সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ | ২৬ আশ্বিন, ১৪৩৩ | ২৯ রবিউস সানী, ১৪৪৮ | সন্ধ্যা ৭:৪৮:২৩
শিরোনাম
● সৌদি আরবে বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি সতর্কতা ● ইউরোপে জনশক্তি পাঠাতে মাহ্দী আমিনের সঙ্গে ইইউর সাক্ষাৎ ● নিয়োগ দেবে ব্যাংক এশিয়া, আবেদন শেষ ২০ অক্টোবর ● আকর্ষণীয় বেতনে নিয়োগ দেবে এসকেএফ ফার্মাসিউটিক্যালস ● নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৪৫ ● পাবিপ্রবিতে পাখিদের নিরাপদ আবাসস্থল তৈরি করলেন ছাত্রদলের দুই নেতা ● গাইবান্ধায় সম্পত্তি নিয়ে ভাইয়ের সঙ্গে বিরোধ, বাবার দাফন আটকে দিলেন মেয়ে ● মিঠাপুকুর থানা ও চৌকিদারি প্যারেড পরিদর্শন করলেন রংপুরের পুলিশ সুপার ● দুর্গাপূজায় টানা ৮ দিন বন্ধ থাকবে বেনাপোল-পেট্রাপোল দিয়ে আমদানি-রপ্তানি ● চাটমোহরে জাতীয় কন্যাশিশু দিবস উদ্‌যাপন ● সৌদি আরবে বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি সতর্কতা ● ইউরোপে জনশক্তি পাঠাতে মাহ্দী আমিনের সঙ্গে ইইউর সাক্ষাৎ ● নিয়োগ দেবে ব্যাংক এশিয়া, আবেদন শেষ ২০ অক্টোবর ● আকর্ষণীয় বেতনে নিয়োগ দেবে এসকেএফ ফার্মাসিউটিক্যালস ● নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৪৫ ● পাবিপ্রবিতে পাখিদের নিরাপদ আবাসস্থল তৈরি করলেন ছাত্রদলের দুই নেতা ● গাইবান্ধায় সম্পত্তি নিয়ে ভাইয়ের সঙ্গে বিরোধ, বাবার দাফন আটকে দিলেন মেয়ে ● মিঠাপুকুর থানা ও চৌকিদারি প্যারেড পরিদর্শন করলেন রংপুরের পুলিশ সুপার ● দুর্গাপূজায় টানা ৮ দিন বন্ধ থাকবে বেনাপোল-পেট্রাপোল দিয়ে আমদানি-রপ্তানি ● চাটমোহরে জাতীয় কন্যাশিশু দিবস উদ্‌যাপন

পাঁচ দফা দাবিতে ১১ দলের বিক্ষোভ, প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি

প্রিন্স মন্ডল অলিফ, বাগেরহাট প্রতিনিধি
প্রিন্স মন্ডল অলিফ, বাগেরহাট প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬, ১১:২৯
শেয়ার: mail
পাঁচ দফা দাবিতে ১১ দলের বিক্ষোভ, প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি

ঘনঘন লোডশেডিং বন্ধ, গ্যাস সংকট নিরসন, ভুতুড়ে বিদ্যুৎ বিল প্রত্যাহার, বিদ্যুতের মূল্য সহনীয় পর্যায়ে আনা এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমানোর দাবিতে বাগেরহাটে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে ১১ দলীয় ঐক্য।

বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জোটের নেতাকর্মীরা সমবেত হয়ে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেন। কর্মসূচি শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর উদ্দেশে পাঁচ দফা দাবি-সংবলিত একটি স্মারকলিপি জমা দেওয়া হয়।

সমাবেশে বক্তারা বলেন, বিদ্যুৎ ও গ্যাসের সংকট, ঘনঘন লোডশেডিং, অস্বাভাবিক বিদ্যুৎ বিল এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধির কারণে সাধারণ মানুষের জীবনযাত্রা দিন দিন কঠিন হয়ে উঠছে। বিশেষ করে নিম্ন আয়ের ও নিম্ন-মধ্যবিত্ত পরিবারের ওপর এর নেতিবাচক প্রভাব সবচেয়ে বেশি পড়ছে। তারা দ্রুত এসব সমস্যার কার্যকর সমাধানে সরকারের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।

সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাগেরহাট জেলা সেক্রেটারি শেখ মোহাম্মদ ইউনুস। তিনি বলেন, বিদ্যুৎ ও গ্যাসের সংকট এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে। জনস্বার্থে দ্রুত লোডশেডিং নিয়ন্ত্রণ, গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখা এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় পর্যায়ে আনতে কার্যকর উদ্যোগ নেওয়া জরুরি।

কর্মসূচিতে বাগেরহাট জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা রেজাউল করিম, জেলা সেক্রেটারি শেখ মোহাম্মদ ইউনুস, খেলাফত মজলিসের জেলা সভাপতি মুফতি রমিজ উদ্দিন, বাগেরহাট জেলা এনসিপির আহ্বায়ক সৈয়দ মোর্শেদ আনোয়ার সোহেল, জামায়াতের জেলা সহকারী সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মুস্তাইন বিল্লাহসহ ১১ দলীয় ঐক্যের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শুক্রবার, ৭ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

পাঁচ দফা দাবিতে ১১ দলের বিক্ষোভ, প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি

বিস্তারিত কমেন্টে