতা ● ইউরোপে জনশক্তি পাঠাতে মাহ্দী আমিনের সঙ্গে ইইউর সাক্ষাৎ ● নিয়োগ দেবে ব্যাংক এশিয়া, আবেদন শেষ ২০ অক্টোবর ● আকর্ষণীয় বেতনে নিয়োগ দেবে এসকেএফ ফার্মাসিউটিক্যালস ● নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৪৫ ● পাবিপ্রবিতে পাখিদের নিরাপদ আবাসস্থল তৈরি করলেন ছাত্রদলের দুই নেতা ● গাইবান্ধায় সম্পত্তি নিয়ে ভাইয়ের সঙ্গে বিরোধ, বাবার দাফন আটকে দিলেন মেয়ে ● মিঠাপুকুর থানা ও চৌকিদারি প্যারেড পরিদর্শন করলেন রংপুরের পুলিশ সুপার ● দুর্গাপূজায় টানা ৮ দিন বন্ধ থাকবে বেনাপোল-পেট্রাপোল দিয়ে আমদানি-রপ্তানি ● চাটমোহরে জাতীয় কন্যাশিশু দিবস উদ্‌যাপন

শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের সহযোগী গোলাম সারোয়ার বিমানবন্দরে গ্রেপ্তার

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: রবিবার, ৯ আগস্ট, ২০২৬, ১২:৫৮
শেয়ার: mail
শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের সহযোগী গোলাম সারোয়ার বিমানবন্দরে গ্রেপ্তার

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিদেশে পালিয়ে যাওয়ার প্রাক্কালে বিদেশে পলাতক শীর্ষ সন্ত্রাসী ‘বড় সাজ্জাদ’-এর ফুফাতো ভাই ও প্রধান সহযোগী চিহ্নিত সন্ত্রাসী গোলাম সারোয়ার খানকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শনিবার (৮ আগস্ট) সকাল ১১টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ডোমেস্টিক ফ্লাইটের বহির্গমন টার্মিনালে এক ঝটিকা ও সফল অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।

ডিএমপি ডিবির সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে জানা যায়, আসামি গোলাম সারোয়ার জাল-জালিয়াতির মাধ্যমে তৈরি করা ভুয়া কাগজপত্র ব্যবহার করে নিজেকে বার্মিজ (মিয়ানমার) নাগরিক দাবি করে আসছিলেন। সেই সঙ্গে বার্মিজ নাগরিকত্বের ভুয়া সনদ দেখিয়ে ডেনমার্কের ট্রাভেল ডকুমেন্ট সংগ্রহসহ বিভিন্ন বিভ্রান্তিকর ও ভুয়া তথ্য উপস্থাপন করে মধ্যপ্রাচ্যের দেশ ওমানে আত্মগোপনে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন তিনি। বিমানবন্দর টার্মিনাল থেকে পালানোর মুহূর্তে ডিবির আভিযানিক টিম তাকে ধরে ফেলে।

পুলিশ ও গোয়েন্দা সূত্র জানায়, গ্রেপ্তারকৃত গোলাম সারোয়ার খান চট্টগ্রাম অঞ্চলের শীর্ষ সন্ত্রাসী ও বিদেশে পলাতক ‘বড় সাজ্জাদ’-এর ফুফাতো ভাই। তিনি সাজ্জাদের অনুসারী হয়ে চট্টগ্রাম ও ঢাকায় একছত্র আধিপত্য বিস্তার, বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে চাঁদাবাজি, হুমকি ও একাধিক অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছিলেন।

ঘটনার নেপথ্যের নেটওয়ার্ক ও সহযোগীদের তথ্য উদঘাটনে গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে সোপর্দ করে ৭ দিনের পুলিশ রিমান্ডের আবেদন করা হয়েছে বলে জানিয়েছে ডিবি পুলিশ।

একই সঙ্গে চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি) এলাকাতেও এই সন্ত্রাসীর নামে একাধিক সিআর ও জিআর মামলা রয়েছে। চট্টগ্রাম নগরীতে সম্প্রতি ঘটে যাওয়া বিভিন্ন অপরাধমূলক সহিংসতায় তাঁর প্রত্যক্ষ সম্পৃক্ততা ছিল কি না—তা গভীরভাবে খতিয়ে দেখছে সিএমপি ও ডিবির যৌথ তদন্ত দল।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
রোববার, ৯ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের সহযোগী গোলাম সারোয়ার বিমানবন্দরে গ্রেপ্তার

বিস্তারিত কমেন্টে