সোমবার, ৩ আগস্ট, ২০২৬ | ১৮ শ্রাবণ, ১৪৩৩ | ১৮ সফর, ১৪৪৮ | রাত ১০:৩৫:৩৯

বেরোবির বিজনেস স্টাডিজ অনুষদে নতুন ডিন ড. মো. নুর আলম সিদ্দিক

মুজতাহিদ মিনার, বেরোবি প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২ আগস্ট, ২০২৬, ৯:২৯
শেয়ার: mail
বেরোবির বিজনেস স্টাডিজ অনুষদে নতুন ডিন ড. মো. নুর আলম সিদ্দিক

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) বিজনেস স্টাডিজ অনুষদের নতুন ডিন হিসেবে নিয়োগ পেয়েছেন ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. নুর আলম সিদ্দিক।

বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারা অনুযায়ী তাঁকে পরবর্তী দুই বছরের জন্য বিজনেস স্টাডিজ অনুষদের ডিন হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

রোববার (২ আগস্ট) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. ফেরদৌস রহমান।

এদিকে, ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের বিভাগীয় প্রধান ও বিজনেস স্টাডিজ অনুষদের নতুন ডিন হিসেবে দায়িত্ব পাওয়ায় বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীরা তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward