মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ | ৬ আশ্বিন, ১৪৩৩ | ৯ রবিউস সানী, ১৪৪৮ | ভোর ৪:০৪:৫২
শিরোনাম
অনলাইন জুয়ার সাম্রাজ্যে কোটিপতি নাজিম, নিঃস্ব হচ্ছেন এলাকার তরুণরা কয়েকদিন টানা বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ মঙ্গলবার রাজধানীর কয়েক এলাকায় ৫ ঘণ্টা গ্যাস বন্ধ জ্বালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠেন, সকালে মিলল যুবকের মরদেহ রেমিট্যান্স প্রবাহে ১৪.৯ শতাংশ প্রবৃদ্ধি আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গাজী নজরুলের রিমান্ড হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের বিরুদ্ধে দুদকের দুই মামলা শিশুদের ক্যানসার চিকিৎসায় বড় অঙ্কের অর্থ দিলেন মেসি অপ্রতিম হত্যাকাণ্ডে শুরুতে ফাহাদকে সন্দেহ করেনি পরিবার অনলাইন জুয়ার সাম্রাজ্যে কোটিপতি নাজিম, নিঃস্ব হচ্ছেন এলাকার তরুণরা কয়েকদিন টানা বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ মঙ্গলবার রাজধানীর কয়েক এলাকায় ৫ ঘণ্টা গ্যাস বন্ধ জ্বালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠেন, সকালে মিলল যুবকের মরদেহ রেমিট্যান্স প্রবাহে ১৪.৯ শতাংশ প্রবৃদ্ধি আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গাজী নজরুলের রিমান্ড হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের বিরুদ্ধে দুদকের দুই মামলা শিশুদের ক্যানসার চিকিৎসায় বড় অঙ্কের অর্থ দিলেন মেসি অপ্রতিম হত্যাকাণ্ডে শুরুতে ফাহাদকে সন্দেহ করেনি পরিবার

ভিসা নিয়ে ভারতীয় হাইকমিশনের জনসচেতনতামূলক সতর্কতা জারি

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ৫ আগস্ট, ২০২৬, ৭:১৫
শেয়ার: mail
ভিসা নিয়ে ভারতীয় হাইকমিশনের জনসচেতনতামূলক সতর্কতা জারি

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

ভিসা ও কনস্যুলার সেবা নিয়ে কোনো প্রকার প্রতারণার শিকার না হতে এবং সন্দেহজনক লেনদেন থেকে বিরত থাকতে সর্বসাধারণের উদ্দেশ্যে সতর্কবার্তা জারি করেছে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশন।

হাইকমিশনের কর্মকর্তার মিথ্যা পরিচয়ে একটি অসাধু চক্রের প্রতারণা ও অর্থ দাবির প্রেক্ষাপটে এ জরুরি জনসচেতনতামূলক সতর্কতা জারি করা হয়।

বুধবার (৫ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) প্রকাশিত এক জনসচেতনতামূলক বিজ্ঞপ্তিতে ভারতীয় হাইকমিশন জানায়, একটি চক্র নিজেদের হাইকমিশনের কর্মকর্তা হিসেবে পরিচয় দিয়ে সরাসরি গ্রাহকদের সাথে যোগাযোগ করছে। তারা মোটা অঙ্কের অর্থের বিনিময়ে দ্রুত ভারতীয় ভিসা পাইয়ে দেওয়া কিংবা কনস্যুলার সেবা দেওয়ার মিথ্যা আশ্বাস দিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে।

বিজ্ঞপ্তিতে হাইকমিশন স্পষ্টভাবে জানিয়েছে, ভারতীয় হাইকমিশনের কোনো কর্মকর্তা কখনোই সরাসরি ফোনকল, হোয়াটসঅ্যাপ, ই-মেইল কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে কারও সঙ্গে ব্যক্তিগতভাবে যোগাযোগ করেন না। পাশাপাশি ভিসা দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে কোনো ধরনের অর্থ দাবি করা হয় না। ভারতীয় ভিসার সকল আবেদন সম্পূর্ণভাবে নির্ধারিত সরকারি ও আনুষ্ঠানিক প্রক্রিয়া অনুসরণ করে নিষ্পত্তি করা হয়।

হাইকমিশনের পক্ষ থেকে পরামর্শ দিয়ে বলা হয়, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের পক্ষ থেকে সন্দেহজনক ফোনকল, বার্তা বা প্রস্তাব পাওয়া গেলে কোনো অবস্থাতেই টাকা লেনদেন করা যাবে না। একই সঙ্গে ব্যক্তিগত তথ্য, পাসপোর্টের কপি, জাতীয় পরিচয়পত্র, ব্যাংক হিসাবের তথ্য বা অন্যান্য আর্থিক দলিল পরিচিত বা অপরিচিত কারও সাথে শেয়ার না করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

হাইকমিশন আরও জানায়, কেউ যদি এ ধরনের প্রতারণার শিকার হন বা প্রতারণার চেষ্টার মুখোমুখি হন, তবে দ্রুত প্রমাণাদিসহ বিষয়টি কর্তৃপক্ষকে জানাতে হবে। অভিযোগকারীকে সংশ্লিষ্ট ফোন নম্বর, বার্তা বা স্ক্রিনশটসহ যাবতীয় তথ্য ই-মেইলের মাধ্যমে (visa.dhaka@mea.gov.in) প্রেরণের আহ্বান জানানো হয়েছে।

পাশাপাশি ভারতীয় ভিসাপ্রত্যাশী সাধারণ মানুষকে এ ধরনের প্রতারক চক্র সম্পর্কে সর্বোচ্চ সচেতন থাকার এবং অন্যকেও সতর্ক করার অনুরোধ জানিয়েছে হাইকমিশন।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বুধবার, ৫ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

ভিসা নিয়ে ভারতীয় হাইকমিশনের জনসচেতনতামূলক সতর্কতা জারি

বিস্তারিত কমেন্টে