সোমবার, ৫ অক্টোবর, ২০২৬ | ১৯ আশ্বিন, ১৪৩৩ | ২২ রবিউস সানী, ১৪৪৮ | দুপুর ৩:৪৭:৫৩
শিরোনাম
● নাটোরের নলডাঙ্গায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্প ● গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর: তথ্যমন্ত্রী ● আকাশেই গতিপথ বদলাতে সক্ষম এআই ক্ষেপণাস্ত্রের পরীক্ষায় সফল উ.কোরিয়া ● মধ্যপ্রাচ্যের তেল রপ্তানি ইরান যুদ্ধের আগের মাত্রা ছাড়িয়েছে ● একাদশে দ্বিতীয় ধাপে ভর্তি আবেদনের ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন ● গোপালগঞ্জে বাসচাপায় প্রাণ গেল দম্পতির ● উচ্ছেদের পরও ফুটপাতে দোকান নিয়ে বসলে কঠোর ব্যবস্থা: আবদুস সালাম ● তুরস্কে বাংলাদেশের রপ্তানি বেড়েছে ১০০ শতাংশের বেশি ● ২৫–৩৫ বছর চাকরিতেও পদোন্নতি নেই ● দেশে প্রায় ৪০ লাখ ব্যবসাপ্রতিষ্ঠানে বাংলা কিউআর সেবা চালু হয়েছে: গভর্নর ● নাটোরের নলডাঙ্গায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্প ● গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর: তথ্যমন্ত্রী ● আকাশেই গতিপথ বদলাতে সক্ষম এআই ক্ষেপণাস্ত্রের পরীক্ষায় সফল উ.কোরিয়া ● মধ্যপ্রাচ্যের তেল রপ্তানি ইরান যুদ্ধের আগের মাত্রা ছাড়িয়েছে ● একাদশে দ্বিতীয় ধাপে ভর্তি আবেদনের ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন ● গোপালগঞ্জে বাসচাপায় প্রাণ গেল দম্পতির ● উচ্ছেদের পরও ফুটপাতে দোকান নিয়ে বসলে কঠোর ব্যবস্থা: আবদুস সালাম ● তুরস্কে বাংলাদেশের রপ্তানি বেড়েছে ১০০ শতাংশের বেশি ● ২৫–৩৫ বছর চাকরিতেও পদোন্নতি নেই ● দেশে প্রায় ৪০ লাখ ব্যবসাপ্রতিষ্ঠানে বাংলা কিউআর সেবা চালু হয়েছে: গভর্নর

অস্থিতিশীল পরিস্থিতিতে জবির সাংবাদিকতা বিভাগের অ্যালামনাই নির্বাচন স্থগিত

নুশরাত মীম, জবি প্রতিনিধি
নুশরাত মীম, জবি প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬, ১২:৩৫
শেয়ার: mail
অস্থিতিশীল পরিস্থিতিতে জবির সাংবাদিকতা বিভাগের অ্যালামনাই নির্বাচন স্থগিত

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাসের সাম্প্রতিক অস্থিতিশীল নিরাপত্তা পরিস্থিতি এবং অনলাইনে ভোট গ্রহণ পদ্ধতি নিয়ে প্রার্থীদের আপত্তির মুখে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নির্বাহী পর্ষদ নির্বাচন-২০২৬ স্থগিত করা হয়েছে। আগামী ৭ আগস্ট (শুক্রবার) এই ভোট গ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

বুধবার (৫ আগস্ট) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে নির্বাচন কমিশনের পক্ষ থেকে প্রকাশিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশন সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি এবং অনলাইনে ভোট গ্রহণে প্রার্থীদের তীব্র আপত্তি বিবেচনায় নিয়ে আগামী ৭ আগস্ট ২০২৬, শুক্রবারের নির্ধারিত ভোট গ্রহণ স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কমিশন সূত্রে জানা যায়, ক্যাম্পাসের সহিংসতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় নিয়ে প্রথমে গুগল ফর্মের (Google Form) মাধ্যমে অনলাইনে ভোট নেওয়ার প্রাথমিক সিদ্ধান্ত হয়েছিল। তবে উক্ত প্রক্রিয়ার স্বচ্ছতা, গ্রহণযোগ্যতা ও সুষ্ঠু পরিবেশ নিয়ে প্রার্থীদের মধ্যে অসন্তোষ ও আপত্তি দেখা দেয়। সার্বিক দিক পর্যালোচনা শেষে অনলাইন ভোটের সিদ্ধান্ত বাতিল করে পুরো নির্বাচন প্রক্রিয়াই সাময়িকভাবে স্থগিত করার সিদ্ধান্ত নেয় কমিশন।

উল্লেখ্য, গত ৪ আগস্ট জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে সাংবাদিকসহ অন্তত ২২ জন আহত হন। এ ঘটনার পর ক্যাম্পাসের সার্বিক আইনশৃঙ্খলার অবনতি ঘটায় বিশ্ববিদ্যালয় প্রশাসন ৫ ও ৬ আগস্ট কড়া নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে এবং রাজনৈতিক কর্মসূচি নিষিদ্ধ ঘোষণা করে।

নির্বাচন কমিশন জানিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক হলে দ্রুততম সময়ের মধ্যে নির্বাচনের নতুন সময়সূচি ও ভোট গ্রহণের পরিবর্তিত রূপরেখা ঘোষণা করা হবে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

অস্থিতিশীল পরিস্থিতিতে জবির সাংবাদিকতা বিভাগের অ্যালামনাই নির্বাচন স্থগিত

বিস্তারিত কমেন্টে