মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ | ৬ আশ্বিন, ১৪৩৩ | ৯ রবিউস সানী, ১৪৪৮ | সকাল ৭:৫৯:৩৯
শিরোনাম
রাসুলুল্লাহ (সা.) যেসব মানুষকে সর্বোত্তম বলেছেন জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমান কাবার কিসওয়া রক্ষার ঐতিহাসিক তামার আংটি মক্কার প্রদর্শনীতে ইসলামে মোহরের গুরুত্ব ও নির্ধারণের নিয়ম মেসির বিদায়ের ম্যাচে তাগলিয়াফিকোরও অবসরের ইঙ্গিত অনলাইন জুয়ার সাম্রাজ্যে কোটিপতি নাজিম, নিঃস্ব হচ্ছেন এলাকার তরুণরা কয়েকদিন টানা বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ মঙ্গলবার রাজধানীর কয়েক এলাকায় ৫ ঘণ্টা গ্যাস বন্ধ জ্বালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠেন, সকালে মিলল যুবকের মরদেহ রাসুলুল্লাহ (সা.) যেসব মানুষকে সর্বোত্তম বলেছেন জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমান কাবার কিসওয়া রক্ষার ঐতিহাসিক তামার আংটি মক্কার প্রদর্শনীতে ইসলামে মোহরের গুরুত্ব ও নির্ধারণের নিয়ম মেসির বিদায়ের ম্যাচে তাগলিয়াফিকোরও অবসরের ইঙ্গিত অনলাইন জুয়ার সাম্রাজ্যে কোটিপতি নাজিম, নিঃস্ব হচ্ছেন এলাকার তরুণরা কয়েকদিন টানা বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ মঙ্গলবার রাজধানীর কয়েক এলাকায় ৫ ঘণ্টা গ্যাস বন্ধ জ্বালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠেন, সকালে মিলল যুবকের মরদেহ

অষ্টগ্রামে মাদকবিরোধী অভিযানে ৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

মোঃ আল-আমিন, অষ্টগ্রাম প্রতিনিধি
মোঃ আল-আমিন, অষ্টগ্রাম প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬, ৩:০৬
শেয়ার: mail
অষ্টগ্রামে মাদকবিরোধী অভিযানে ৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলায় পৃথক দুই দিনে চালানো মাদকবিরোধী অভিযানে তিনজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে মোট ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এসব ঘটনায় অষ্টগ্রাম থানায় পৃথক দুটি মামলা হয়েছে।

প্রথম অভিযানে, সোমবার (৩ আগস্ট) উপজেলার খয়েরপুর-আব্দুল্লাহপুর ইউনিয়নের আব্দুল্লাহপুর মধ্যপাড়া বাজারসংলগ্ন এলাকা থেকে কুতুব বাগা (৪৫) ও আরিফুল হক সবুজ (৪০) নামে দুজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে ৩৮ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ।

পুলিশের রেকর্ড অনুযায়ী, গ্রেপ্তার কুতুব বাগার বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদক ও দণ্ডবিধির ৬টি এবং আরিফুল হক সবুজের বিরুদ্ধে ১টি মামলা রয়েছে।

পরদিন মঙ্গলবার (৪ আগস্ট) পরিচালিত অপর অভিযানে উপজেলার কাস্তুল ইউনিয়নের মসজিদজাম (সোনারুহাটি) এলাকার একটি পাকা সড়ক থেকে মো. সুলতান মিয়া (৫০) নামের এক ব্যক্তিকে ১২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধেও পূর্বে দুটি মাদক মামলা রয়েছে।

অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রোকনুজ্জামান জানান, মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে পুলিশের এ অভিযান ধারাবাহিকভাবে চলমান থাকবে। গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

অষ্টগ্রামে মাদকবিরোধী অভিযানে ৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

বিস্তারিত কমেন্টে