মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ | ৬ আশ্বিন, ১৪৩৩ | ৯ রবিউস সানী, ১৪৪৮ | সকাল ৯:২৮:১৮
শিরোনাম
রাসুলুল্লাহ (সা.) যেসব মানুষকে সর্বোত্তম বলেছেন জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমান কাবার কিসওয়া রক্ষার ঐতিহাসিক তামার আংটি মক্কার প্রদর্শনীতে ইসলামে মোহরের গুরুত্ব ও নির্ধারণের নিয়ম মেসির বিদায়ের ম্যাচে তাগলিয়াফিকোরও অবসরের ইঙ্গিত অনলাইন জুয়ার সাম্রাজ্যে কোটিপতি নাজিম, নিঃস্ব হচ্ছেন এলাকার তরুণরা কয়েকদিন টানা বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ মঙ্গলবার রাজধানীর কয়েক এলাকায় ৫ ঘণ্টা গ্যাস বন্ধ জ্বালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠেন, সকালে মিলল যুবকের মরদেহ রাসুলুল্লাহ (সা.) যেসব মানুষকে সর্বোত্তম বলেছেন জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমান কাবার কিসওয়া রক্ষার ঐতিহাসিক তামার আংটি মক্কার প্রদর্শনীতে ইসলামে মোহরের গুরুত্ব ও নির্ধারণের নিয়ম মেসির বিদায়ের ম্যাচে তাগলিয়াফিকোরও অবসরের ইঙ্গিত অনলাইন জুয়ার সাম্রাজ্যে কোটিপতি নাজিম, নিঃস্ব হচ্ছেন এলাকার তরুণরা কয়েকদিন টানা বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ মঙ্গলবার রাজধানীর কয়েক এলাকায় ৫ ঘণ্টা গ্যাস বন্ধ জ্বালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠেন, সকালে মিলল যুবকের মরদেহ

জবিতে অনাকাঙ্ক্ষিত সংঘর্ষের ঘটনায় সাদা দলের তীব্র নিন্দা

জবি প্রতিনিধি
জবি প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৫ আগস্ট, ২০২৬, ১:৩৭
শেয়ার: mail
জবিতে অনাকাঙ্ক্ষিত সংঘর্ষের ঘটনায় সাদা দলের তীব্র নিন্দা

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) আয়োজিত অনুষ্ঠানে সংঘর্ষের অনাকাঙ্ক্ষিত ঘটনায় তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দল।

মঙ্গলবার (৪ আগস্ট) জবি সাদা দলের সভাপতি অধ্যাপক ড. মো. আজম খান স্বাক্ষরিত এক বিবৃতিতে এ প্রতিবাদ জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপন উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে স্মারক আলোচনা সভা, আলোকচিত্র প্রদর্শনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহমেদ ছাড়াও ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি এবং ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) উপাচার্যবৃন্দ উপস্থিত ছিলেন।

বিবৃতিতে সাদা দলের পক্ষ থেকে দাবি করা হয়, আয়োজন চলাকালে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জকসু) প্রতিনিধিসহ একদল শিক্ষার্থী পূর্বানুমতি ছাড়া অডিটোরিয়ামে প্রবেশ করে প্ল্যাকার্ড প্রদর্শনের চেষ্টা করেন। বিশ্ববিদ্যালয় প্রক্টরিয়াল বডি ও শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত শিক্ষকেরা নিরাপত্তা বজায় রাখতে বাধা দিলে শিক্ষার্থীরা বলপ্রয়োগের চেষ্টা চালান, যা অনুষ্ঠানের পরিবেশ ক্ষুণ্ন করার পাশাপাশি সম্মানিত আমন্ত্রিত অতিথিদের বিব্রতকর পরিস্থিতির মুখে ফেলে।

সংগঠনটির ভাষ্য মতে, ঘটনার একপর্যায়ে উত্তপ্ত বাক্যবিনিময়, ধস্তাধস্তি ও ধাওয়া-পাল্টা ধাওয়ায় রূপ নেয় এবং কয়েকজন শিক্ষার্থী আহত হন।

শিক্ষাবিদদের এই সংগঠনটি জানায়, বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক শিক্ষা, গবেষণার পরিবেশ ও উন্নয়ন কার্যক্রমে ব্যাঘাত ঘটায়—এমন যেকোনো বিশৃঙ্খলা প্রতিষ্ঠানের সার্বিক ভাবমূর্তিকে চরম ক্ষুণ্ন করে। অনভিপ্রেত এ ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষ প্রয়োজনীয় ব্যবস্থার তাগিদ দেওয়া হয় বিবৃতিতে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বুধবার, ৫ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

জবিতে অনাকাঙ্ক্ষিত সংঘর্ষের ঘটনায় সাদা দলের তীব্র নিন্দা

বিস্তারিত কমেন্টে