মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ | ৬ আশ্বিন, ১৪৩৩ | ৯ রবিউস সানী, ১৪৪৮ | দুপুর ২:৪৮:৩৫
শিরোনাম
জ্বালানি তেলের দাম বাড়ায় বাস ভাড়া বাড়ল কিলোমিটারে ১৭ পয়সা জবিতে প্রথমবার স্পেশাল রিসার্চ অ্যাওয়ার্ড পেলেন ৩৪ শিক্ষক টানা দুই বছর গুণী প্রধান শিক্ষক নাটোরের স্বপ্না রানী বাসভাড়া নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা নেবে সরকার: তথ্য উপদেষ্টা বাস-লঞ্চ ভাড়া বৃদ্ধির প্রস্তাব যাত্রী কল্যাণ সমিতির অপ্রতিম হত্যার বিচার ও ৪ দফা দাবিতে কুবিতে মৌন মিছিল ও কালো ব্যাজ ধারণ একটি কিডনি নিয়েই খেলেছেন জাতীয় দলের ফাহিম দেশজুড়ে বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ ইতিহাসের সেরা খেলোয়াড় মেসি: লামিনে ইয়ামাল সন্ত্রাস দমনে সাহসিকতার জন্য পিপিএম পদক পাচ্ছেন ওসি মনিরুল জ্বালানি তেলের দাম বাড়ায় বাস ভাড়া বাড়ল কিলোমিটারে ১৭ পয়সা জবিতে প্রথমবার স্পেশাল রিসার্চ অ্যাওয়ার্ড পেলেন ৩৪ শিক্ষক টানা দুই বছর গুণী প্রধান শিক্ষক নাটোরের স্বপ্না রানী বাসভাড়া নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা নেবে সরকার: তথ্য উপদেষ্টা বাস-লঞ্চ ভাড়া বৃদ্ধির প্রস্তাব যাত্রী কল্যাণ সমিতির অপ্রতিম হত্যার বিচার ও ৪ দফা দাবিতে কুবিতে মৌন মিছিল ও কালো ব্যাজ ধারণ একটি কিডনি নিয়েই খেলেছেন জাতীয় দলের ফাহিম দেশজুড়ে বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ ইতিহাসের সেরা খেলোয়াড় মেসি: লামিনে ইয়ামাল সন্ত্রাস দমনে সাহসিকতার জন্য পিপিএম পদক পাচ্ছেন ওসি মনিরুল

গণভোটের গণরায় বাস্তবায়ন ও জুলাই গণহত্যার বিচারের দাবিতে কসবায় সমাবেশ-গণমিছিল

মো. আরমান সরকার, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
মো. আরমান সরকার, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৫ আগস্ট, ২০২৬, ৩:১২
শেয়ার: mail
গণভোটের গণরায় বাস্তবায়ন ও জুলাই গণহত্যার বিচারের দাবিতে কসবায় সমাবেশ-গণমিছিল

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

গণভোটের গণরায় বাস্তবায়ন এবং জুলাই গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের বিচারের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় বিশাল সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৫ আগস্ট) সকাল ১১টায় ১১ দলীয় ঐক্য, কসবা উপজেলা ও পৌরসভার উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে প্রায় ২ থেকে ৩ হাজার নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।

সমাবেশে বক্তারা বলেন, গণভোটের গণরায় দ্রুত বাস্তবায়ন করতে হবে এবং জুলাই গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে জড়িতদের দ্রুত, নিরপেক্ষ ও দৃষ্টান্তমূলক বিচারের আওতায় আনতে হবে। একই সঙ্গে আইনের শাসন প্রতিষ্ঠা এবং বিচারহীনতার সংস্কৃতির অবসান ঘটানোর দাবি জানান তারা।

সমাবেশ শেষে প্রায় ২ থেকে ৩ হাজার মানুষের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য গণমিছিল কসবা উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় অংশগ্রহণকারীরা বিভিন্ন দাবিসংবলিত স্লোগান দেন। শান্তিপূর্ণ পরিবেশে কর্মসূচি শেষ হলেও উপজেলা সদরজুড়ে ব্যাপক জনসমাগমের সৃষ্টি হয়।

বক্তারা আরও বলেন, জনগণের ন্যায়বিচার, গণতান্ত্রিক অধিকার এবং আইনের শাসন প্রতিষ্ঠায় এ ধরনের শান্তিপূর্ণ কর্মসূচি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বুধবার, ৫ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

গণভোটের গণরায় বাস্তবায়ন ও জুলাই গণহত্যার বিচারের দাবিতে কসবায় সমাবেশ-গণমিছিল

বিস্তারিত কমেন্টে