বুধবার, ৭ অক্টোবর, ২০২৬ | ২১ আশ্বিন, ১৪৩৩ | ২৪ রবিউস সানী, ১৪৪৮ | ভোর ৫:৪০:৩৫
শিরোনাম
● দাম্পত্য জীবন সুন্দর করতে ● ষড়যন্ত্র নিজের দিকেই ফিরে আসে ● উরুগুয়ের গোলবন্যায় ভেসে গেল ভারত ● সিইসির পদত্যাগের দাবিতে রাহুল-প্রিয়াঙ্কা আটক ● জাল টাকার বান্ডিলে সোনার চেইন নিয়ে চম্পট ● স্কুল থেকে ফিরে হাত-মুখ ধুতে গিয়ে প্রাণ গেল শিশুর ● শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উদ্‌যাপন বান্দরবানে ● এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার, চুক্তি বুধবার ● বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, আগামী ৫ দিন যেমন থাকবে আবহাওয়া ● টিকটক ব্যবহারকারীদের জন্য বড় সুখবর, নতুন ফিচারে আসছে চমক ● দাম্পত্য জীবন সুন্দর করতে ● ষড়যন্ত্র নিজের দিকেই ফিরে আসে ● উরুগুয়ের গোলবন্যায় ভেসে গেল ভারত ● সিইসির পদত্যাগের দাবিতে রাহুল-প্রিয়াঙ্কা আটক ● জাল টাকার বান্ডিলে সোনার চেইন নিয়ে চম্পট ● স্কুল থেকে ফিরে হাত-মুখ ধুতে গিয়ে প্রাণ গেল শিশুর ● শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উদ্‌যাপন বান্দরবানে ● এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার, চুক্তি বুধবার ● বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, আগামী ৫ দিন যেমন থাকবে আবহাওয়া ● টিকটক ব্যবহারকারীদের জন্য বড় সুখবর, নতুন ফিচারে আসছে চমক

হোটেলের ওয়াই-ফাই ব্যবহারে মাইক্রোসফটের নতুন সাইবার সতর্কতা

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ৫ আগস্ট, ২০২৬, ৭:২২
শেয়ার: mail
হোটেলের ওয়াই-ফাই ব্যবহারে মাইক্রোসফটের নতুন সাইবার সতর্কতা

ভ্রমণে গিয়ে হোটেলের বিনামূল্যে সরবরাহ করা ওয়াই-ফাই (Wi-Fi) নেটওয়ার্ক ব্যবহার করছেন? সাবধান! মাত্র এক ক্লিকের ভুলেই চুরি হয়ে যেতে পারে আপনার যাবতীয় ব্যক্তিগত তথ্য, কিংবা হ্যাকারদের পুরোপুরি নিয়ন্ত্রণে চলে যেতে পারে ব্যবহৃত স্মার্টফোন বা ল্যাপটপ। বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া অভিনব ও মারাত্মক এক সাইবার হামলার বিষয়ে সতর্ক করে ব্যবহারকারীদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে বহুজাতিক প্রযুক্তি প্রতিষ্ঠান মাইক্রোসফট।

মাইক্রোসফটের থ্রেট ইন্টেলিজেন্স বিভাগের সাম্প্রতিক তথ্য অনুযায়ী, ‘ক্যাপটিভক্রাঞ্চ’ (CaptiveCrunch) নামে পরিচিত এই সাইবার অভিযানের মাধ্যমে হ্যাকাররা হোটেল ও হসপিটালিটি খাতের বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোর ওয়াই-ফাই নেটওয়ার্কে অনায়াসে অনুপ্রবেশ করছে। মাইক্রোসফটের গবেষকদের ধারণা, এ ধরনের সুসংগঠিত হামলার পেছনে রাশিয়ার হ্যাকার চক্রের প্রত্যক্ষ সংশ্লিষ্টতা রয়েছে। গত মে মাস থেকেই সাইবার চক্রটির অপতৎপরতা গুরুত্বের সঙ্গে নজরদারিতে রাখা হচ্ছে।

মাইক্রোসফটের প্রতিবেদনে বলা হয়, ব্যবহারকারীরা যখন হোটেলের ওয়াই-ফাই নেটওয়ার্কে যুক্ত হন, তখন তাঁদের ডিভাইসের পর্দায় একটি ভুয়া পপ-আপ (Pop-up) বার্তা ভেসে ওঠে। আপাতদৃষ্টিতে এসব বার্তাকে ডিভাইসের জরুরি সফটওয়্যার বা অপারেটিং সিস্টেম আপডেট হিসেবে উপস্থাপন করা হলেও বাস্তবে তা ক্ষতিকারক ম্যালওয়্যার ডাউনলোডের ফাঁদ।

একবার সেই ভুয়া আপডেট ডিভাইসে ইনস্টল হয়ে গেলে হ্যাকাররা দূর থেকেই ব্যবহারকারীর স্ক্রিনের তথ্য ও স্ক্রিনশট নেওয়া, কিবোর্ডে টাইপ করা পাসওয়ার্ড নজরদারি (Keylogging) এবং পুরো ডিভাইস নিয়ন্ত্রণ করার মতো বিপজ্জনক ক্ষমতা পেয়ে যায়। এর ফলে ব্যবহারকারীর ব্যক্তিগত সামাজিক যোগাযোগমাধ্যমের হিসাব, গোপনীয় তথ্য ও ব্যাংক অ্যাকাউন্ট সংক্রান্ত অর্থনৈতিক নিরাপত্তা চরম ঝুঁকিতে পড়ে।

এ ঝুঁকি এড়াতে হোটেলের ওয়াই-ফাই নেটওয়ার্ক ব্যবহারের সময় হঠাৎ আসা যেকোনো অপ্রত্যাশিত পপ-আপ বার্তায় ক্লিক না করার কঠোর পরামর্শ দিয়েছে মাইক্রোসফট। বিশেষ করে ওয়াই-ফাই সংযোগ পাওয়ার পরপরই সফটওয়্যার আপডেট বা ইনস্টলের অনুরোধ এলে তা সতর্কতার সাথে এড়িয়ে যেতে বলা হয়েছে। সাইবার নিরাপত্তা নিশ্চিতে ভ্রমণের সময় উন্মুক্ত বা পাবলিক ওয়াই-ফাইয়ের বদলে নিজস্ব মোবাইল ডাটা, হটস্পট কিংবা বিশ্বস্ত ভিপিএন (VPN) ব্যবহারের তাগিদ দেওয়া হয়েছে। (সূত্র: ম্যাশেবল)

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বুধবার, ৫ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

হোটেলের ওয়াই-ফাই ব্যবহারে মাইক্রোসফটের নতুন সাইবার সতর্কতা

বিস্তারিত কমেন্টে